শুধু আসল বা মূলধনের উপর যে সুদ দেওয়া হয় তাকে সরল সুদ বলে।
ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করা প্রয়োজন হবে তাকে অর্থের বর্তমান মূল্য বলে।
ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের জন্য নির্ধারিত সুদের হারে বাট্টাকরণের মাধ্যমেই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা যায়। অর্থাৎ বাট্টাকরণ প্রক্রিয়াই হলো অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া
৬ বছর আগে মি. আজমের জমাকৃত টাকার পরিমাণ নির্ণয়ঃ
দেওয়া আছে
দেওয়া আছে,
ভবিষ্যৎ মূল্য, FV = ৭,০০,০০০ টাকা
সুদের হার, i = ১০% বা ০.১০
সময়, n = ৬ বছর
আমরা জানি,
বর্তমান মূল্য, PV =
= ৩,৯৫,১২৩ টাকা (প্রায়)
উদ্দীপকের মি. আজম ৬ বছর আগে ৩,৯৫,১২৩ টাকা (প্রায়) জমা রেখেছিলেন।
৩,৯৫,১২৩ টাকা (প্রায়)।
ব্যাংকে টাকা জমা রাখার আগে মি. আজম ব্যাংকের সুদের হার ও সময় বিবেচনা করেছিলেন।
সময় ও সুদের হারের কারণে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য তৈরি হয়। তাই অর্থ জমা রাখা ও ঋণ নেওয়ার ক্ষেত্রে এ দুটি বিষয় বিবেচনা করতে হয়।
৬ বছর আগে মি. আজম আইএফআইসি ব্যাংক-এ ৩,৯৫,১২৩ টাকা (প্রায়) ('গ' থেকে পাওয়া) জমা রেখেছিলেন। এ কারণে তিনি বেশকিছু ব্যাংক ঘুরলেন। ব্যাংক ঘুরে কিছু বিষয় বিবেচনা করে তিনি টাকাগুলো জমা রেখেছিলেন। ৬ বছর পর সুদসহ তিনি আজ ৭,০০,০০০ টাকা ফেরত পান।
সুদের হারের কারণে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য পরিবর্তন হয়। তাই টাকা জমা রাখার ক্ষেত্রে সুদের হার বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এছাড়াসময়ের কারণেও এ মূল্যের পরিবর্তন হয়। তাই সময়ের সাথে ভবিষ্যৎ মূল্য কত হবে তা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সুতরাং বলা যায়, মি. আজম ব্যাংকে টাকা রাখতে উপরে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করেছিলেন।
Related Question
View Allবছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
