মাদার তেরেসা ………… তিনি বিশ্বের ১২৩টি রাষ্ট্রে এইচআইভি/এইডস, কুষ্ঠ ও যক্ষ্মার চিকিৎসাকেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম এবং বিদ্যালয়সহ মিশনারিজ অব চ্যারিটির ৬১০টি কেন্দ্র নির্মাণে অবদান রেখেছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগ দেন সিস্টার্স অব লোরেটো সংস্থায়। সারাবিশ্বের জন্য মাদার তেরেসা ছিলেন এক অনুপ্রেরণীয় নারী।

Updated: 7 months ago
উত্তরঃ

কাজী নজরুল ইসলামের রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত।

উত্তরঃ

প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি মানব সভ্যতার উন্নতির পেছনে নারী ও পুরুষের সমান ভূমিকার কথা ব্যক্ত করেছেন।

আমাদের এই পৃথিবীতে পাপ-তাপ, সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, হাসি-কান্না যা কিছু ভালো-মন্দ আছে, তা কারও একক অবদান বা দোষ নয়। এই বিষয়গুলো অর্ধেক যদি পুরুষ এনে থাকে, বাকি অর্ধেক এনেছে নারী। কবি তাই তাঁর কবিতায় সাম্যবাদী দৃষ্টিভঙ্গির আলোকে এই চরম সত্য উত্থাপন করেছেন। সভ্যতা বিনির্মাণে পৃথিবীতে নারী-পুরুষের সমান ভূমিকার দিকটিই প্রশ্নোক্ত চরণটি দ্বারা বোঝানো হয়েছে।

উত্তরঃ

অনুপ্রেরণাদানকারী নারী হিসেবে উদ্দীপকের মাদার তেরেসা 'নারী' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

পৃথিবীতে সব কল্যাণকর কাজের পেছনে ছিল নারী ও পুরুষের সমান অবদান। নারী যদি পুরুষকে উৎসাহ ও প্রেরণা না জোগাত তবে কোনো কাজেই পুরুষ জয়ী হতে পারত না। তাই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে নারীর অবদান কোনোভাবেই অস্বীকারযোগ্য নয়।

উদ্দীপকে মহীয়সী নারী মাদার তেরেসার কথা বলা হয়েছে। যিনি মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানুষের সেবার লক্ষ্যে তিনি ১৮ বছর বয়সে গৃহত্যাগ করেন। বিশ্বে 'মিশনারিজ অব চ্যারিটি'র ৬১০টি কেন্দ্র নির্মাণে তিনি অবদান রেখেছেন। 'নারী' কবিতায়ও কাজী নজরুল ইসলাম নারীর অবদানের কথা ব্যক্ত করেছেন। পৃথিবীর সভ্যতা বিনির্মাণে নারীদের ত্যাগের ভূমিকা অনস্বীকার্য। বিশ্বের বড় বড় অভিযানে নারীদের অবদান রয়েছে। তারা পুরুষের পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছে। আর এদিক থেকেই উদ্দীপকের মাদার তেরেসা 'নারী' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তরঃ

"মিল থাকলেও উদ্দীপকে 'নারী' কবিতার কবির অনুভূতির সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি।" মন্তব্যটি যথার্থ।

বিশ্বের নানা অভিযানে নারীরা পুরুষদের অনুপ্রেরণা জুগিয়েছে। এসব অভিযানে মাতা, বধূ, বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বধূরা তাদের স্বামীদের কাজে উৎসাহ-অনুপ্রেরণা জোগান। বোনেরা ভাইদের পাশে এসে দাঁড়ান। তাই প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।

উদ্দীপকে অনুপ্রেরণাদানকারী নারী হিসেবে মাদার তেরেসার কথা বলা হয়েছে। যিনি ১৮ বছর বয়সে মানুষের সেবার লক্ষ্যে গৃহ ত্যাগ করেন। বিশ্বের ১২৩টি রাষ্ট্রে এইচআইভি/এইডস, কুষ্ঠ ও যক্ষ্মার চিকিৎসাকেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম এবং বিদ্যালয়সহ 'মিশনারিজ অব চ্যারিটি'র ৬১০টি কেন্দ্র নির্মাণে তাঁর অবদান ছিল। 'নারী' কবিতায়ও কাজী নজরুল ইসলাম পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারীর অবদানের কথা বলেছেন।

'নারী' কবিতায় কবি অনুপ্রেরণাদানকারী নারীর অবদান বর্ণনার পাশাপাশি নর-নারী উভয়কেই সমানভাবে দেখেছেন। তিনি জগতে নর-নারীদের সাম্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আলোচ্য কবিতায় কবি নারীর ওপর নির্যাতন ও তার অধিকার ক্ষুণ্ণ করার প্রতিবাদ করেছেন। আর উদ্দীপকে শুধু অনুপ্রেরণাদানকারী নারীর অবদানের কথা বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, মিল থাকলেও উদ্দীপকে আলোচ্য কবিতার কবির অনুভূতির সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

48

                                              সাম্যের গান গাই—

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান

মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

 

                                            সে-যুগ হয়েছে বাসি,

যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী।

বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,

কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি৷

নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে

আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে

                                             যুগের ধর্ম এই—

পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

                                                              [সংক্ষেপিত]

Related Question

View All
উত্তরঃ

'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

180
উত্তরঃ

মানবসভ্যতার অগ্রগতি সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলেছেন।

এক সময় নারীরা ছিল অবরোধবাসিনী। নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হতো। অনেক দিন আগে সে যুগ শেষ হয়েছে। বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এর পেছনে পুরুষের পাশাপাশি নারীদের অবদান কম নয়। শিক্ষা ও সচেতনতায় যুগেরও পরিবর্তন হয়েছে। কিন্তু তবুও নারীসমাজের যথার্থ মূল্যায়ন হয়নি। বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলতে কবি এ কথাই বুঝিয়েছেন।

360
উত্তরঃ

আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।

উদ্দীপকের আনোয়ারা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করেছেন এবং সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ কৃতিত্বের সাথে শেষ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে সহযোগিতাও পেয়েছেন পুরুষ সহকর্মীদের কাছ থেকে। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। 'নারী' কবিতায় কবি এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন। কবি নারী-পুরুষের সম অধিকারে বিশ্বাসী। পুরুষের অবদানের পেছনে থাকে নারীর ত্যাগ। মানুষ যেন ত্যাগকে সম্মান করে তাই তিনি চান। কারণ কবি মনে করেন নারীকে যে পুরুষ ঠকাবে সেই একদিন ঠকবে। তাই বলা যায় যে, আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

131
উত্তরঃ

"উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বাত্ময়।"- মন্তব্যটি যথার্থ।

সাম্যের দৃষ্টি দিয়ে দেখলে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসেই মানবসভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে।

উদ্দীপকে আনোয়ারা নামে একজন নারীর কৃতিত্বের কথা বলা হয়েছে। তিনি নারী হয়েও জাতিসংঘসহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য-সহযোগিতা পেয়েছেন। অন্যদিকে 'নারী' কবিতার কবি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, বিশ্বে মানুষের শাশ্বত কল্যাণে যা কিছু সৃষ্টি হয়েছে, তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। আবার বিশ্বে যত পাপ-তাপ ও বেদনার অশ্রুবারি এসেছে, তাতেও নারী-পুরুষের সমান ভাগ রয়েছে।

উদ্দীপকে নারীর মর্যাদা ও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি আলোচ্য কবিতার কবি প্রত্যাশা করেন। তার প্রত্যাশার প্রতিফলন উদ্দীপকে ঘটলেও নারী কবিতায় আরও বেশি বাঙ্ঘয়। কারণ সেখানে তিনি শুধু নারীর অধিকার নয়, তার অবদান ও সভ্যতায় দৃঢ় অবস্থার কথাও প্রকাশ করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বেশি বাঙ্ময়। সুতরাং মন্তব্যটি যথার্থ।

132
উত্তরঃ

"বিজয়-লক্ষ্মী নারী' অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী।

268
উত্তরঃ

'নারী' কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী-পুরুষের সম-অধিকার ও সম-মর্যাদাকে বুঝিয়েছেন।

পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী ও পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কবি এ বিষয়টি উদাহরণসহ 'নারী' কবিতায় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চায়। তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে। প্রকৃতপক্ষে তা করা অন্যায়। কারণ, পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সমাজ, সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে। এসব দিক বিচারে কবির কাছে তাই নারী এবং পুরুষের কর্ম, মূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী। কবি সমঅধিকারের চেতনাকেই এখানে সাম্যের গান হিসেবে আখ্যায়িত করেছেন।

226
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews