মি. কাশিনাথ একজন চাকরিজীবী। তিনি 'পুনর্ভবা ব্যাংক লি.'-এর কাছে ১,০০,০০,০০০ (এক কোটি) টাকার গৃহঋণের জন্য আবেদন করেন। উক্ত ব্যাংক ঋণের অনুমোদন দিয়ে বরাদ্দকৃত অর্থ জমা করার জন্য তাকে একটি ঋণ হিসাব খোলার পরামর্শ দেয়। উক্ত ব্যাংকের ঐ শাখায় তার বেতন হিসাবও বিদ্যমান আছে। 

Updated: 11 months ago
উত্তরঃ

ব্যাংক কর্তৃক সম্পাদিত সব কাজকে ব্যাংকিং বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

যে ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্যিক ও বিশেষায়িত উভয় ব্যাংকের কাজ করে তাকে মিশ্র ব্যাংক বলে।

কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ও কৃষিজ পণ্যের উন্নয়নে কাজ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ ও ঋণদান করে। কৃষি ব্যাংক কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়েও জনসাধারণের সঞ্চয় সংগ্রহ এবং তাদের ঋণদান করে। একই সাথে বাণিজ্যিক ও বিশেষায়িত কাজের সাথে জড়িত বলে কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'পুনর্ভবা ব্যাংক লি.'টি একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এ ব্যাংক জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত গ্রহণ করে। তা আবার বেশি সুদে অন্য ব্যক্তিকে ঋণ দেয়। দুই সুদের পার্থক্যই হচ্ছে এ ব্যাংকের মুনাফা।

উদ্দীপকের মি. কাশিনাথ একজন চাকরিজীবী। পুনর্ভবা ব্যাংক লি.-এর একটি শাখার তার একটি বেতন হিসাব আছে। তিনি ব্যাংকের কাছ থেকে গৃহঋণ নিতে আগ্রহী। তাই তিনি 'পুনর্ভবা ব্যাংক লি.'-এর কাছে এক কোটি টাকা ঋণের আবেদন করেন। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কাজ হচ্ছে আমানত সংগ্রহ ও ঋণ দান। পুনভবা ব্যাংক লি. মি. কাশিনাথের বেতন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। আবার প্রয়োজনে মি. কাশিনাথকে ঋণও দিচ্ছে। ব্যাংকটির এসব বৈশিষ্ট্য বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. কাশিনাথের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ঋণ আমানত, সৃষ্টির জন্য জনাব কাশিনাথকে একটি ঋণ আমানতি হিসাব খুলতে বলা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।

আমানত গ্রহণ ও ঋণ দান বাণিজ্যিক ব্যাংকের অন্যতম দুটি প্রধান কাজ।' ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে। একে ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়া ব্যবহারের ফলে ব্যাংকগুলো একই আমানত থেকে অনেকগুলো ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি করে। ফলে ব্যাংকের মুনাফা বাড়ে।

উদ্দীপকের মি. কাশিনাথের পুনর্ভবা ব্যাংক লি.-এ একটি বেতন হিসাব আছে। সম্প্রতি তিনি ব্যাংকের কাছে গৃহ নির্মাণের জন্য ঋণ নেওয়ার আবেদন করেন। ব্যাংক আবেদন মঞ্জুর করলেও সরাসরি নগদ টাকা দেয়নি। এর জন্য ব্যাংক তাকে একটি নতুন হিসাব খুলতে বলে। মি. কাশিনাথের প্রথম হিসাবটি ছিলো একটি সঞ্চয়ী হিসাব। পরবর্তিত ব্যাংক তাকে ঋণ আমানত হিসাব খোলার পরামর্শ দেয়।

উদ্দীপকের ব্যাংকটি ঋণ আমানত সৃষ্টির জন্য মি. কাশিনাথকে ঋণ আমানত হিসাব খুলতে বলে। মি. কাশিনাথের আগের বেতন হিসাবটি মূলত একটি সঞ্চয়ী হিসাব। চাকরিজীবীদের জন্য এটি প্রযোজ্য। কিন্তু ঋণ নেওয়ার জন্য ব্যাংক ঋণ আমানত হিসাবের মাধ্যমে টাকা দিয়ে থাকে। এটি ব্যাংকের একটি বিশেষ হিসাব। এ প্রক্রিয়ায় ব্যাংক নতুন আমানত সৃষ্টি করে। ফলে পরবর্তীতে এখান থেকে অন্য কাউকে ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এভাবে ব্যাংকের মুনাফা বৃদ্ধি পায়। ঋণ আমানত হিসাব ছাড়া অন্য হিসাবে ব্যাংক এ ধরনের ঋণের টাকা দেয় না। তাই বলা যায়, জনাব কাশিনাথকে নতুন একটি ঋণ আমানত হিসাব খুলতে বলা ব্যাংকের জন্য সঠিক সিদ্ধান্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
105

Related Question

View All
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন কাঠামো নির্ধারণের একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
285
উত্তরঃ

গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর গারনিশি অর্ডার জারি করা হয়। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর কাছে দায়গ্রস্থ তবেই এরূপ নির্দেশ দিয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
223
উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। এ ব্যাংককে কেন্দ্র করে দেশের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে। এ ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে।

উদ্দীপকের 'ক' ব্যাংকটির মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে 'ক' ব্যাংক হস্তক্ষেপ করে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ কাজে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের সহায়তায় ঋণনীতি বাস্তবায়ন করে। সর্বোপরি দেশের দ্রব্য সামগ্রীর দাম কাম্য স্তরে রাখে। আর এসব কাজের মূল উদ্দেশ্যই জনকল্যাণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
202
উত্তরঃ

উদ্দীপকে 'ক' নামক কেন্দ্রীয় ব্যাংক ও 'খ' নামক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে থাকে। এ ব্যাংকই জনগণকে সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদান করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করে থাকে। উদ্দীপকে 'ক' ব্যাংকের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ। অন্যদিকে 'খ' ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 'খ' ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে উভয় ব্যাংক সহায়তা করে।

উদ্দীপকের 'ক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং 'খ' ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। 'ক' ব্যাংক জনকল্যাণে কাজ করলেও 'খ' ব্যাংক মুনাফা অর্জনে কাজ করে। 'ক' ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি প্রণয়ন করে। অন্যদিকে 'খ' ব্যাংক উক্ত নীতি বাস্তবায়নে 'ক' ব্যাংকে সহায়তা করে। 'ক' ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংককে প্রয়োজনে ঋণ সরবরাহ করে। আর 'খ' ব্যাংক মূলত সাধারণ জনগণকে ঋণ সরবরাহ করে অর্থনীতির চাকা সচল রাখে। দেশের যাবতীয় আর্থিক নীতিমালা প্রণয়ন করে 'ক' ব্যাংক। আর তা বাস্তবায়ন করা হয় 'খ' ব্যাংকের সহায়তায়। তাই বলা যায়, উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
183
উত্তরঃ

ব্যাংক কর্তৃক সম্পাদিত সব কাজকে ব্যাংকিং বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
255
উত্তরঃ

পরের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয়।

ব্যাংক প্রথমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে ঋণ হিসেবে গ্রাহকদের দেয়। ফলে একই সাথে ব্যাংক দেনাদার ও পাওনাদারের ভূমিকা পালন করে। তাই বলা যায়, ব্যাংক আমানত সংগ্রহ করে তা ঋণ হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে পরিচিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
357
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews