মাহাবুব স্যার খাওয়ার সময় কী কী বিষয় মনে রাখতে দাও। বলেছিলেন বলে তুমি মনে কর- তোমার মতামত দাও (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

মাহাবুব স্যার স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার সময় যে যে বিষয় মনে রাখতে বলেছিলেন বলে আমি মনে করি সে প্রসঙ্গে আমার মতামত নিচে প্রদান করা হলো-

স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা
প্রয়োজন। যথা-

১. শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে।
২. যথেষ্ট পরিমাণ শাকসবজি খেতে হবে।
৩. মাছ বেশি খেতে হবে।
৪. মিষ্টি ও তেল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে।
৫. লবণ কম খেতে হবে।
৬. প্রতিদিন ৬-৭ গ্লাস নিরাপদ পানি পান করতে হবে।

100

আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু দেখতে পাই। এই খাদ্য বস্তুগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-অজৈব ও জৈববস্তু। শর্করা, প্রোটিন, চর্বি বা স্নেহ ইত্যাদি আমরা জীব থেকে পাই। এগুলো জৈববস্তু। এ বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খাদ্য ও পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া, যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহের গ্রহণ উপযোগী হয়। এ অধ্যায়ে আমরা খাদ্য ও পুষ্টি সম্পর্কে বিশদ জানতে পারব।

এই অধ্যায় শেষে আমরা

  • খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • বিভিন্ন খাদ্য উপাদানের কাজ বর্ণনা করতে পারব।
  • সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যেসব উপাদান প্রয়োজন, সেসব উপাদান বিশিষ্ট বস্তুকে খাদ্য বলে।

530
উত্তরঃ

উদ্দীপকের 'A' চিহ্নিত খাদ্য উপাদানটি পেয়ারা, যা ভিটামিন 'সি' সমৃদ্ধ খাবার। ভিটামিন 'সি' সুস্থ-সবল হাড়, দাঁত, দাঁতের মাড়ি ও মুখের ক্ষত সারাতে প্রধান ভূমিকা পালন করে। তাই দেহের হাড়, দাঁত, দাঁতের মাড়ি ও মুখের ক্ষত দূর করতে পেয়ারা খাওয়া প্রয়োজন।

340
উত্তরঃ

উদ্দীপকের 'D' চিহ্নিত খাদ্যটি ভাত, যা শর্করাজাতীয় খাদ্য। সব ধরনের শর্করাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এ তিনটি 'মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। এ উপাদানগুলো স্নেহ জাতীয় পদার্থের দহনে সহায়তা করে; দেহে অন্যান্য খাদ্য উপাদান আমিষ, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণে সহায়তা করে। অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থেকে দেহে কর্মশক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে। মোটকথা এ খাদ্যটি অন্যান্য খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরে কোষের সংখ্যা বৃদ্ধি করে। আর কোষের সংখ্যা বৃদ্ধি মানেই দেহের আকার ও ওজন বৃদ্ধি। এভাবেই D চিহ্নিত খাদ্যটি দেহের ওজন বাড়ায়।

339
উত্তরঃ

সুষম খাদ্য বলতে আমরা সেসব খাবারকে বুঝি, যাতে প্রয়োজনীয় পরিমাণে সকল খাদ্য উপাদান থাকে। অর্থাৎ সুষম খাদ্যে প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, লবণ ও পানি দেহের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে থাকে। উদ্দীপকের চিত্রে পেয়ারা, মাছ, সবজি ও ভাতের ছবি দেওয়া আছে। এসব খাদ্যে নিম্নলিখিতব উপাদানগুলো রয়েছে-

১. ভাতে প্রচুর পরিমাণে শর্করা বা শ্বেতসার রয়েছে।
২. মাছ প্রোটিন ও আমিষের চাহিদা পূরণ করে। এছাড়াও এতে তেল বা চর্বি জাতীয় খাদ্য উপাদানও রয়েছে।

৩. পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
৪. টাটকা শাকসবজিতে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে।

অর্থাৎ দেখা যাচ্ছে, উদ্দীপকের খাদ্যগুলো পানি ব্যতীত সুষম খাদ্যের সবগুলো উপাদানের চাহিদাই পূরণ করতে পারবে। তাই চিত্রের খাদ্যগুলোকে সুষম খাদ্যের উপযোগী বলা যায়।

263
উত্তরঃ

দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবই অপুষ্টি বা পুষ্টিহীনতা।

627
উত্তরঃ

মরিয়ম শাকসবজি না খাওয়ায় তার ভিটামিন 'এ'-এর অভাব দেখা দিয়েছে। আমরা জানি, ভিটামিন এ-এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হলে রাতে ভালোভাবে দেখা সম্ভব হয় না। উদ্দীপক অনুসারে কয়েক দিন ধরে মরিয়মও রাতের বেলা ভালো দেখতে পায় না। অতএব বলা যায়, মরিয়মের রাতকানা রোগ হয়েছে।

180
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews