মি. আশিক তার পাওনাদার জনাব কাজলকে নিম্নোক্ত চেকটি প্রদান করেন। জনাব কাজল চেকটি ৩০/০৯/২০১৯ তারিখে ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু ব্যাংক চেকের টাকার জন্য ৩ কার্য দিবস পরে যোগাযোগ করতে বলে। 

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যাংক হিসাব বা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত ব্যক্তিকে ব্যাংকের গ্রাহক বলে।

উত্তরঃ

ব্যাংক ও গ্রাহকের মধ্যে পরস্পর আস্থা ও বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান।
ব্যাংক একটি সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থার ওপর ব্যাংক ব্যবসায় নির্ভর করে। ব্যাংক ও গ্রাহকের পরস্পর বিশ্বাস, উভয়ের সততা ও নিষ্ঠা ব্যাংক ব্যবসায়ে সফলতা বয়ে আনে। এক কথায়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর গড়ে ওঠে।

উত্তরঃ

কাজলকে দেওয়া আশিকের চেকটি একটি দাগকাটা চেক।
বাহক বা হুকুম চেকের বাম কোণায় আড়াআড়িভাবে দু'টি সমান্তরাল রেখা টেনে দাগকাটা চেক তৈরি করা হয়। দাগকাটা চেক নির্দিষ্ট হিসাবে জমা দিয়ে অর্থ উত্তোলন করতে হয়। এ চেক সবচেয়ে বেশি নিরাপদ।
উদ্দীপকে মি. কাজল তার দেনাদার মি. আশিকের কাছ থেকে একটি চেক পান। চেকটি প্রথমত জনাব কাজলকে ইস্যু করা হয়েছে। অর্থাৎ চেকটি হুকুম চেক ছিল। পরবর্তীতে চেকের উপরে বামকোণে দুটি সমান্তরাল রেখা অঙ্কন করা হয়েছে। এর ফলে চেকটি দাগকাটা চেকে পরিণত হয়। এ চেকের অর্থ জনাব কাজল সরাসরি উত্তোলন করতে পারবে না। তার হিসাবে জমা দিয়ে তারপর উত্তোলন করতে হবে। তাই বলা যায়, জনাব কাজলকে একটি দাগকাটা চেক দেওয়া হয়েছে

উত্তরঃ

দাগকাটা চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা হওয়ার পর উত্তোলন করতে হয় বলে জনাব কাজলকে ৩ কার্য দিবস পর যোগাযোগ করতে বলা হয়েছে।
দাগকাটা চেকের অর্থ ব্যাংক থেকে নগদে উত্তোলন করা যায় না। চেকটি গ্রাহকের হিসাবে উপস্থাপন করতে হয়। পরবর্তীতে সেই হিসাব থেকে উত্তোলন করা যায়।

উদ্দীপকে মি. আশিক তার পাওনাদার জনাব কাজলকে একটি চেক দেন। চেকটি বাম কোণায় দুটি সমান্তরাল দাগ কাটা আছে। জনাব কাজল ২৯-০৯-২০১৯ তারিখের তৈরি চেকটি ৩০-০৯-২০১৯ তারিখ ব্যাংকে জমা দেন। তবে ব্যাংক তাকে আরও ৩ কার্যদিবস পর যোগাযোগ করতে বলে। জনাব কাজলের চেকটি একটি দাগকাটা চেক ছিল।
দাগকাটা চেকের প্রধান বৈশিষ্ট্য হলো এর অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়। জনাব কাজল চেকটি জমা দেওয়ার পর ব্যাংক এর অর্থ সংগ্রহের কাজ করবে। ভিন্ন ব্যাংকের চেক হলে, নিকাশ ঘরের মাধ্যমে অর্থ আদায় করবে। তারপর জনাব কাজলের ব্যাংক হিসাবে ক্রেডিট করবে। এসব কাজে ব্যাংকের কয়েকদিন সময় লেগে যাবে। নির্দিষ্ট সময় পর জনাব কাজল ব্যাংকে গিয়ে তার হিসাব থেকে সেই অর্থ সংগ্রহ করতে পারবে। তাই বলা যায়, জনাব কাজলকে চেকের টাকার জন্য ৩ কার্য দিবস পরে যোগাযোগ করতে বলা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।

115

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত বিভিন্ন রকম সেবা সম্পর্কে ধারণা লাভ করবে। তাছাড়া ব্যাংকের প্রতি গ্রাহক এবং গ্রাহকের প্রতি ব্যাংক প্রত্যেকের দায় দায়িত্ব সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারবে। এই অধ্যায় পাঠে শিক্ষার্থীরা ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা ছাড়াও চেক সম্পর্কে জানতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক ও গ্রাহক সম্পর্ক মূল্যায়ন করতে পারব।
  • গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"

540
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews