প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকেই শিল্প বলে।
মানুষের অভাব মোচনের লক্ষ্যে ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে। পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী (Services) উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে।
ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও এর মাধ্যমে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছুই বিশেষভাবে প্রভাবিত হয়। এর মাধ্যমে শুধু ব্যবসায়ীরাই উপকৃত হয় না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রতিটা মানুষই উপকৃত হয়ে থাকে।
উদ্দীপকে 'সমবায় সমিতি' ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে। সমবায় হলো স্বল্প আয়ের সমশ্রেণিভুক্ত মানুষের স্বেচ্ছামূলক ব্যবসায় সংগঠন, যা সমবায় আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে ২০ জন সদস্য থাকতে হবে। সর্বোচ্চ সদস্যসংখ্যা সম্পর্কে সমবায় সমিতির আইনে কিছু বলা হয় নি।
উদ্দীপকে, মিরপুর এলাকার ১০০ জন রিকশাওয়ালা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করে। সংগঠনে তারা প্রতিদিন ১০ টাকা করে জমা রাখে। নির্দিষ্ট সময় পরে সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন রিকশা কেনা হয়। এভাবে, প্রত্যেকের নিজেদের রিকশা হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নতি ঘটে। মোটকথা, উদ্দীপকে সমবায় সমিতি ব্যবসায়ের সংগঠনের কথা বলা হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত সম্মিলিত প্রচেষ্টার শক্তি বলতে সংগঠনটির একতা আদর্শের কথা বোঝানো হয়েছে।
পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও বৃহত্তর আর্থসামাজিক কল্যাণ সাধনের লক্ষ্যেই সমবায় সমিতি গঠিত হয়। সমবায় সমিতির প্রথম ও প্রধান কথা হচ্ছে একতাই বল।
উদ্দীপকে, মিরপুর এলাকার ১০০ জন রিকশাওয়ালা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করে। প্রতিদিন তারা দশ টাকা করে জমা রাখে। নির্দিষ্ট সময় পরে যে অধিক অর্থ সঞ্চয় হয় তা দিয়ে নতুন রিক্শা কিনে। এভাবে প্রত্যেকের নিজেদের রিকশা হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নতি ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তা তারা বুঝতে পারে। সমাজের বিত্তহীন ব্যক্তিগণ তাদের আর্থসামাজিক অবস্থাকে উন্নত করার জন্য সমবায় সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হন। ফলে তাদের আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায়। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। সদস্যদের সহযোগিতা ব্যতীত সমবায় সমিতির পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে-এ মনোভাবই সমবায়ের সাফল্যের চাবিকাঠি।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সম্মিলিত প্রচেষ্টার শক্তি বলতে সংগঠনটির একতা (Unity) আদর্শের কথা বোঝানো হয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!