মাহমুদ একটি কমিটির সদস্য। কমিটির সবগুলো সদস্যই রাজনগর এলাকার জনগণের ভোটে নির্বাচিত। উক্ত কমিটিটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। এটি অবশ্য অন্য এলাকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে। অন্যদিকে আহসান সাহেব বাংলাদেশ সরকারের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত। সে দুর্নীতি ঘৃণা করে এবং তার এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে যে টাকা পায় তার সর্বোত্তম ব্যবহার করে।

Updated: 7 months ago
উত্তরঃ

সরকারের যে-অঙ্গ বা বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তা-ই বিচার বিভাগ।

উত্তরঃ

বর্তমানকালে রাষ্ট্রের আয়তন বড় ও লোকসংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রে বসে সরকারের পক্ষে আঞ্চলিক সকল সমস্যার সমাধান করা-সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় সরকারব্যবস্থা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ কমে। স্থানীয় সমস্যার সমাধানও সহজ হয়। এ কারণে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রাজনগরের কমিটির সঙ্গে সরকারের শাসন বিভাগ নামক অঙ্গটির মিল আছে।

রাষ্ট্রের শাসনসংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীকে বোঝায়। এ অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রিপরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে। দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। অনুরূপ উদ্দীপকেও দেখা যায়, রাজনগর এলাকার কমিটি উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। এলাকার সাথে সুসম্পর্কও বজায় রাখে। যা সরকারের শাসন বিভাগকেও নির্দেশ করে।

তাই বলা যায়, রাজনগরের কমিটির সঙ্গে সরকারের শাসন বিভাগের সাদৃশ্য বিদ্যমান।

উত্তরঃ

উদ্দীপকে আহসান সাহেব সরকারের প্রশাসনে কর্মরত একজন দায়িত্ববান কর্মকর্তা। তার কর্মকান্ড দেশের জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হলো দুর্নীতিমুক্ত সরকারব্যবস্থা। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও বিভাগের সকল কাজের জন্য দায়বদ্ধতা থাকতে হয়। ব্যক্তি স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থ বড় করে দেখতে হয়। বিভিন্ন কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। উদ্দীপকে আহসান সাহেব সরকার থেকে প্রাপ্ত টাকা উন্নয়নমূলক কাজে ঠিকভাবে ব্যবহার করেন। কাজের ক্ষেত্রে দুর্নীতিকে তিনি মোটেও প্রশ্রয় দেন না। ব্যক্তিগত স্বার্থপরতা বা স্বজনপ্রীতিকে কোনো রূপ প্রশয় না দিয়ে এলাকার উন্নয়নে যেভাবে অর্থ ব্যয় করলে সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত হবে সেভাবে তিনি বরাদ্দকৃত অর্থ সুষ্ঠুভাবে ব্যয় করেন। এরূপ শাসন বিভাগের অন্তর্ভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের দায়িত্বশীল ভূমিকা দেশের দারিদ্র্য দূরীকরণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

পরিশেষে বলা যায়, আহসান সাহেবের কাজ জাতীয় উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

35

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ । এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর ১৯৭২ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। 

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

• সরকার পদ্ধতির ধরন সংক্ষেপে বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব ও সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব ;  সংক্ষিপ্ত রূপরেখা ও কার্যাবলি বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ও কাজ ব্যাখ্যা করতে পারব;

• বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের সুশাসনের জন্য গৃহীতসুশাসনের গুরুত্ব উপলব্ধি করে

• কার্যক্রমে সহযোগিতা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য এবং সকল কাজ সরকারের মাধ্যমে সম্পন্ন হয়। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা অপরিসীম।

203
উত্তরঃ

সরকারব্যবস্থার পরিবর্তন যুগে যুগে ঘটেছে। রাষ্ট্রের শুরু থেকেই সরকারের ধরন ও ধারণায় পরিবর্তন এসেছে। বর্তমান যুগে সরকার বিভিন্ন নীতি ও কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। এ কারণে সরকারের শ্রেণিবিভাগও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

121
উত্তরঃ

সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস এবং তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। অন্যদিকে, একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের শাসন চলে এবং জনগণের মতামতের কোনো পুরুত্ব থাকে না।

172
উত্তরঃ

গণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত।

399
উত্তরঃ

একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা এক দলের শাসনব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। শাসকের ইচ্ছাই আইন হিসেবে কার্যকর হয়। এটি গণতন্ত্রের বিপরীত একটি শাসনব্যবস্থা।

189
উত্তরঃ

একনায়কতন্ত্রে, ক্ষমতা এক ব্যক্তির বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের গুরুত্ব থাকে না। একনায়ক বা দল ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এই শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না।

255
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews