মিসেস দিপা কোন ধরনের পণ্যের ব্যবসায় করেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

মিসেস দিপা শপিং পণ্যের ব্যবসায় করেন।

যেসব পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় না করে পূর্বপরিকল্পনা ও পণ্যের মূল্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। সাধারণত কোনো উপলক্ষ বিবেচনা করে বা অনেক দিন পর পর ক্রেতারা শপিং পণ্য ক্রয় করে। ফলে শপিং পণ্য ক্রয়ের পূর্বে ক্রেতারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং কেনার সময় দ্রব্যের গুণাগুণ ও দ্রব্যমূল্য যাচাই করে ক্রয় করে। সৌখিন পণ্য ও সেবা পণ্য এ পণ্যের অন্তর্গত।

উদ্দীপকের মিসেস দিপা চট্টগ্রাম নিউমার্কেটের নামকরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান 'দিপা ফ্যাশন হাউস' এর মালিক। তিনি দোকানে বিভিন্ন ফ্যাশন ও রকমারি ডিজাইনের পোশাক মজুত করে রাখেন। তিনি সবসময় ক্রেতা সন্তুষ্টির বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেন। ক্রেতাদের আরামদায়ক কেনাকাটার জন্য তিনি দোকানে একটি এসিও বসিয়েছেন। মূলত তার দোকানের ক্রেতারা অত্যন্ত সৌখিন হওয়ায় এবং ক্রয় সিদ্ধান্তের পূর্বে পণ্যের গুণাগুণ এবং মূল্য সম্পর্কে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে বলে তাকেও তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।

82

Related Question

View All
উত্তরঃ

ভোক্তা ও ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম এমন কিছু যা বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাই পণ্য।

256
উত্তরঃ

পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং একপর্যায়ে বিক্রয় ও মুনাফার পরিমাণ উভয়ই কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি এবং সুনাম বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক কারণেই অধিক হারে বৃদ্ধি পায়। কিন্তু পূর্ণতা স্তরে পৌঁছানোর একপর্যায়ে বাজার থেকে পণ্যের চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পণ্যের চাহিদা ও বিক্রয়ের হার ধরে রাখার জন্য এ স্তরে পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহারের ভিন্নতা আনয়নের চেষ্টা করা হয়।

334
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত পণ্যটি শপিং পণ্য।

ক্রেতারা যেসব পণ্য বা সেবা পূর্বপরিকল্পনা অনুযায়ী পণ্যের ২০ মূল্য, গুণাগুণ ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং বা আসবাবপত্র, ফ্রিজ, গাড়ি, টেলিভিশন ইত্যাদি শপিং পণ্যের উনহফ উদ্দীপকের মিতু পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী একটি ডিপফ্রিজ ক্লার জন্য ঢাকা নিউমার্কেটে গেলেন। তিনি বিভিন্ন দোকান ঘুরে ও বিউ ব্র্যান্ডের ডিপফ্রিজ দেখে 'ট্রাইস্টার' ব্র্যান্ডের একটি ডিপফ্রিজ কিনলে সুতরাং মিতুর ডিপফ্রিজ কেনার সিদ্ধান্ত এবং অন্যান্য বৈশিষ্টা ে স্পষ্ট প্রতীয়মান হয় যে, উল্লিখিত ডিপফ্রিজটি একটি শপিং পণ্য

281
উত্তরঃ

উদ্দীপকের স্কাই শপের ব্যবস্থাপক কর্তৃক গৃহীত মূল্য নির্ধান পদ্ধতিটি হলো ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি।

পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ বা পরিমিত পরিমাণ মুনাজ যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয় যোগ পদ্ধতিতে মূল্য নির্ধদ বলে। ব্যয় যোগ করে মূল্য নির্ধারণ করা প্রতিষ্ঠানের জন্য অি প্রচলিত ও সহজ একটি পদ্ধতি। সাধারণত খুচরা বিক্রেতা এবং ছো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ ধরনের মূল্যনীতি বেশি অনুসৃত হয়।
উদ্দীপকের স্কাই শপের ব্যবস্থাপক ক্রয়মূল্যের ওপর ১৫% লাতেও মিতুর কাছে একটি ডিপফ্রিজ বিক্রয় করলেন। অর্থাৎ ভাই শাগ ব্যবস্থাপক পণ্যটির ক্রয়মূল্য বা মোট খরচের ওপর ১৫% সা করতে চান। এজন্য তিনি মোট ব্যয় যোগ করে তার ওপর একা নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করেছেন; যেখানে ব্যয় যোগ পচ্ছায়া। মূল্য নির্ধারণের সাদৃশ্যতা রয়েছে।
সুতরাং বলা যায়, ট্রাইস্টার ডিপফ্রিজ অন্যান্য ফ্রিজের তুলনায় স্থায়িত বেশি এবং ১০ বছরের ওয়ারেন্টি যুক্ত হওয়ায় ব্যয় যোগ পদ্ধতিতে অর্থাৎ ১৫% লাভে ফ্রিজ বিক্রয়ের সিদ্ধান্তটি মঠিত। সময়োপযোগী হয়েছে।

222
উত্তরঃ

মানুষের দৈনন্দিন জীবনে যে সকল পণ্যগুলো অপরিহার্য হিসেবে বিবেচিত হয় তাকে প্রধান পণ্য বলে। যেমন- চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি হলো প্রধান পণ্য।

388
উত্তরঃ

ক্রেতা পণ্যকে কীভাবে গ্রহণ করে তার ওপর ভিত্তি করে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়।
প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা বা গ্রহণযোগ্যতা ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। যেমন কোনো শার্ট গুলিস্তানে ২০০ টাকায় বিক্রয় করা হলেও এলিফ্যান্ট রোডে সুসজ্জিত দোকানে ১০০০ টাকা বিক্রয় করা হয়। আবার, একই শার্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ২০০০ টাকায় বিক্রয় করা হয়।

386
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews