মাইশা অষ্টম শ্রেণির ছাত্রী। সে খুব ভালো ছবি আঁকতে পারে, আবৃত্তি ও বিতর্ক করতে পারে। এবছর আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকের কাছে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সে জানাল, তার বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সহযোগিতায় সে. এতদূর এসেছে। অন্যদিকে তার চাচাতো বোন দ্বীপা গ্রামে বসবাস করলেও সে খুব মিশুক, চটপটে এবং মেধাবী। সে ভালো সাঁতার কাটতে পারে, ক্রিকেট খেলতে পারে। তারা প্রতিদিন বিকেলে মাঠে ক্রিকেট খেলা অনুশীলন করে।

Updated: 7 months ago
উত্তরঃ

ই-মেইল-এর পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক মেইল।

উত্তরঃ

সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। শৈশবে এ সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে আজীবন চলতে থাকে। পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে মানুষকে প্রতিনিয়তই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র মৃত্যুর মধ্য দিয়েই সামাজিকীকরণের পরিসমাপ্তি ঘটে। তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে।

উত্তরঃ

মাইশার কৃতিত্বের ক্ষেত্রে সামাজিকীকরণে 'বিদ্যালয়' নামক মাধ্যমটির প্রভাব প্রতিফলিত হয়েছে।

পরিবারের পর শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় শিশু সামাজিকীকরণের একটি আনুষ্ঠানিক মাধ্যম। জ্ঞানার্জনের পাশাপাশি শিশুরা কতকগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় হতে শিখে থাকে। এ আদর্শগুলোর মধ্যে রয়েছে-শৃঙ্খলাবোধ, নিম্নমানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি। শিশু বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক, সহপাঠী, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, ইত্যাদির সংস্পর্শে আসে। এসব উপাদান শিশুর আচরণকে প্রভাবিত করে। উদ্দীপকে মাইশার ক্ষেত্রেও তেমনটি লক্ষ্য করা যায়। আর বিদ্যালয় এবং তার সহপাঠীদের নিকট থেকে অর্জিত গুণাবলির মাধ্যমে তার মনে নেতৃত্ব, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ঐক্য, দেশপ্রেমবোধ, সহমর্মিতা, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ প্রভৃতি জাগ্রত হয়। এছাড়াও বিদ্যালয় শিক্ষার্থীকে পরবর্তী স্তরের শিক্ষাগ্রহণ কিংবা কর্মজগতের জন্য উপযোগী করে তোলে। বৃহত্তর সমাজের অনুমোদিত আদব-কায়দা, আচার-আচরণ, মূল্যবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় থেকেই শিখে থাকে। ঠিক যেমনটি উদ্দীপকের মাইশা তার বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিখেছে।

অতএব বলা যায়, মাইশার কৃতিত্বের ক্ষেত্রে সামাজিকীকরণের অন্যতম উপাদান 'বিদ্যালয়' গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই।

উত্তরঃ

আমি মনে করি, মাইশা ও দীপার আচরণগত পার্থক্যের ক্ষেত্রে শহুরে ও গ্রামীণ সামাজিকীকরণের প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহরের সামাজিকীকরণে পরিবারই প্রথম মাধ্যম। শহরে বসবাসরত অধিকাংশ বাবা-মা চাকরিজীবী হওয়ার কারণে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারে না। এক্ষেত্রে সামাজিকীকরণে পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। তাছাড়া শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা-সমিতি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে, আমরা গ্রামীণ সমাজে ভিন্ন চিত্র লক্ষ্য করি। গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয়-স্বজনের মাঝে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার-আচরণের সাথে শিশু আচরণের পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। এছাড়া গ্রামের মানুষের সামাজিকীকরণে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। শহর সমাজে যার প্রভাব এতো বেশি দেখা যায় না। উদ্দীপকে উল্লিখিত মাইশা ও দীপার চরিত্রের মাধ্যমে শহুরে ও গ্রামীণ সমাজে ক্রিয়াশীল সামাজিকীকরণের উক্ত মাধ্যমগুলোর ভূমিকাকে ইঙ্গিত প্রদান করা হয়েছে। আর এ সকল কারণেই মাইশা ও দীপার আচরণে নানা পার্থক্য দেখা যায়।

53

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এ অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হবে।

এ অধ্যায় শেষে আমরা-
• সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারব ;
• বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারব ; 

• সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করা ও এর ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ হব ; 

• সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব এবং এ সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করতে পারব ;

• মানবিক ও সামাজিক গুণাবলি রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব ।

Related Question

View All
উত্তরঃ

সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সমাজের রীতিনীতি, নিয়মকানুন ও মূল্যবোধ শেখে। জন্মের পর থেকেই মানব শিশু পরিবার, প্রতিবেশী, সমবয়সী ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এর ফলে সে সমাজের একজন উপযোগী সদস্য হিসেবে গড়ে ওঠে।

186
উত্তরঃ

সামাজিকীকরণ প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য হলো এটি মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। এটি পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ, আচরণ ও চিন্তাধারা গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া সমাজের সঙ্গে মানুষের সামঞ্জস্য সাধনে সাহায্য করে।

148
উত্তরঃ

পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম। শিশুর আবেগ, আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মচর্চা এবং পোশাক-পরিচ্ছদের মতো বিষয়গুলো পারিবারিক পরিবেশে গড়ে ওঠে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব গঠন হয়। এজন্য পরিবারকে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয়।

205
উত্তরঃ

প্রতিবেশী শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর চারপাশের মানুষের আচরণ, রীতিনীতি ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করে শিশু সমাজের নিয়ম ও রীতিনীতি সহজে আয়ত্ত করে। এটি তার সামাজিক দক্ষতা বাড়ায়।

170
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সাংস্কৃতিক সংঘ, বিজ্ঞান ক্লাব এবং খেলাধুলার ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে। এসব সংগঠনে অংশগ্রহণ করে শিশু সহনশীলতা, বুদ্ধিবৃত্তি ও সৌন্দর্যবোধের বিকাশ ঘটায়। এতে শিশু স্থানীয় সমাজের অংশ হয়ে ওঠে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।

122
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সংগঠন এবং ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু সহনশীলতা, সহযোগিতা ও সৃজনশীলতা শেখে। এটি তাকে সমাজের কার্যকর অংশীদার হতে সাহায্য করে।

99
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews