ফ্রেডারিক উইন্সলো টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক।
ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনার কার্যের চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়।
ব্যবস্থাপনার কাজগুলো অর্থাৎ পরিকল্পনা থেকে শুরু হয়ে সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয় এবং পরিকল্পনা থেকে আবার শুরু হয়, তাই ধারাবাহিক কার্যাবলির এই চক্রকে ব্যবস্থাপনা চক্র বলে। এটি এমনভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে যা প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন অবিরাম আবর্তিত হয়। এরূপ ধারাবাহিক কর্মপ্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনা চক্র নামে অভিহিত করা হয়ে থাকে।
উদ্দীপকে মি. জাকিউল ব্যবস্থাপনার সাম্যতার নীতি অনুসরণ করেন।
অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে।
উদ্দীপকে মি. জাকিউল বন্ধন গ্রুপের একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে সমানভাবে দেখেন এবং একই রকম আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে যা সাম্যের নীতির আওতাভুক্ত। এ নীতির লক্ষ্য হলো নির্বাহীকে সকল কর্মীর প্রতি সমান আচরণ করা। এ নীতি অনুসারে কর্মীদেরকে তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা অনুসারে কর্তৃত্ব বা ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়। এতে কর্মীদের মনোবল, আনুগত্য এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায়। তাই বলা যায়, মি. জাকিউল ব্যবস্থাপনার সাম্যতার নীতি অনুসরণ করেছেন।
উদ্দীপকের আলোকে মি. জাকিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়।
একজন আদর্শ ব্যবস্থাপকের মেধা, দক্ষতা ও আন্তরিকতার ওপরই ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে। যে ব্যবস্থাপক সফলভাবে ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জনে সক্ষম, তাকেই আদর্শ ব্যবস্থাপক বলে।
উদ্দীপকে মি. জাকিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায় কারণ একজন আদর্শ ব্যবস্থাপকের যেসব গুণ থাকা দরকার তার মধ্য সেসব গুণ বিদ্যমান। আদর্শ ব্যবস্থাপক হিসেবে তিনি অধস্তন সবাইকে সমানভাবে দেখেন এবং একই রকম আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। অধস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমস্যা সমাধান করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল কর্মীকে শৃঙ্খলার মধ্যে রাখেন এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়।
পরিশেষে বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে নিয়োজিত সকল জনশক্তি ও উপায়-উপকরণকে লক্ষ্যপানে পরিচালিত করেন এবং নেতৃত্ব দেন।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!