যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন শেয়ারহোল্ডার কোম্পানি আইন মোতাবেক কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে যোগ্যতাসূচক শেয়ার বলে।
কোম্পানির বিধিমালা বা ধারাসমূহের বর্ণনার তালিকাকে তফসিল A বলে।
নির্দিষ্ট ধারা বা বিধিমালা অনুযায়ী কোম্পনি গঠিত ও পরিচালিত হয়। তফসিল A-তে ধারাসমূহের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও আলোচনা করা থাকে। এতে কোম্পানির পরিচালনাসংক্রান্ত সব নিয়মাবলি লিপিবদ্ধ থাকে।
উদ্দীপকের মাশরাফির ব্যবসায় সংগঠনের মালিকনাভিত্তিক ধরন হলো কোম্পানি সংগঠনের আওতাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহবান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে মাশরাফি ও তার ৬ বন্ধু মিলে এমন একটি ব্যবসায় সংগঠন গঠন করার জন্য পরিকল্পনা করে যাতে জনগণ থেকেও মূলধন সংগ্রহ করা সম্ভব। মাশরাফির ব্যবসায় সংগঠনে সর্বনিম্ন ৭ জন সদস্য রয়েছে এবং তারা জনগণ থেকে মূলধন সংগ্রহ করতে পারবে যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায়, উদ্দীপকের মাশরাফির ব্যবসায় সংগঠনের মালিকনাভিত্তিক ধরন হলো পারলিক লিমিটেড কোম্পানি।
উদ্দীপকে উল্লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মাশরাফিদের করণীয় হলো কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
নিবন্ধনপত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরুর পূর্বে নিবন্ধক থেকে অনুমতি লাভের জন্য যে আনুষ্ঠানিকতা পালন করে এ পর্যায়কেই কার্যারম্ভ পর্যায় বলে। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫০ ধারা অনুসারে কিছু বিধান পালন করতে হয়।
উদ্দীপকের মাশরাফিদের কার্যারম্ভের অনুমতিপত্র আবশ্যক। কেননা কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে না। এ জন্যে তাদেরকে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হবে। এ পর্যায়ে মাশরাফিদের বড় কাজ হলো প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা। এজন্য স্মারকলিপিতে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গের নিকট থেকে প্রতিশ্রুত অর্থ ও পরিচালকগণের নিকট থেকে যোগ্যতাসূচক শেয়ারের অর্থ সংগ্রহ করতে হবে। প্রয়োজনে জনগণ থেকে অর্থ সংগ্রহের জন্য বিবরণপত্র প্রস্তুত করতে হবে। অবশ্য সেক্ষেত্রে বিবরণপত্র প্রচারের পূর্বে নিবন্ধক এবং প্রয়োজনে Stock Exchange Commission (SEC)-এর অনুমতি নিতে হবে। নিজেদের মধ্য থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বিবরণপত্রের অনুরূপ বিকল্প বিবৃতি নিবন্ধকের নিকট জমাদানের উদ্দেশ্যে প্রস্তুত করতে হবে। অতঃপর কোম্পানি আইনের ১৫০ (১) ধারা অনুযায়ী নিবন্ধকের নিকট নিম্নোক্ত দলিলাদি পেশ করতে হবে:
(ক) পরিচালকগণ তাদের প্রতিশ্রুত শেয়ার নগদে ক্রয় করেছেন এ মর্মে ঘোষণাপত্র;
(খ) সংঘবিধিতে উল্লেখ ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে এ মর্মে ঘোষণাপত্র এবং
(গ) বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতির কপি।
উক্ত দলিলাদি প্রাপ্ত হয়ে নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র (Cerificate of commencement) প্রদান করবে।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মাশরাফিদের করণীয় হলো কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!