মিসেস টুম্পা টাঙ্গাইলের শখিপুর থেকে তাঁতের শাড়ি 
সংগ্রহ করে ধানমন্ডি ও কলাবাগানের বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরে বিক্রয় করেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি ব্যাপক পরিমাণে তাঁতের শাড়ি সংগ্রহ করে এসব এলাকার নামকরা শো-রুমগুলোতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। শো-রুমগুলো মিসেস টুম্পার কাছ থেকে তাঁতের শাড়ি সংগ্রহ করে ভোক্তাদের নিকট বিক্রয় করে লাভবান হচ্ছে। 

Updated: 9 months ago
উত্তরঃ

পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয়ের কার্যাবলিকে খুচরা ব্যবসায় বলে।

উত্তরঃ

ভোক্তাই রাজা” – উক্তিটি সঠিক ও যথার্থ।
ভোক্তাকে কেন্দ্র করেই বিপণনের সব ধরনের কার্য সম্পাদন করা হয় বলে ভোক্তাকে রাজা হিসেবে গণ্য করা হয়। কেননা ভোক্তারা আছে বলেই বিপণন টিকে আছে এবং প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এজন্য ভোক্তাদেরকে সবসময় বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।

উত্তরঃ

মিসেস টুম্পার প্রথম পর্যায়ে সম্পাদিত ব্যবসায় কার্যক্রম ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ের অন্তর্গত।

ভোক্তাদের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রদর্শন ও ব্যাখ্যার মাধ্যমে পণ্য ও সেবাসামগ্রী বিক্রয়ের প্রচেষ্টাকে ভ্রাম্যমান খুচরা ব্যবসায় বা ঘরে ঘরে বিক্রয় বলে।
অধ্যায়-৭
উদ্দীপকে মিসেস টুম্পার প্রথম পর্যায়ে ব্যবসায় কার্যক্রম ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। সাধারণত তৈজসপত্র, নকশিকাঁথা, বিছানার চাদর, তরকারি ইত্যাদি এ পদ্ধতিতে বিক্রয় করতে দেখা যায়। বাংলাদেশে এ ধরনের ব্যবসায়ী অনেকের কাছে ফেরিওয়ালা হিসেবেও পরিচিত। মিসেস টুম্পাকেও যশোর থেকে নকশিকাঁথা ও বিছানার চাদর সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে বিক্রয় করতে দেখা যায়। অর্থাৎ তিনি একটি বা দুটি করে নকশিকাঁথা ও বিছানার চাদর সরাসরি গ্রাহকদের কাছে বিক্রয় করেন।

উত্তরঃ

সম্প্রতি মিসেস টুম্পা ব্যবসায় সম্প্রসারণের যে সিদ্ধান্ত নিয়েছেন তা যথার্থ বলে আমি মনে করি।

উৎপাদনকারী বা আমদানিকারক বা অন্য কোনো উৎস থেকে পণ্যসামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্পে ব্যবহারকারীদের নিকট বিক্রয়সংক্রান্ত কার্যাবলিকে পাইকারি ব্যবসায় বলে।
মিসেস টুম্পার বর্তমান ব্যবসায় কার্যক্রমকে পাইকারি ব্যবসায় বলে। আর যারা এ ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে পাইকারি ব্যবসায়ী বলে।
এক্ষেত্রে উদ্দীপকের মিসেস টুম্পাও তার নতুন ব্যবসায়ের সিদ্ধান্তের ভিত্তিতে একজন পাইকারি ব্যবসায়ী। এরা একদিকে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ী অন্যদিকে, কাঁচামালের উৎপাদনকারী এবং প্রতিষ্ঠানের মালিকের সাথে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন করে। এ ধরনের ব্যবসায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়।

সুতরাং বলা যায়, মিসেস টুম্পা তার ব্যবসায়কে খুচরা ব্যবসায় থেকে পাইকারি ব্যবসায়ে সম্প্রসারণে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যথার্থ এবং উপযুক্ত একটি সিদ্ধান্ত।

102
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুপার মার্কেট হলো এক ধরনের বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কম খরচে, কম লাভে এবং স্বসেবার মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়।

461
উত্তরঃ

পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোস্তার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।
• সাধারণত পণ্যসমাগ্রী প্রথমে উৎপাদনকারী বা আমদানিকারকদের নিকট হতে পাইকারদের নিকট পৌঁছায়। পাইকাররা সে সকল পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়। খুচরা ব্যবসায়ের পর আর কোনো মধ্যস্বব্যবসায়ী থাকে না। তাই খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে।

230
উত্তরঃ

উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে তা খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' রাজশাহী শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তারা উৎপাদনকারীর নিকট থেকে ব্যাপক আকারে অর্থাৎ

বেশি পরিমাণে পণ্য ক্রয় করে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীদের দিওয় বিক্রয় করে। তারা কখনও সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিয়ে হর না। তাদের এসব কার্যক্রম পাইকারি ব্যবসায়ের কার্যক্রমের সন্ধ সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনপ্রিয় স্টোর একটি পাইকি প্রতিষ্ঠান।

189
উত্তরঃ

চোস্তার পমপমান্টিক পণ্য উৎপাদনে উৎপাদনকারীতে বিজি তথ্য প্রদান করে পাইকারি ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎপাদন ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে পাইকার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। তাদের একাধিক কাজের মধ্যে অন্যতম হলো ভোক্তাদের বুটি, পছন্দ ও তা ক্ষমতা সম্পর্কে উৎপাদনকারীর নিকট বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তার উৎপাদনকারীর নিকট থেকে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করে খুব ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা তা চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা চূড়ান্ত ভোস্তাদের ভিন্ন ভিন্ন বুট, পথদ এবং ক্রয় ক্ষমতা সম্পর্কে নানাবিধ তথ্য প্রদান করে। পরবর্তীতে এসব তথ্য জনপ্রিয় স্টোরের মাধ্যমে উৎপাদনকারীর নিকট পৌঁছে। এতে উৎপাদনকারী যেমন ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদন করে সফলতা অর্জন করতে পারে তেমনি ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে উপকৃত হয়।
পরিশেষে বলা যায়, ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদনে পাইকারি। ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

171
উত্তরঃ

যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী বা অন্যকোনো শিল্পীয় ব্যবহারকারীর নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে ঐ পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌছে দেয়, তাদেরকে ড্রপ শিপারস বলে।

256
উত্তরঃ

চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। পণ্য বণ্টনপ্রণালির সর্বশেষ প্রান্তে অর্থাৎ ভোক্তাদের অত্যন্ত কাছাকাছি অবস্থান করে খুচরা ব্যবসায়িগণ। উৎপাদক তাদের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা সরবরাহ করেন। তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। খুচরা ব্যবসায়ের সাথে যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া খুচরা ব্যবসায় এমন কিছু কার্যক্রম সম্পাদন করে যা ব্যতীত পণ্য বা সেবাসমূহ প্রকৃত ক্রেতাদের নিকট পৌঁছানো আদৌ সম্ভব নয়। তাই বিপণনে খুচরা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

237
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews