কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা এফ, ডব্লিউ, টেলর।
একাধিক নির্বাহী বা আদেশদাতা থাকলে কর্মক্ষেত্রে দ্বৈত অধীনতার জন্ম দেয়।
সংগঠনে একজন অধীনস্থ কর্মী সরাসরি একজনমাত্র নির্বাহীর অধীনেই কাজ করবে। এক্ষেত্রে অধীনস্থ কর্মীরা কার আদেশ পালন করবে সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তাই দ্বৈত অধীনতা পরিহার করে আদেশের ঐক্য নিশ্চিত করতে হবে যাতে প্রতিষ্ঠানের কর্মীরা স্বাচ্ছন্দ্যে ও একাগ্রচিত্তে কাজ করতে পারে।
উদ্দীপকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো বিদ্যমান। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে মি. জামান তার প্রতিষ্ঠানে নির্বাহীদেরকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ ব্যবহার করেন। সাধারণত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের নির্বাহীকে সহযোগিতা করার উদ্দেশ্যে বিশেষজ্ঞ ব্যবহার করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো বিদ্যমান।
কার্য পরিচালনায় সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতির সুষ্ঠু ব্যবহার করেন।
একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কামাসংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা হয় যাতে তার পক্ষে অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়।
উদ্দীপকে মি. জামান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ দেখাশুনা করবেন তা ঠিক করে দেন। এতে নির্বাহীদের কার্যভার লাঘব হয়। ফলে তারা দায়িত্ব নিয়ে তাদের কাজ সম্পাদন করে। এখানে নির্বাহীদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
তাই প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সহজ হয়েছে সুতরাং কার্যপরিচালনায় সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠানে সফলতা এনেছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!