মিজান ও রাসেলের বন্ধু শিহাব ৮ম শ্রেণির ছাত্র। শিহাব আন্তঃহাউজ ইনডোর দাবা প্রতিযোগিতায় পর পর দুইবার প্রথম হয়েছে। রাসেল শিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বৎসর দ্বিতীয় স্থান অর্জন করে। মিজান ইদানীং প্রায়ই স্কুলে দেরি করে আসে। বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়।

Updated: 10 months ago
উত্তরঃ

যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় তাই গণমাধ্যম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। বেতার ও রেডিও-এর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন দেশপ্রেম জাগ্রত করে।

চলচ্চিত্র মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভাববিনিময় ও বন্ধন সুদৃঢ় করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

রাসেল দাবায় দ্বিতীয় স্থান অর্জন করার ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটির প্রভাব বিস্তার করেছে।

শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলোর মধ্যে বাবা-মায়ের পরেই রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। আর এ সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো সমবয়সী বন্ধু-বান্ধব ও খেলার সাথী। কারণ শৈশবে শিশুদের খেলার সাথীদের সাথে খেলাধুলার প্রচন্ড আকর্ষণ থাকে। তারা একে অন্যের 'সাথে মিশে বিভিন্ন গুণের অধিকারী হয়। উদ্দীপকেও এ বিষয়টি লক্ষ করা যায়। এখানে দেখা যায়, মিজান ও রাসেলের বন্ধু শিহাব ৮ম শ্রেণির ছাত্র। শিহাব আন্তঃহাউজ ইনডোর দাবা প্রতিযোগিতায় দাবায় পর পর দুইবার প্রথম হয়েছে। রাসেল শিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে।

আর এ বিষয়টি সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গী বা খেলার সাথিদেরকেই নির্দেশ করছে।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের পিছনে সমবয়সীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'উদ্দীপকে মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ করা যায়'-উক্তিটি যথার্থ।

তথ্যপ্রযুক্তির রিস্ময়কর আবিষ্কার হলো ইন্টারনেট। ইন্টারনেটের আবিষ্কারের ফলে ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে-বিদেশে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এমনকি বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত প্রদান-ও ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু-উদ্দীপকে উল্লিখিত মিজানের বেলায় সম্পূর্ণ ভিন্ন। কারণ বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারের কিছু মন্দ বা নেতিবাচক দিক রয়েছে। তেমনি ইন্টারনেটে সেই দিক রয়েছে। মিজান রাত জেগে বন্ধুদের সাথে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও টুইটারের মাধ্যমে আড্ডা দেয়। যা সম্পূর্ণ প্রযুক্তির অপব্যবহার। এটা তার স্বাস্থ্য, মেধা, ঘুম, সময় ইত্যাদির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অথচ তার বন্ধুরা দাবা খেলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করলেও তার ক্ষেত্রে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।। অর্থাৎ প্রযুক্তি যে সফল তার সঠিক ব্যবহার আমরা মিজানের ক্ষেত্রে পাচ্ছি না। বরং অপব্যবহারে নেতিবাচক ফল পাচ্ছি।

তাই বলা যায়, মিজান প্রযুক্তির অপব্যবহার করছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
194

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এ অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হবে।

এ অধ্যায় শেষে আমরা-
• সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারব ;
• বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারব ; 

• সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করা ও এর ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ হব ; 

• সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব এবং এ সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করতে পারব ;

• মানবিক ও সামাজিক গুণাবলি রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব ।

Related Question

View All
উত্তরঃ

সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সমাজের রীতিনীতি, নিয়মকানুন ও মূল্যবোধ শেখে। জন্মের পর থেকেই মানব শিশু পরিবার, প্রতিবেশী, সমবয়সী ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এর ফলে সে সমাজের একজন উপযোগী সদস্য হিসেবে গড়ে ওঠে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
293
উত্তরঃ

সামাজিকীকরণ প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য হলো এটি মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। এটি পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ, আচরণ ও চিন্তাধারা গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া সমাজের সঙ্গে মানুষের সামঞ্জস্য সাধনে সাহায্য করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
213
উত্তরঃ

পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম। শিশুর আবেগ, আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মচর্চা এবং পোশাক-পরিচ্ছদের মতো বিষয়গুলো পারিবারিক পরিবেশে গড়ে ওঠে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব গঠন হয়। এজন্য পরিবারকে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
293
উত্তরঃ

প্রতিবেশী শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর চারপাশের মানুষের আচরণ, রীতিনীতি ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করে শিশু সমাজের নিয়ম ও রীতিনীতি সহজে আয়ত্ত করে। এটি তার সামাজিক দক্ষতা বাড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
240
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সাংস্কৃতিক সংঘ, বিজ্ঞান ক্লাব এবং খেলাধুলার ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে। এসব সংগঠনে অংশগ্রহণ করে শিশু সহনশীলতা, বুদ্ধিবৃত্তি ও সৌন্দর্যবোধের বিকাশ ঘটায়। এতে শিশু স্থানীয় সমাজের অংশ হয়ে ওঠে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
187
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সংগঠন এবং ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু সহনশীলতা, সহযোগিতা ও সৃজনশীলতা শেখে। এটি তাকে সমাজের কার্যকর অংশীদার হতে সাহায্য করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
153
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews