মি. অর্ণব মুদি দ্রব্যাদি বিক্রি করেন। প্রতিদিন নগদ অর্থের লেনদেন শেষে যে অর্থ উদ্বৃত্ত থাকে তা তিনি ব্যাংকে জমা রাখেন। এতে নগদ অর্থ বহনের ঝামেলা থাকে না। আমানতের বিপরীতে ঋণ নিয়ে আর্থিক ঘাটতি মেটান। এজন্য তিনি একজন সফল ব্যবসায়ী

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস ব্যাংক আমানত।

উত্তরঃ

ডেবিট ও ক্রেডিট কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে।
ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে। তবে এক্ষেত্রে ব্যাংক হিসাবে টাকা থাকলেই এ সুবিধা পাওয়া যাবে। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক হিসাবে টাকা না থাকলেও গ্রাহক নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত উত্তোলন করতে পারে। পাশাপাশি কেনাকাটার সুবিধা পায়। ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। অপরদিকে ব্যাংক হিসাব না থাকলেও ক্রেডিট কার্ডের সুবিধা গ্রাহক নিতে পারে।

উত্তরঃ

মি. অর্ণব ব্যাংকের গ্রাহক হিসেবে ব্যাংক আমানত থেকে অর্থের নিরাপত্তা, লেনদেন ও ঋণের সুবিধা পাবেন।
গ্রাহক বিভিন্ন হিসাব, যেমন: চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাবের মাধ্যমে যে অর্থ ব্যাংকে জমা করে তাকে ব্যাংক আমানত বলা হয়। ব্যাংক আমানতের ফলে গ্রাহক বিভিন্ন সুবিধা ভোগ করে
উদ্দীপকে মি. অর্ণব মুদি দ্রব্যাদি বিক্রি করেন। প্রতিদিন নগদ অর্থের লেনদেন শেষে যে অর্থ অতিরিক্ত থাকে তা তিনি ব্যাংকে জমা রাখেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি থাকে না। আবার আমানতের বিপরীতে
ঋণ নিয়ে আর্থিক ঘাটতি মেটান। আমানতের বিপরীতে ঋণ সুবিধা পাওয়া যায় চলতি হিসাবে। এ থেকে বোঝা যায়, মি. অর্ণব ব্যাংকে চলতি হিসাব খুলেছেন। এ আমানতের কারণে তিনি নগদ অর্থের নিরাপত্তা পাবেন। ব্যবসায়িক কার্যদিবসে ইচ্ছামত অর্থ জমাদান ও উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন। এছাড়া নিরাপদে একস্থান থেকে অন্যস্থানে অর্থ পাঠাতে পারবেন।

উত্তরঃ

মি. অর্ণবের ব্যবসায়িক সফলতায় ব্যাংক ঋণ প্রাপ্তির ভূমিকা অপরিসীম।

যে হিসাবে গ্রাহক যতবার খুশি ততবার অর্থ জমাদান ও উত্তোলন করতে পারে তাকে চলতি হিসাব বলা হয়। এ হিসাবের বিপরীতে গ্রাষদ্ধ জমাতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন।
উদ্দীপকে মি. অর্ণব মুদি দ্রব্যাদি বিক্রি করেন। দিন শেষে হাতে যে পরিমাণ অতিরিক্ত অর্থ থাকে তা তিনি ব্যাংকে জমা রাখেন। অন্যদিকে আমানতের বিপরীতে ঋণ নিয়ে চলতি মূলধনের প্রয়োজন মেটান। বৈশিষ্ট্যের বিবেচনায় বলা যায়, তার হিসাবটি একটি চলতি হিসাব। কারণ তিনি আমানতের বিপরীতে ঋণ সুবিধা পান।
ব্যবসায়ীদের প্রায়ই অর্থের প্রয়োজন পড়ে। কম সময়ের জন্য তাতে চলতি হিসাবের বিপরীতে ব্যবসায়ীদের ঋণ সুবিধা দেয়। এতে গ্রাহক নিশ্চিন্তে ব্যবসায়িক কাজ পরিচালনা করতে পারে তারলা সকা নিরসনে, ব্যবসায়ীদের কাছে এ ঋণ সহায়ক। উদ্দীপকে মি. অণব একইভাবে চলতি হিসাবের বিপরীতে ঋণ পেয়েছে, যা তার সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।

93

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews