মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে।

Updated: 10 months ago
উত্তরঃ

'সংস্কৃতি কথা' গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরীর লেখা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

পরিবারের অন্য সদস্যদের দেখাদেখি বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে পারিবারিক লাইব্রেরি জ্ঞানার্জনে উৎসাহ বাড়ায়।

পারিবারিক লাইব্রেরিতে বই সাজানো হয় পরিবারের সবার রুচিবোধ অনুয়ায়ী। দশজনের বুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। পরিবারে যার বই পড়ার প্রতি আগ্রহ নেই বইয়ের সমাহার দেখে সেও বই পড়তে আগ্রহী হয়। এভাবে পারিবারিক লাইব্রেরি জ্ঞানার্জনে উৎসাহ বাড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

লাইব্রেরির স্বরূপ বর্ণনার দিক থেকে উদ্দীপক ও 'লাইব্রেরি' প্রবন্ধের মধ্যে সাদৃশ্য রয়েছে।

লাইব্রেরিতে সাধারণের জ্ঞানের সমাবেশ ঘটিয়ে জ্ঞানচর্চার বিষয়টিকে ধারাবাহিক করা হয়। লাইব্রেরি ব্যবহার করে ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানার্জন করতে পারে।

উদ্দীপকে লাইব্রেরিকে মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ মহাসমুদ্রে যেমন জলরাশির অভাব নেই, তেমনই লাইব্রেরিতে জ্ঞানের অভাব নেই। কালো কালো অক্ষরের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে জ্ঞানের স্তর। অন্যদিকে লাইব্রেরির এই স্বরূপ 'লাইব্রেরি' প্রবন্ধেও বর্ণিত হয়েছে। প্রাবন্ধিক শুরুতেই বলেছেন লাইব্রেরি হলো পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহ আর পুস্তক মানেই জ্ঞানের সমুদ্র। লাইব্রেরির সৃষ্টিই হয়েছে জ্ঞানচর্চার জন্য। যেখানে মানুষ অসীম জ্ঞান লাভ করে। তাই বলা যায় যে, লাইব্রেরির স্বরূপ বর্ণনার দিক থেকে উদ্দীপক এবং 'লাইব্রেরি' প্রবন্ধের মধ্যে সাদৃশ্য রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের ভাবধারা 'লাইব্রেরি' প্রবন্ধের সমগ্র বিষয় আলোকিত করে না। একটি নির্দিষ্ট দিক আলোকিত করে মাত্র।

জ্ঞানার্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো বই। আর জ্ঞানার্জনের চাহিদা সম্পন্ন করার জন্য আমাদের বারবার যেতে হয় লাইব্রেরিতে। কারণ লাইব্রেরি মানবসভ্যতার ক্রমবিকাশে সক্রিয় ভূমিকা পালন করে।

উদ্দীপকে বলা হয়েছে মানবসভ্যতার ক্রমবিকাশে লাইব্রেরির অবদানের কথা। লাইব্রেরিকে মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। লাইব্রেরিতে যুগ যুগ ধরে সবকিছু স্থির হয়ে আছে। স্তরীভূত হয়ে আছে বহু পুরনো জ্ঞান। অন্যদিকে 'লাইব্রেরি' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী লাইব্রেরির সামগ্রিক দিক বর্ণনা করেছেন। বিস্তারিত আলোচনা করেছেন লাইব্রেরির সংজ্ঞা, প্রকারভেদ ও প্রয়োজনীয়তা নিয়ে। বারবার উঠে এসেছে সব ক্ষেত্রে লাইব্রেরির গুরুত্বের কথা। লাইব্রেরি থেকে অর্জিত জ্ঞান ব্যক্তি নিজের প্রয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়েও প্রয়োগ করার সুযোগ পায়। 'লাইব্রেরি' প্রবন্ধে আরও বলা হয়েছে লাইব্রেরি থেকে অর্জিত জ্ঞান কীভাবে ব্যক্তিমনে সাহিত্যপ্রেমের জাগরণ ঘটায়।

'লাইব্রেরি' প্রবন্ধে লাইব্রেরি সম্পর্কে সামগ্রিক বর্ণনা থাকলেও উদ্দীপকে তা অনুপস্থিত। কারণ উদ্দীপকে শুধু মানবসভ্যতার ক্রমবিকাশে লাইব্রেরির অবদানের কথা বলা হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের ভাবধারা 'লাইব্রেরি' প্রবন্ধের সমগ্র বিষয় আলোকিত করে না।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
160

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।

প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
325
উত্তরঃ

উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।

উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
283
উত্তরঃ

বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।

মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বুচির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে।

উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে। শুধু তাই নয়, অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।

'লাইব্রেরি' প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আবার পারিবারিক লাইব্রেরিতে থাকে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বই। আর সাধারণ লাইব্রেরিতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে। এক্ষেত্রে অমির লাইব্রেরিটিকে অন্য যে শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা হবে, সে অনুযায়ী বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। তবেই সেটিকে অন্য কোনো শ্রেণির অর্থাৎ পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা যাবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
201
উত্তরঃ

"লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড।"- কথাটি দ্বারা বোঝানো হয়েছে জাতির সভ্যতা ও উন্নতিতে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পুস্তক অধ্যয়ন ছাড়া বুদ্ধির জাগরণ সম্ভব নয়। এ জন্য আমাদের লাইব্রেরির সাহায্য নিতে হয়। মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে। আর সেই কারণেই লাইব্রেরি জাতিকে উন্নতির শিখরে পৌছে দেয়। কারণ উন্নত জাতি গঠনে মানসিক ও আত্মিক সাধনা অপরিহার্য। সে ক্ষেত্রে লাইব্রেরির অবদান অসামান্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
611
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews