একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে পরিবেশের বিভিন্ন উপাদান (জনসংখ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি) মূল্যায়ন করার প্রক্রিয়া হলো ম্যাক্রোস্ক্রিনিং।
সঠিক প্রকল্প নির্বাচনের উদ্দেশ্যে প্রকল্পের বাজারজাতকরণ দিক যাচাই করা হয়।
উৎপাদিত পণ্যের চাহিদা না থাকলে কোনো প্রকল্পই সফল হয় না। বাজার জরিপ পরিচালনার মাধ্যমে কোনো পণ্যের চাহিদা আছে কি না, বাজারে প্রতিযোগীদের সংখ্যা, পণ্য বিতরণের সুযোগ-সুবিধা প্রভৃতি যাচাই করা হয়।
উদ্দীপকের মি. জামান প্রকল্প নেওয়ার আগে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ কাজটি করেন।
একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকে। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এ চাহিদার ওপর ভিত্তি করে প্রকল্প নির্বাচন করা হয়।
উদ্দীপকের মি. জামান লালমনিরহাট জেলার একজন আনারস ব্যবসায়ী। ক্রেতার বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে তিনি আনারসের জুস তৈরির কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তিনি ক্রেতাদের চাহিদা সম্পর্কে প্রথমেই জেনে নেন। একজন নতুন ব্যবসায়ী বা উদ্যোক্তা তার দূরদর্শিতার মাধ্যমে এভাবে ধারণা পেতে পারেন। এক্ষেত্রে আনারসের জুস ক্রেতাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে মি. জামান সরাসরি তথ্য সংগ্রহ করেন। এ কাজটির সাথে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ কাজের মিল আছে। সুতরাং, মি. জামান প্রকল্প প্রণয়নের আগে প্রকল্প চিহ্নিতকরণের কাজটি করেছেন।
উদ্দীপকের সোহান প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই না করায় ব্যর্থ হয়েছেন।
একজন উদ্যোক্তার চিন্তা-ভাবনায় যেসব প্রকল্প ধারণা আসে তার সম্ভাব্যতা যাচাই করতে হয়। কারণ কোনো প্রকল্প বাজারে গ্রহণযোগ্য হয়, আবার কোনোটি হয় না। তাই ক্রেতাদের চাহিদা ও বাজার পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে প্রকল্প তৈরি করতে হয়।
উদ্দীপকের মি. জামান ক্রেতা ও বাজার সম্পর্কে তথ্য নিয়ে জুস কারখানা স্থাপন করেন। ফলে তিনি সফলতা লাভ করেন। কিন্তু তার বন্ধু সোহান এ ধরনের কোনো চিন্তা করেননি। তিনি প্রকল্পের প্রাক- সম্ভাব্যতা যাচাই না করে কুমিল্লায় একই ধরনের কারখানা স্থাপন করেন।
এতে তিনি সফলতা অর্জনে ব্যর্থ হলেন। সোহান কুমিল্লায় আনারসের জুস তৈরির কারখানা স্থাপন করেছিলেন। কিন্তু কুমিল্লায় আনারসের উৎপাদন ভালো হয় না। কারণ সেখানে প্রাকৃতিক পরিবেশ আনারস উৎপাদনের অনুকূল নয়। বাজারে তাই এর চাহিদাও কম। আর কোনো প্রকল্প নেওয়ার আগে উৎপাদিত পণ্য বিপণন, অর্থায়নের ব্যবস্থা, যাতায়াত প্রভৃতি দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়। সোহান এসব তথ্য সংগ্রহ না করায় তার কারখানায় তৈরিকৃত জুসের মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয়নি। ফলে তিনি ব্যর্থ হন।
Related Question
View Allপণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে।
ব্যবসায়ের যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝায়।
প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় কীরূপ যন্ত্র ব্যবহার করা হবে, কী ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয় নিয়ে ব্যবসায়ের যান্ত্রিক দিক আলোচনা করে। উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ হয়।
জনাব আরিফদের প্রকল্প বাস্তবায়নে স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহ করা প্রয়োজন।
স্থায়ীভাবে বা দীর্ঘদিন কোনো সম্পত্তি ব্যবহার করার জন্য স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। এ জাতীয় খরচ ব্যবসায় শুরুর সময়ে করতে হয়। আর চলতি মূলধনের মাধ্যমে ব্যবসায়ের দৈনন্দিন কাজ পরিচালনা করা হয়।
প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় ধরনের মূলধন আবশ্যক।
উদ্দীপকের জনাব আরিফ কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেন। প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ
না থাকায় তারা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। সাধারণত জমি, দালান, আসবাবপত্র কেনার জন্য প্রাথমিক ব্যয় নির্বাহ করতে হয়। প্রকল্প প্রণয়নের শুরুতেই এই ব্যয় নির্বাহ করতে হয়। আবার প্রকল্প চালু
হওয়ার পর উৎপাদন কাজ চালু রাখার জন্য প্রতিনিয়ত কাঁচামাল ক্রয়, অফিস পরিচালনা ও শ্রমিকদের মজুরি দেওয়ার জন্যও অর্থের প্রয়োজন। এই ব্যয়গুলোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়। তাই বলা যায়, প্রকল্প বাস্তবায়নে জনাব আরিফদের স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনই প্রয়োজন।
জনাব আরিফ ও তার বন্ধুরা ব্যবসায়ের প্রকল্প প্রণয়নে যথার্থ পথ অনুসরণ করেছেন-এ বিষয়ে আমি একমত।
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য পরিকল্পিত ও সুচিন্তিত পদ্ধতিতে কাজ করা হয়। ব্যবসায় প্রকল্প নেওয়ার প্রথমে পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা নির্ধারণ করতে হয়। এরপর এর বাস্তবায়ন পদ্ধতি, লাভ-ক্ষতির দিক নির্ণয় করতে হয়।
উদ্দীপকের জনাব আরিফ ও তার বন্ধুরা নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদা বিবেচনা করে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেন। তারা প্রকল্প নেওয়ার আগে পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদি একটি ছক তৈরি করেন। ছকে তারা প্রকল্পের পণ্যের বাজার চাহিদা, বাণিজ্যিক ও আর্থিক দিক প্রভৃতি তুলে ধরেন। ছকটির মাধ্যমে পুরো প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। তাই আমি মনে করি, জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন।
শিল্পের কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে।
ব্যবসায়ের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় মূলধন হলো চলতি মূলধন।
এ ধরনের মূলধনের মেয়াদ এক বছর পর্যন্ত হয়ে থাকে। এ মূলধনের সাহায্যে কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করা বা কেনা যায় না। সাধারণত ব্যবসায়িক কাজ চালু রাখার জন্য এ মূলধনের প্রয়োজন হয়। কাঁচামাল কেনা, মজুবি দেওয়া, ভাড়া ও পরিবহন খরচ প্রভৃতি হলো চলতি মূলধনের উদাহরণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
