মিসেস আসিয়া একজন স্বাস্থ্যকর্মী। তিনি সোনিয়াদের পাড়ায় একটি সেমিনারের আয়োজন করেন। সেমিনারের বিষয় ছিল বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। এছাড়াও তিনি বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিছু রোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এ রোগ সম্পর্কে জানলে সহেজই বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্ত করা সম্ভব।

Updated: 1 year ago
উত্তরঃ

কলোস্ট্রামের বর্ণ হলুদ।

উত্তরঃ

শিশু প্রতিবন্ধী হয় প্রধানত তিনটি কারণে। যথা- ১. জন্মের পূর্বকালীন কারণ, ২. জন্মের সময়ের কারণ, ৩. জন্মের পরবর্তী কারণ। জন্মের সময়ের প্রতিবন্ধিতার কারণগুলো হলো- শিশুর জন্ম সময়কাল দীর্ঘ হওয়া, গলায় নাড়ি পেচানোর কারণে বা শিশু জন্মের পর পরই শ্বাস নিতে অক্ষম হওয়া, অক্সিজেনের স্বল্পতার জন্য মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া; জন্মের সময় মস্তিষ্কে কোনো আঘাত যেমন- পরে যাওয়া বা মাথায় চাপ লাগা ইত্যাদি।

উত্তরঃ

সেমিনারের বিষয়বস্তু হলো বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। 

শিশু জন্মগ্রহণের পর যদি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধিতা হ্রাস করা সম্ভব; অথবা মারাত্মক প্রতিবন্ধিতা থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হয়। 

স্বাস্থ্যকর্মী পাড়ায় একটি সেমিনারের আয়োজন করে। এর বিষয়বস্তু ছিল বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। নিম্নলিখিত কয়েকটি বৈশিষ্ট্য দেখে সাধারণভাবে বুদ্ধি প্রতিবন্ধী শিশু শনাক্ত করা যায়। 

i. বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের হাঁটা, চলা, বসা, কথা বলা ইত্যাদি বিকাশগুলো বয়সের তুলনায় কম হয়। 

ii. কোনো বিষয়ে তারা মনোযোগ ধরে রাখতে পারে না। 

iii. তারা কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না। একই নির্দেশনা বারবার দিতে হয়। 

iv. এ ধরনের শিশু কোনো শিক্ষণ সহজে গ্রহণ করতে পারে না। এমনকি মল-মূত্র ত্যাগের শিক্ষণও সহজে গ্রহণ করতে পারে না। 

v. তারা সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না এবং অবাঞ্ছিত আচরণ করে। 

vi. বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সমবয়সীদের সাথে মিশতে পারে না। তারা সামাজিক আচরণ ঠিকমতো করতে পারে না। 

vii. এ ধরনের শিশু ঘন ঘন অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি হয়।

উত্তরঃ

মিসেস আসিয়া মনে করেন, বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে সম্পর্কিত রোগ সম্পর্কে জানলে সহজেই বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্ত করা সম্ভব।

বুদ্ধি প্রতিবন্ধিতা এক ধরনের অক্ষমতা। এই অক্ষমতাটি স্থায়ী প্রকৃতির। বুদ্ধি প্রতিবন্ধিতার কোনো চিকিৎসা নেই। তবে যত্ন ও শিক্ষণের মাধ্যমে অনেক শিশুর আচরণের উন্নয়ন ঘটানো যায়। 

বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে সম্পর্কিত রোগের নাম ও লক্ষণ উল্লেখ করা হলো:

রোগের নাম

উপসর্গ

১. মাইক্রোসেফালিমাথার আকৃতি অস্বাভাবিক ছোট হয় ও এরা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী হয়।
২. হাইড্রোসেফালিমাথার ভেতরে তরল পদার্থ জমে থাকে। ফলে মাথার আকৃতি অস্বাভাবিক বড় হয়।
৩. ডাউন সিন্ড্রোমগোলাকার মুখমণ্ডল, তীর্যক চোখ, চোখের পাতা পুরু হয়। জন্মের সময় শিশু দুর্বল ও শিথিল থাকে। হাত, পা ও ঘাড় খাটো হয়। উপুড় হতে, বসতে ও হাঁটতে দেরি হয়।
৪. ক্রিটিনিজমশারীরিক ও মানসিক বিকাশে বিলম্ব হয়। শিশু খুব ধীরে বেড়ে ওঠে। কপাল ছোট, মুখমণ্ডল ও হাত-পা ফোলা হয়। শিশুর দেহে থাইরয়েড হরমোন উৎপাদন কম হয়।

উল্লিখিত লক্ষণগুলো দেখে বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায়।

144

Related Question

View All
উত্তরঃ

মা ও সন্তানের Rh উপাদানের মিল না থাকাকে Rh অসংগতা বা Rh incompatibility বলে।

1.3k
উত্তরঃ

কণার শিশুকে প্রতিবন্ধী শিশু হিসেবে শনাক্ত করা যায়। 

কণার শিশুটি কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। হাঁটা-চলাতেও তার সমস্যা রয়েছে। এটা মূলত তার রক্তে বিলিরুবিন (Bilirubin) বেড়ে যাওয়ার কারণেই হয়েছে।

রক্তে যদি বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে মস্তিষ্কের কোষের ক্ষতি হয় এবং শিশু মানসিক প্রতিবন্ধী হয়। গর্ভকালীন সময়ে কণা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল। তাছাড়া সে ঠিকমতো খাওয়া- দাওয়াও করেনি। অর্থাৎ নিজের প্রতি খেয়াল রাখেনি। ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য যতটুকু পুষ্টি উপাদানের প্রয়োজন তার ঘাটতি হয়েছে। এ কারণেই কণার শিশুটির হাঁটা-চলার অর্থাৎ অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ ব্যাহত হয়েছে।

583
উত্তরঃ

কণার অসচেতনতা তার শিশুর প্রতিবন্ধিতার কারণ বলে আমি মনে করি।

কণার শিশুটি প্রতিবন্ধী। গর্ভকালীন সময়ে কণার ম্যালেরিয়া হয়েছিল। তাছাড়া সে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না। সে নিজের প্রতি খেয়াল রাখত না।

গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া দরকার। কারণ গর্ভবতী মায়ের অপুষ্টির ফলে শিশুর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া গর্ভধারণের আগে বিভিন্ন প্রতিষেধক নেওয়াটাও জরুরি। গর্ভকালীন সময়ে কণার ম্যালেরিয়া হয়েছে। গর্ভস্থ শিশুর জন্য এ রোগের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। এর ফলে শিশুর শারীরিক বিকলাঙ্গতার পাশাপাশি মানসিক প্রতিবন্ধিতাও হতে পারে। বর্তমানে কণার সন্তান কোনো কিছুর প্রতি বেশি মনোযোগ দিতে পারে না। এমনকি সে ঠিকমতো হাঁটতেও পারে না। এগুলো সবই কণার অসচেতনতার ফল।

530
339
উত্তরঃ

শিশুর শারীরিক গঠন যদি স্বাভাবিক না হয়, হাত অথবা পা না থাকে, কথা বলতে না পারে, চোখে না দেখে অথবা কম দেখে, বুদ্ধিমত্তা কম থাকে, সামাজিক আচরণ ও ভাব বিনিময় ঠিকমতো করতে না পারে, তবে এই ধরনের শিশুদের প্রতিবন্ধী শিশু বলা হয়।

496
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews