ব্যবসায়ের স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে, তাকে ট্রেডমার্ক বলে।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধ ও নিয়ন্ত্রণের জন্য দেশে যে আইন প্রচলিত আছে তাকে পরিবেশ আইন বলে।
নানা কারণে পরিবেশ দূষিত হতে পারে। আর দূষণের হাত থেকে পরিবেশকে সংরক্ষণের জন্য বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করতে হয়। তাছাড়া পরিবেশ সংরক্ষণে সরকারকে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করা উচিত। বাংলাদেশে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন দ্বারা পরিবেশের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।
উদ্দীপকের মিসেস রিনা BSTI কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা পরীক্ষা করেন।
BSTI-এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution. বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে BSTI বলে।
উদ্দীপকের মিসেস রিনা পণ্য কেনার সময় অনেক সাবধানতা অবলম্বন করেন। তিনি বাংলাদেশি পণ্য ক্রয় করার সময় BSTI-এর অনুমোদন আছে কিনা তা লক্ষ্য করে পণ্য ক্রয় করেন। কারণ তিনি জানেন BSTI পণ্য মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা এবং পণ্যের মান নিশ্চিত করার একটি সরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে পণ্য মান নির্ধারণ এবং পণ্য মান নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহক সেবা নির্দিষ্ট করা। তাই বলা যায়, উদ্দীপকের যথাযথ কর্তৃপক্ষ বলতে BSTI কে বোঝানো হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসেস রিনা BSTI কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা পরীক্ষা করেন।
উদ্দীপকের মিসেস রিনা যে আইনগত বিষয়টি অর্থাৎ ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করেন তার যথার্থতা রয়েছে।
ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্টা, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্ক সংরক্ষণের জন্য ট্রেডমার্ক আইন প্রচলিত রয়েছে। ট্রেডমার্ক আইন মালিকের স্বার্থ সর্বতোভাবে সংরক্ষণ করে। এক্ষেত্রে আইনগত বিধান অনুযায়ী প্রকৃত মালিকের স্বত্বাধিকারী সংরক্ষিত থাকার এবং কেউ উক্ত আইন ভঙ্গ করলে তার জন্য শাস্তি ভোগ করবে।
উদ্দীপকে মিসেস রিনা কেনাকাটার ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেন। তিনি পণ্য ক্রয়ে BSTI-এর অনুমোদিত ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করেন। কারণ ট্রেডমার্ক আইন ভঙ্গ করলে শাস্তি প্রদান করা হয়। ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করলে পণ্য নকল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মানসম্মত পণ্য পাওয়ার নিশ্চয়তা থাকে। ট্রেডমার্ক আইনানুযায়ী পণ্যের মালিকানাস্বত্ব শুধু সেই পণ্যের উৎপাদনকারী ব্যবহার করতে পারে অন্য কেউ ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। যার ফলশ্রুতিতে পণ্য নকল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই মিসেস রিনা দেখেশুনে পণ্য ক্রয় করেন।
সুতরাং বলা যায়, মিসেস রিনার আইনগত বিষয়টি অর্থাৎ ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করার যথার্থতা রয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!