মালাই সুইটস্ এন্ড বেকারি' দীর্ঘদিন ধরে মিষ্টি, বিস্কুট, চানাচুর তৈরি ও বিক্রয় করছে। শুরু থেকে তাদের উৎপাদিত পণ্য শহরে ব্যাপক জনপ্রিয় ও লাভজনক থাকলেও নতুন করে এ জাতীয় কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠায় 'মালাই সুইটস্ এন্ড বেকারি'র বিক্রয় হ্রাস পেয়েছে। তাই এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসায়িক সুনাম ও বিক্রয় বৃদ্ধির বিভিন্ন কৌশল অবলম্বনের কথা ভাবছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

ভোক্তা ও ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম এমন কিছু যা বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাই পণ্য।

উত্তরঃ

উৎপাদনের সময় থেকে ভোগের সময় পর্যন্ত পণ্যসামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে।
গুদামজাতকরণ বলতে বিশেষ ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্যসামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে বোঝায়। সাধারণভাবে দেখা যায়, পণ্যসামগ্রী উৎপাদনের পর পরই তা ভোগ বা ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন হয় সুষ্ঠু সংরক্ষণ ব্যবস্থার। এক্ষেত্রে পণ্যসামগ্রী গুদামে সংরক্ষণ করে রাখার মাধ্যমে ঘাটতি মৌসুমে জনগত তাদের পছন্দের পণ্যটি ভোগ ও ব্যবহারের সুযোগ পায়। গুদামজাতকরণ পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং মান সংরক্ষণে প্রধান ভূমিকা পালন করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে

উত্তরঃ

মালাই সুইটস এন্ড বেকারি' মিষ্টি, বিস্কুট এবং চানাচুর বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে।
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করার প্রক্রিয়াই হলো বিক্রয়। সুষ্ঠুভাবে বিক্রয় কাজ সম্পাদনের জন্য বিক্রেতাকে ক্রেতার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, উন্নত ক্রেতা সম্পর্ক বজায় রাখা প্রভৃতি কাজ সম্পাদন করতে হয়।
উদ্দীপকে 'মালাই সুইটস এন্ড বেকারি' দীর্ঘদিন ধরে মিষ্টি বিস্কুট, চানাচুর তৈরি ও বিক্রয় করে আসছে। এক্ষেত্রে বিক্রয়ের মাধ্যমে এ পণ্যগুলোর স্বত্ব বা মালিকানা হস্তান্তরিত হচ্ছে। কেননা, একজন ভোক্তা বা ক্রেতা যখন বেকারিটি থেকে কোনো পণ্য ক্রয় করে তখন এ মালিকানা বেকারিটি থেকে সেই ভোক্তা বা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এজন্য সেই ভোক্তা বা ক্রেতাকে পণ্যগুলোর মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ বিক্রেতা বেকারিটিকে প্রদান করতে হয়। ক্রেতার নিকট এ বিষয়টির নাম হলো ক্রয়। কিন্তু বেকারিটির নিকট এর নাম হলো বিক্রয়। এ বিক্রয় কার্যের মাধ্যমে বেকারিটি পণ্যের মালিকানা বা স্বত্ব ক্রেতার নিকট স্থানান্তর করে। তাই বলা যায়, বেকারিটি পণ্য বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগের সৃষ্টি করেছে।

উত্তরঃ

আমি মনে করি ব্যবসায়িক সুনাম ও বিক্রয় বৃদ্ধিতে 'মালাই সুইটস এন্ড বেকারি'র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিজ্ঞাপন কৌশল গ্রহণ করা অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন হচ্ছে নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য বা সেবাসামগ্রী ক্রেতার নিকট উপস্থাপন করার প্রক্রিয়া। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যার মাধ্যমে ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়।

উদ্দীপকে 'মালাই সুইটস এন্ড বেকারি' দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসায় করা সত্ত্বেও বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় বেকারিটির বিক্রয় কমে গেছে। তাই এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিক্রয় ও সুনাম বৃদ্ধির জন্য চিন্তা করছে। এক্ষেত্রে বেকারিটি বিজ্ঞাপন কৌশল কাজে লাগাতে পারে। কেননা বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বেকারিটির বিক্রয় কমে যায়। এক্ষেত্রে বেকারিটির উচিত পণ্যমান উন্নত করা। পাশাপাশি বিজ্ঞাপন প্রদান করাও জরুরি। এক্ষেত্রে বেকারিটি ঐ শহরের টিভি চ্যানেলের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে তথ্য ক্রেতার নিকট উপস্থাপন করতে পারে। এছাড়া বেকারিটি পরিবহন বিজ্ঞাপন দিতে পারে। বিলবোর্ড স্থাপনও অনেক কার্যকর একটি পদক্ষেপ। এর ফলে ক্রেতারা বেকারিটি এবং এর পণ্য সম্পর্ক জানতে পারবে। তাছাড়া সম্ভাব্য ক্রেতারাও প্রকৃত ক্রেতায় পরিণত হবে। ফলে বেকারিটির বিক্রয় ও সুনাম উভয়ই বৃদ্ধির সম্ভাবনা বাড়বে।
সুতরাং ব্যবসায়িক সুনাম ও বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বেকারিটিকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা উচিত বলে আমি মনে করি।

171

Related Question

View All
উত্তরঃ

কভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।

250
উত্তরঃ

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

591
উত্তরঃ

মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়।

উদ্দীপকে মি. জমির ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন

202
উত্তরঃ

উদ্দীপকে শপিং সেন্টারের জন্য মি. জমিরের গৃহীত মোড়কীকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কীকরণ বলে। সঠিক মোড়কীকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়।
উদ্দীপকের মি. জমির নিজস্ব জমিতে বাঁধাকপি উৎপাদন করে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কাওরান বাজারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও শপিং সেন্টারগুলোতে মোটা কাগজের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ শপিং সেন্টারে বিক্রয়ের সময় বাঁধাকপিকে তিনি মোড়কীকরণের ব্যবস্থা করেন। এতে বাঁধাকপির মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে মি. জমির সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন।
সুতরাং বলা যায়, মি. জমির কর্তৃক শপিং সেন্টারের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে

226
উত্তরঃ

নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে ঐ পণ্যের মূল্য বলে।

243
উত্তরঃ

বিপণন মিশ্রণ হলো কতকগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি; যথা: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তা এবং তাদের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তারা আছে বলেই বিপণন কার্যের প্রয়োজনীয়তা রয়েছে। ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। চিত্রে বিষয়টি উপস্থাপন করা হ

430
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews