মহান আল্লাহর চারটি গুণবাচক নাম।
১. আররাহমানু )اَرَّحْمٰن( : রাহমানুন (كَرِيمٌ) অর্থ পরম الرَّحْمَنُ করুণাময়। মহান আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান। তার অসীম দয়ার কোনো তুলনা হয় না। তিনি ফল-ফসল, আলো-বাতাস, মেঘ-বৃষ্টি-পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। মহান আল্লাহর এসব দান সবার জন্য। পৃথিবীতে কেউ করুণা দান থেকে বঞ্চিত হয় না।
২. আলখালিকু )اَلْخَالِيُّ(: খালিকুন )خَالِيٌّ( অর্থ সৃষ্টিকর্তা। মহান আল্লাহ বিশ্বজগতের সবকিছুর সৃষ্টিকর্তা। এ পৃথিবী তারই সৃষ্টি। পৃথিবীতে রয়েছে মানুষ, গাছপালা, পাহাড়-পর্বত, নদ-নদী, সাগর-মহাসাগর, পশু-পাখি ফুল-ফল, বন-বনানীসহ আরও কত কিছু। সবকিছু তিনিই সৃষ্টি করেছেন।
৩. আলকারীমু )الكَرِيمُ( : কারীমুন )کَرِيمْ( অর্থ মহাসম্মানিত। 'বিশ্বজগতে মহান আল্লাহ সকল সম্মানের অধিকারী। তার মর্যাদা অতি সুমহান।
৪. আলগাফুরু )الغَفُورُ গাফুরুন ((غَفُورٌ)) অর্থ অতিশয় ক্ষমাশীল। আমরা অপরাধ করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন।
Related Question
View Allআল-আসমাউল হুসনা' অর্থ হলো সুন্দরতম নামসমূহ l
ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ।
কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত
যের' এর পরে জযমযুক্ত 'ইয়া' থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়।
সালাতে পবিত্র কুরআন তিলাওয়াত করা ফরজ
আকাইদ একটি আরবি শব্দ। এটি একটি বহুবচন, যার একবচন হলো আকিদা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!