মিসেস নাসরিনের মেয়ের বয়স দশ বছর। সে সব সময় তেল ও ঘিয়ে ভাজা জিনিস খেতে খুব পছন্দ করে। প্রতিদিন সকালে সে মাখন দিয়ে পাউরুটি খায়। এ ধরনের খাবার খাওয়ার কারণে দিনে দিনে তার ওজন বেড়ে যাচ্ছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল।

উত্তরঃ

খাদ্যের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ বিদ্যমান। 

খাদ্যে অবস্থিত জৈব রাসায়নিক উপাদান যা ঐ খাদ্যের গুণাগুণের জন্য দায়ী সেই উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে। পুষ্টি উপাদানগুলোর উপর কোনো খাদ্যে একটি পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকতে পারে, আবার অন্য পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থাকতে পারে।

উত্তরঃ

মিসেস নাসরিনের মেয়ের পছন্দের খাবারগুলো স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত।

স্নেহ বা ফ্যাট সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী উপাদান। প্রাকৃতিক বা স্বাভাবিক খাদ্যবস্তুতে অবস্থিত সকল তৈলাক্ত বস্তু যা পানিতে দ্রবীভূত হয় না অথচ চর্বি দ্রাবক যেমন ইথার অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদিতে দ্রবণীয় এদেরকে স্নেহ পদার্থ বলে। যেমন- তেল, ঘি, মাখন, চর্বি।

স্নেহ জাতীয় খাদ্য ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয়। ফ্যাটি এসিডগুলোতে প্রচুর পরিমাণে কার্বন, হাইড্রোজেন এবং অল্প পরিমাণ অক্সিজেন থাকে। উদ্দীপকে উল্লিখিত মিসেস নাসরিনের মেয়ে সবসময় তেল ও ঘিয়ে ভাজা জিনিস খেতে পছন্দ করে। প্রতিদিন সকালে সে মাখন দিয়ে পাউরুটি খায়। পাঠ্যবইয়ে আমরা জেনেছি তেল, ঘি, মাখন এসব স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। আর স্নেহ জাতীয় খাদ্য বেশি খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। তাই বলা যায়, মিসেস নাসরিনের মেয়ের পছন্দের খাবারগুলো স্নেহজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

প্রাকৃতিক বা স্বাভাবিক খাদ্যবস্তুতে অবস্থিত সকল তৈলাক্ত বস্তু যা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় তাদেরকে স্নেহ পদার্থ বলে।

উৎস অনুসারে স্নেহ পদার্থকে উদ্ভিজ্জ স্নেহ ও প্রাণিজ স্নেহ এ দু ভাগে ভাগ করা হয়। উদ্ভিদ থেকে যে সকল স্নেহ পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ স্নেহ বলে। যেমন- বিভিন্ন ধরনের তেল, বাদাম, সয়াবিন ইত্যাদি। আর প্রাণিজগৎ থেকে যে সকল ফ্যাট পাওয়া যায় তাকে প্রাণিজ ফ্যাট বলে। যেমন- ঘি, মাখন, পশুর চর্বি ইত্যাদি।

আবার গঠনগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্নেহ পদার্থকে সরল স্নেহ, যৌগিক স্নেহ ও উদ্ভুত স্নেহ এ তিন শ্রেণিতে ভাগ করা হয়। যেসব স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল ও ফ্যাটি এসিড পাওয়া যায় সেগুলো সরল স্নেহ। এ ধরনের স্নেহ মেদকলা, চামড়ার নিচে ও যকৃতে পাওয়া যায়। আর যে সকল স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল ও ফ্যাটি এসিড ছাড়া অন্যান্য উপাদান যেমন- ফসফরিক এসিড, শর্করা ও নাইট্রোজেন বিশিষ্ট উপাদান পাওয়া যায় সেগুলো যৌগিক ফ্যাট। যেমন- ফসফোলিপিড, লাইপোপ্রোটিন, গ্লাইকোলিপিড। সরল ও যৌগিক স্নেহ থেকে উৎপন্ন কিছু ফ্যাট, স্টেরয়েড প্রভৃতি উদ্ভূত ফ্যাটের অন্তর্ভুক্ত। যেমন- ভিটামিন এ, ডি, ই কে প্রভৃতি।

স্নেহ পদার্থের প্রধান অংশ ফ্যাটি এসিড। এই ফ্যাটি এসিডের ওপর ভিত্তি করে স্নেহকে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত ফ্যাটি এসিড এ দু ভাগে ভাগ করা হয়। যে ফ্যাটি এসিডের কার্বন অণুগুলোতে আরও হাইড্রোজেন অণু গ্রহণ করার অবকাশ থাকে সেগুলোকে অসম্পৃক্ত ফ্যাটি এসিড বলে। কড প্রভৃতি সামুদ্রিক মাছের তেলে অসম্পৃক্ত ফ্যাটি এসিড থাকে। যেসব ফ্যাটি এসিডের কার্বন অণুগুলো হাইড্রোজেন অণুতে পরিপূর্ণভাবে সম্পৃক্ত থাকে সেগুলোকে সম্পৃক্ত ফ্যাটি এসিড বলে। যেমন- চর্বি, মাখন, পাম অয়েল ইত্যাদি।

124

Related Question

View All
উত্তরঃ

শরীর গঠন, বর্ধন ও রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান প্রোটিন। 

আমিষ দেহকোষের গঠন ও বৃদ্ধিসাধন করে। তাই দেহ গঠনের জন্য আমাদের আমিষ খেতে হয়। এছাড়া আমাদের কোষগুলো প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়পূরণ করে নতুন কোষ গঠন করে আমিষ তাই দেহের ক্ষয়পূরণ করতে আমরা আমিষ জাতীয় খাদ্য খেয়ে থাকি।

1.5k
উত্তরঃ

মালিহার পছন্দকৃত খাদ্য কার্বোহাইড্রেট উপাদান সমৃদ্ধ। কার্বোহাইড্রেট প্রাণিদেহের মূল শক্তির উৎস। আমাদের খাদ্যের ৬০% - ৭০% তাপশক্তি এ জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। কার্বোহাইড্রেটের প্রধান উৎস চাল, গম, আলু, মিষ্টি আলু, সাগু, সুজি, বার্লি ইত্যাদি।

উদ্দীপকে মালিহার পছন্দের খাবার হচ্ছে সুজি, বার্লি, আলু। এ খাদ্যগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেটের প্রথম ও প্রধান কাজ তাপ ও শক্তি উৎপাদন। প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণ প্রভৃতি খাদ্যদ্রব্য গ্রহণে সহায়তা করে কার্বোহাইড্রেট। স্নেহ পদার্থের দহনে সহায়তা করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। দেহে প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্লাইকোজেনরূপে যকৃতে জমা থাকে এবং প্রয়োজনবোধে দেহের কাজে ব্যবহৃত হয়। মস্তিষ্কের একমাত্র জ্বালানি হিসেবে কার্বোহাইড্রেটের ভূমিকা অপরিসীম। সেলুলোজ নামক কার্বোহাইড্রেট দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে।

246
উত্তরঃ

মিসেস তানিয়ার দুই মেয়েকে নিয়ে উদ্বিগ্নের কারণ হলো তাদের পুষ্টিকর খাদ্য গ্রহণে অনীহা।

দেহের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য সবধরনের খাদ্য উপাদান অপরিহার্য। কারণ খাদ্যের ছয়টি উপাদানের কার্যকারিতা ভিন্ন হয়ে থাকে। তাই সবধরনের খাদ্য উপাদান গ্রহণ না করলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

স্বাস্থ্যকে সুস্থ, সবল, সচল ও রোগমুক্ত রাখার জন্য আমাদের খাদ্যগ্রহণ করা প্রয়োজন। তবে এ খাদ্য সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ হতে হবে। কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য দেহে শক্তি উৎপাদন করে। প্রোটিন দেহ গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে। স্নেহজাতীয় খাদ্য তাপ ও শক্তি সরবরাহ করে, ভিটামিন জাতীয় খাদ্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খনিজ উপাদানসমূহ প্রধানত দেহ গঠন, দেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের কাজে সহায়তা করে। খাদ্য উপাদানগুলো অর্থাৎ প্রতিটি খাদ্য উপাদান ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। তাই দেহে সঠিক পুষ্টি উপদান নিশ্চিত করতে প্রয়োজন সবধরনের খাদ্য গ্রহণ। তা না হলে পুষ্টি উপাদানের অভাবজনিত বিভিন্ন রোগ দেখা দিতে পারে। মিসেস তানিয়ার দুই মেয়ে সাবিহা ও মালিহা সব ধরনের খাবার খেতে চায় না। সাবিহা মাছ, মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না। মাছ, মাংস থেকে সাবিহা শুধুমাত্র প্রোটিন লাভ করবে। কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান থেকে সে বঞ্চিত হবে। এর ফলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তার শারীরিক গঠন বাঁধাগ্রস্ত হবে। অন্যদিকে, মালিহা সুজি, বার্লি, আলু খেতে পছন্দ করে। এগুলো থেকে সে কার্বোহাইড্রেট পাবে। কিন্তু অন্যান্য উপাদানের জন্য তাকে সবধরনের খাবারই খেতে হবে। মিসেস তানিয়ার মেয়েরা খাদ্য থেকে সবধরনের পুষ্টি চাহিদা মিটাতে পারছে না। তাই তিনি তাদের নিয়ে উদ্বিগ্ন কারণ এভাবে চলতে থাকলে তারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে।

পরিশেষে বলা যায়, শরীরকে সুস্থ সবল রাখার জন্য আমাদের সব ধরনের খাদ্যই গ্রহণ করতে হবে।

293
উত্তরঃ

খাদ্যে অবস্থিত জৈব রাসায়নিক উপাদান যা ঐ খাদ্যের গুণাগুণের জন্য দায়ী সেই উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে।

557
উত্তরঃ

বয়স্ক ব্যক্তিদের ভিটামিন 'ডি' এর অভাব হলে যে রোগের সৃষ্টি হয় তাকে অস্টিওম্যালেসিয়া বলে।

অস্টিওম্যালেসিয়া রোগে অস্থির ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় সম্পূর্ণই নিঃশেষ হয়ে যায়। দেহের হাড় খুব নরম, ঝাঁঝরা ও ভঙ্গুর প্রকৃতির হয়। অল্পতেই ভেঙে যায়। হাত-পা, কোমর, মেরুদণ্ডের হাড়ের গঠনে এরকম ত্রুটি থাকলে ব্যথা হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে।

240
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews