মাহাদি চাকরির সুবিধার্থে স্ত্রীকে নিয়ে ঢাকায় এসে একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই মনির নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। মনিরের স্ত্রী একটি স্কুলে চাকরি করে। মনিরের সাথে প্রায়ই তার স্ত্রীর বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দেয়।

Updated: 9 months ago
উত্তরঃ

শিশুর প্রাথমিক পাঠাগার হলো পরিবার।

উত্তরঃ

বিবাহের মাধ্যমে পরিবার গঠন ও সন্তান লালন-পালনের কাজটি হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ।

স্বামী-স্ত্রীর একত্রে বসবাস, শিশুর প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন সবই মনস্তাত্ত্বিক বিষয়। পরিবারের সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধের কারণেই মানুষ একে অপরের সুখ-দুঃখের অনুভূতিগুলো অনুভব করতে পারে।

উত্তরঃ

পরিবার হলো সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান। পরিবার থেকেই সমাজের উৎপত্তি। সমাজ তার আচার-আচরণ, ব্যবহার-রীতিনীতি দ্বারা পরিবারকে নিয়ন্ত্রণ করে। সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবার কাঠামো পরিবর্তিত হচ্ছে।

উদ্দীপকে পরিবারের ওপর সমাজ পরিবর্তনের প্রভাব প্রতিফলিত হয়েছে। মাহাদি চাকরির সুবিধার জন্য তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। শিল্পায়ন, নগরায়ণ ও যান্ত্রিক সভ্যতার অগ্রগতির কারণে সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। যার ফলে মাহাদি ও মনির একক পরিবার পঠন করেছে। আধুনিক যুগে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজস্ব পছন্দের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিক্ষা ও শিল্পের প্রসারে মেয়েরাও কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের পরিমাণ বাড়ছে। যার প্রতিফলন আমরা দেখতে পাই মনির ও তার স্ত্রীর মধ্যে । 

উত্তরঃ

আমাদের দেশের পরিবার ব্যবস্থার ওপর সমাজ পরিবর্তনের প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়।

বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে চাকরি করছে এবং পরিবার গঠন করছে। এতে নগরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে।

শহরে মানুষের জীবন খুবই কর্মব্যস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নারী শিক্ষার হার বৃদ্ধি, সচেতনতা ইত্যাদি কারণে পরিবারগুলো অধিক সংখ্যক সন্তান জন্ম দিতে উৎসাহবোধ করছে না। পরিবারগুলো পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। পরিবারগুলোতে সন্তান সংখ্যা কমে গিয়ে আকার ছোট হচ্ছে। শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে মানুষের মূল্যবোধে পরিবর্তন এসেছে।

বর্তমানে আমাদের দেশের মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফলে শিশুদের দেখাশোনা করার জন্য শহরে ইদানিং দিবাযত্ন কেন্দ্র স্থাপিত হয়েছে। অতীতে বিবাহের ক্ষেত্রে অভিভাবকদের মতামত ছিল মুখ্য। বর্তমানে পাত্র-পাত্রীর মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। এছাড়া অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী নিজেদের পছন্দমতো বিয়ে করছে। বর্তমানে একক পরিবারে সমস্যা সমাধানের উপায় কম। যেমন- শিশু ও বয়স্কদের দেখাশোনা, দৈহিক ও সামাজিকভাবে অক্ষম ব্যক্তিদের দেখাশোনা ইত্যাদি। বলা যায়, যুগের পরিবর্তনে মানুষের চাহিদার সাথে সমাজ পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের দেশেও সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটছে পরিবারের গঠন কাঠামো ও কার্যাবলিতে।

173
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

পরিবারের সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে পরিকল্পিত উপায়ে পরিবার গঠন করাকে পরিকল্পিত পরিবার বলে।

554
উত্তরঃ

বিয়ের পর স্বামী-স্ত্রী যে নতুন সংসার শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে।

পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবারের সংখ্যা অধিক। আমাদের দেশে বর্তমানে পেশাগত কারণে এ ধরনের পরিবারের সংখ্যা শহরাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে

1.1k
উত্তরঃ

যৌথ পরিবারে বেড়ে ওঠা সজল যখন রাঙামাটিতে গারো সমাজের একটি বিয়েতে অংশগ্রহণ করে তখন সে কৌতূহলী হয়ে যায়।

নতুন পরিবেশ, নতুন পদ্ধতিতে সংঘটিত বিবাহ উৎসব সজলকে অবাক করে দেয়। কারণ সে যে বিয়েতে অংশগ্রহণ করেছিল সেখানে স্বামীরা বিয়ের পর মেয়ের বাড়িতে অবস্থান করে। অর্থাৎ এটি একটি মাতৃপ্রধান পরিবার।

মাতৃপ্রধান পরিবারের ক্ষমতা ও নেতৃত্ব একজন মহিলার ওপর ন্যস্ত থাকে। এখানে স্ত্রী লোকের অধিকার পুরুষের চেয়ে বেশি এবং স্ত্রীলোকের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারিত হয়। পরিবারের ক্ষমতাভিত্তিক হিসেব করলে এটি মাতৃপ্রধান পরিবার হিসেবে পরিচিত। পরিবারের সকল দায়দায়িত্ব এখানে মাতা বা প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকই নেতৃত্ব দেয়। সজল বিয়েতে এ সকল বিষয়গুলো দেখেই কৌতূহলী হয়েছিল। আমাদের সমাজে আমরা পিতৃতান্ত্রিক পরিবারে বসবাস করি। যেখানে বিয়ের পর স্ত্রী পুরুষের অধিকারী হয়ে থাকে। কিন্তু গারো সমাজের এই পরিবারের নতুন পরিবেশ, নতুন বিবাহ পদ্ধতি সজলকে কৌতূহলী করে তোলে।

231
উত্তরঃ

সজল যে পরিবারে বসবাস করে সেটি পরিবারের কাঠামো বা আকারানুযায়ী যৌথ পরিবারের অন্তর্গত।

যৌথ পরিবারে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, সন্তান-সন্ততিসহ একত্রে বসবাস করে। এ ধরনের পরিবারে চাচা-চাচি ও তাদের সন্তান-সন্ততি বসবাস করতে পারে।

সজল এরূপই একটি যৌথ পরিবারে বসবাস করে, যেখানে তাদের সাথে চাচা-চাচি ও তাদের সন্তানাদিও রয়েছে। কৃষিভিত্তিক সমাজে যৌথ পরিবারে বয়ষ্ক ব্যক্তি পরিবারের প্রধান। তার হাতে সম্পত্তির অধিকার থাকে এবং তিনি পরিবারের অর্থনৈতিক বিষয় দেখাশুনা করেন।

যৌথ পরিবারে শিশুদের লালনপালনে সমস্যা হয় না। ছোটরা বড়দের সম্মান ও বড়রা ছোটদের সাথে স্নেহের সম্পর্ক তৈরি করতে পারে। যৌথ পরিবারের ছেলেমেয়েরা সহনশীল হয়। ছেলেমেয়েদের সমস্যা সমাধানে বাবা-মা ভূমিকা রাখে। সকলে মিলেমিশে যৌথ পরিবারে ভাগ করে থাকে। ছেলেমেয়েদের মানসিক বিকাশ সঠিকভাবে গড়ে তুলতে যৌথ পরিবারের ভূমিকা অপরিসীম। সজলের পরিবারটিও যৌথ পরিবার। এধরনের পরিবারে সকলে মিলেমিশে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।

284
উত্তরঃ

পারস্পরিক নির্ভরশীলতা বলতে বোঝায় পরিবারের সদস্যদের বিভিন্ন কাজে একে অপরের প্রতি নির্ভর করা।

পারস্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা পরিবারের একটি সাধারণ বৈশিষ্ট্য। পারস্পরিক বিশ্বাস যত মজবুত হয় পরিবারের মধ্যে সহযোগিতা ও সমঝোতা তত বেশি বৃদ্ধি পায়। এছাড়া সুখে দুঃখে একে অপরের অংশীদার হয়।

578
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews