মিসেস্ নাফিসা তার বাড়িতে ৮০ ওয়াট এর ৬টি বাল্ব, ১০০ ওয়াট এর দুটি ফ্যান, ২০০ ওয়াট এর একটি TV প্রতিদিন ১০ ঘণ্টা ব্যবহার করেন। তার মাসিক খরচ বেড়ে যাওয়ায় তিনি এমন এক ধরনের বাম্ব ব্যবহার করলেন ফলে তার বিদ্যুৎ বিল কমে গেল।

Updated: 7 months ago
উত্তরঃ

তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ দ্রব্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমান তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা।

১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট × ১ ঘণ্টা
Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপক অনুসারে

প্রতিটি বাম্বের ক্ষমতা ৮০ ওয়াট

∴৬টি বাল্বের ক্ষমতা (৮০×৬) = ৪৮০ ওয়াট

প্রতিটি ফ্যানের ক্ষমতা ১০০ ওয়াট

২টি ফ্যানের ক্ষমতা = (২ × ১০০) = ২০০ ওয়াট

১টি টিভির ক্ষমতা = ২০০ ওয়াট

∴৬টি বাল্ব, ২টি ফ্যান ও ১টি টিভির মোট ক্ষমতা

= (৪৮০ + ২০০ + ২০০) ওয়াট = ৮৮০ ওয়াট

মোট সময় = (১০ × ৩০)ঘণ্টা [∴১মাস. ৩০ দিন]

= ৩০০ ঘণ্টা

∴

=৮৮০ × ৩০০১০০০‘’

= ২৬৪ কিলোওয়াট-ঘণ্টা = ২৬৪ ইউনিট

প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬.২৫ টাকা হলে ২৬৪ ইউনিট বিদ্যুতের

মূল্য হবে = (৬.২৫ × ২৬৪) টাকা = ১৬৫০ টাকা সুতরাং, মিসেস নাফিসার বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ১৬৫০ টাকা।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে আলোচিত মিসেস নাফিসার মাসিক বিদ্যুৎ বিল বেশি হওয়ায় এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন যার ফলে তার বিদ্যুৎ বিল কমে যায়। নিচে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো-

সাধারণ বাল্ব ব্যবহারে অনেক তড়িৎ শক্তি খরচ হয়। এনার্জি সেভিং বাল্ব ব্যবহারে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের বিভিন্ন দিক থেকে সুবিধা হয়।' এনার্জি সেভিং বাল্ব কিনতে এককালীন খরচ বেশি হলেও এটি সাধারণ বান্ধের তুলনায় অনেক বেশি দিন টিকে। এনার্জি সেভিং বাল্ব ২০-৮০% বিদ্যুৎ সাশ্রয় হয় এবং সাধারণ বান্ধের তুলনায় ৩ থেকে ২৫ গুণ বেশি সময় টিকে থাকতে পারে। এনার্জি সেভিং বাল্ব চালনা করতে কম শক্তির দরকার হয়। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছরে ৩০ লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব। যা সাধারণ বাল্ব দ্বারা সম্ভব নয়। এনার্জি সেভিং বাল্ব ব্যবহারে কম বিদ্যুৎ বিল আসবে। ফলে খরচ সাশ্রয় হবে। উদ্দীপকে মিসেস নাফিসার বাড়িতে সাধারণ বান্ধ ব্যবহারের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। তাই তিনি বিদ্যুৎ বিল সাশ্রয় বা কমানোর জন্য এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন। অর্থাৎ তার কর্মকাণ্ডগুটি, যৌক্তিক ছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
127

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews