মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানসহ নকীবের বসবাস। এছাড়া গ্রাম হতে তাদের নিঃসন্তান বিধবা ফুফু ২ বছর যাবৎ তাদের সাথে আছে। পরিবারের সমস্ত ব্যয় নির্বাহ করে নকীব ও তার বাবা। নকীবের সন্তানরা প্রতিদিন সকালে তাদের দাদির কাছে আরবী পড়ে। মা ও ফুফু তাদের স্কুলের পড়া তৈরি করতে সাহায্য করে। প্রতিদিন বিকেলে তারা চাচার সাথে মাঠে বা পার্কে যায়। নকীবের ফুফু বাচ্চাদের স্কুলে আনা-নেয়ার কাজটি করে। 

Updated: 1 year ago
উত্তরঃ

পরিবার হলো বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোকের যৌথভাবে বসবাস করার একটি সংগঠন।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

একক পরিবার সৃষ্টিতে শিল্পায়নের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সাধারণত শিল্প অঞ্চলগুলো গড়ে ওঠে নগরকে কেন্দ্র করে। ফলে শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকরা আবাসন সুবিধা ও কাজের সুবিধার্থে নগরে একক পরিবার গড়ে তোলে। তাছাড়া অনেকে নগরের উন্নত চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সর্বোপরি চাকচিক্যময় জীবনের মোহে পড়ে গ্রামের যৌথ পরিবার ভেঙে শহরে এসে একক পরিবার গড়ে তোলে।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

আকারের ভিত্তিতে নকীবের পরিবার একটি যৌথ পরিবার। যৌথ পরিবার আকার ও আয়তনের দিক থেকে বৃহদায়তন বিশিষ্ট। যৌথ পরিবারে বিবাহিত পুত্ররা স্ত্রী ও সন্তান-সন্ততি সহযোগে পিতামাতার সাথে বসবাস করে। অর্থাৎ রক্তসম্পর্কীয় যোগসূত্রের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। পাশাপাশি এ পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় যেমন- দাদা- দাদি, চাচা-চাচি, ফুফু ও তাদের সন্তান-সন্ততিরাও বসবাস করতে পারে। বাংলাদেশের গ্রামের পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার।

উদ্দীপকে নকীব তার বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান ও তার ফুফুকে নিয়ে একই পরিবারে বাস করে, যা যৌথ পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নকীবের পরিবারটি যৌথ পরিবার।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত যৌথ পরিবারের কার্যাবলি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে- উক্তিটির সাথে আমি একমত।

পরিবার মানুষের গোষ্ঠীগত জীবনে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। যেমন- সন্তান প্রজনন ও লালন-পালন, সামাজিকীকরণ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রভৃতি। তবে বর্তমানে শিল্পায়ন, নগরায়ণ, অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের ফলে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। এ ধরনের পরিবারের স্থলে একক পরিবার জায়গা করে নিচ্ছে। ফলে যৌথ পরিবারের কর্মকাণ্ডতে এসেছে নানা পরিবর্তন।

ব্যক্তির সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার। যৌথ পরিবারব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন আর আগের মতো পরিবারের সবাই মিলে ভোজে অংশ নেওয়া, সবাই মিলে ঘুরতে যাওয়া, আনন্দ ভাগাভাগি করা প্রভৃতি বিষয়গুলো হচ্ছে না। এছাড়া বর্তমানে একক পরিবার ব্যবস্থায় শিশুর লালন-পালন, রক্ষণাবেক্ষণে দাদা-দাদি, চাচা-চাচির স্থানে জায়গা করে নিচ্ছে ডে- কেয়ার হোম, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলছে।

উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বর্তমান পরিবর্তিত সমাজ কাঠামোর প্রেক্ষাপটে যৌথ পরিবারের কার্যাবলিতে এসেছে নানা পরিবর্তন।

Tamanna
Tamanna
2 years ago
552

Related Question

View All
উত্তরঃ

নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি।

Tamanna
Tamanna
2 years ago
413
উত্তরঃ

আদিম সমাজে মানুষে মানুষে সহযোগিতার সম্পর্ক ছিল। আদিম সমাজে সংহতি ও সম্প্রীতিবোধ ছিল দৃঢ়। ঐ সময় সংগৃহীত খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্র জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে দান ও উপহার হিসেবে লেনদেন চলত। জিনিসপত্র ক্রয় বা সঞ্চয় করে রাখার মন- মানসিকতা মানুষের মধ্যে গড়ে উঠে নি। এ ধরনের লেনদেন। সমাজের সংহতি রক্ষায় বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

Tamanna
Tamanna
2 years ago
589
উত্তরঃ

উদ্দীপকে মানিকের কাজের মধ্যে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়।

পরিবারের ভরণপোষণ করার জন্য আয় ও উৎপাদন করতে হয় এবং তা পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। আয়ের কিছু অংশ দুর্দিনের জন্য জমা করেও রাখা হয়। জীবন বিমা, শিল্পে লগ্নি, ব্যবসা, জমি ক্রয় অথবা চাকরি ইত্যাদি যেভাবেই হোক, কিছু না কিছু সঞ্চয় করতেই হয়। এসব আয় ব্যয় ও সঞ্চয় মূলত পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। মানিক সংসারের অর্থ উপার্জনের জন্য একটি বেসরকারি অফিসে কাজ করে। আর এ কাজ পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। 

তাই বলা যায়, মানিকের কাজে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত রয়েছে।

Tamanna
Tamanna
2 years ago
318
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত- আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। 

মানবসমাজের সবচেয়ে আদিম সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সব কর্মকাণ্ড পরিচালিত হতো। সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে।

সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পরিবার সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি ও পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। তাছাড়া পরিবার গঠিত হওয়ার মূল ভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য লাভ করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বিবাহ ও পরিবার নিশ্চিতভাবেই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

Tamanna
Tamanna
2 years ago
327
উত্তরঃ

বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য হলো সুসংবদ্ধ জ্ঞান আহরণ।

Tamanna
Tamanna
2 years ago
507
উত্তরঃ

একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে সমাজ গবেষণায় ব্যবহৃত পরীক্ষণ পদ্ধতি নামে অভিহিত করা হয়। 

সমাজ গবেষণায় দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ-প্রকৃতি সম্পর্কে কোনো কল্পনা, যাচাই বা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেয়া হয়। এর একটি চলক হলো স্বাধীন, যার প্রভাব লক্ষ করা যায় আরেকটি নির্ভরশীল চলকের ওপর। যেমন- পরিবার পরিকল্পনা কর্মসূচিকে স্বাধীন চলক এবং এর ফলে পরিবর্তনকে নির্ভরশীল চলক বলে আখ্যায়িত করা যায়।

Tamanna
Tamanna
2 years ago
562
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews