মি. নাজমুল হাসান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সবসময় কুশল বিনিময় করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের কেবল আদেশ-নির্দেশই প্রদান করেন না সময় সময়ে পরামর্শ এবং প্রেষণাও দিয়ে থাকেন। তিনি আদেশ নির্দেশের পূর্বে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মূল্যায়ন করেন। এতে অধস্তনরাও তার ওপর বেশ সন্তুষ্ট ও তারা সকল কাজে হাসান সাহেবকে সহযোগিতা করেন। কিছু কিছু ক্ষেত্রে তাকে একক সিদ্ধান্তও নিতে হয়। ফলে প্রতিষ্ঠানটি একটি সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করছে।

Updated: 11 months ago
উত্তরঃ

সংগঠন কাঠামোকে যখন একটি চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে।

উত্তরঃ

ইতিবাচক নেতৃত্ব বলতে কর্মী ও কাজ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণকারী নেতৃত্বকে বুঝায়।

কর্মীরা কাজকে কিভাবে গ্রহণ করে তার ওপর নেতৃত্ব কৌশল নির্ভর করে। কর্মীরা যদি কাজে ফাঁকি দেয়, নিজের উন্নয়নের বিষয়ে উদাসীন থাকে সেখানে নেতিবাচক নেতৃত্বের প্রয়োজন হয়। কিন্তু কর্মীরা যেখানে কাজকে ইতিবাচকভাবে নেয়, নিজের উন্নয়ন প্রত্যাশা করে- সেখানে ইতিবাচক নেতৃত্ব কর্মীদের প্রয়াসকে সহজেই কাজে লাগাতে পারে।

উত্তরঃ

উদ্দীপকে মি. নাজমুল হাসান তার প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেছেন।

যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে উর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক লক্ষ করা যায়। নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণে অধস্তনদের অংশগ্রহণ থাকায় নির্দেশ বাস্তবায়নে তারা আন্তরিক থাকে।

উদ্দীপকে মি. নাজমুল হাসান প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের কেবল আদেশ-নির্দেশই প্রদান করেন না সময় সময়ে পরামর্শ এবং প্রেষণাও দিয়ে থাকেন। তিনি আদেশ নির্দেশের পূর্বে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মূল্যায়ন করেন। এতে অধস্তনরাও তার ওপর বেশ সন্তুষ্ট ও তারা সকল কাজে নাজমুল সাহেবকে সহযোগিতা করেন। পরামর্শমূলক নির্দেশনায় অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করে দেয়। উদ্দীপকেও অধস্তনদের সঙ্গে আলাপ- আলোচনা করে নির্দেশনা প্রদান করেন। সুতরাং উদ্দীপকে মি. নাজমুল হাসান তার প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেছেন।

উত্তরঃ

ব্যবস্থাপনায় পরিচলকের একক সিদ্ধান্তের বিষয়টি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে।

উদ্দীপকে মি. নাজমুল হাসান প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের কেবল আদেশ-নির্দেশই প্রদান করেন না সময় সময়ে পরামর্শ এবং প্রেষণাও দিয়ে থাকেন। তিনি আদেশ-নির্দেশের পূর্বে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মূল্যায়ন করেন। কিছু কিছু ক্ষেত্রে তাকে একক সিদ্ধান্তও নিতে হয়। একক সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষমতা নিজের কাছে করায়ত্ব করে ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের ব্যবস্থা করেন, যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের আওতায় পড়ে।

তাই বলা যায়, ব্যবস্থাপনায় পরিচালকের একক সিদ্ধান্তের বিষয়টি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

200

Related Question

View All
উত্তরঃ

স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-কলমে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।

1.5k
উত্তরঃ

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে।

ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

782
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

289
উত্তরঃ

প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে লোক নিয়োগ।"

বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভীক্ষার ওপর নির্ভর করতে হয়। যার দ্বারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ ও দক্ষ কর্মী বাছাই করা যায় না। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগতাপরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের বা উর্ধ্বতনদের জানা থাকে। ফলে শূন্যপদের জন্য সবচেয়ে যোগ্যকর্মী বাছাই করা সম্ভব হয়।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর কাউকে পদোন্নতি দেওয়া হয় নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন। কারণ ছয় বছর ধরে অফিসারগণ আশায় ছিলেন তারা একসময়ে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসীন হবেন। এ লক্ষ্যে তারা দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এত বছর কাজ করে গেছেন। ছয় বছর পরও যখন অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা বিবেচনা করে 'প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতি না দিয়ে বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ হয়েছে; তখনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।

তাই বলা যায়, অফিসারদের অসন্তোষ দূর করতে হলে এবং দক্ষ অফিসার অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বুখতে হলে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।

299
উত্তরঃ

প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।

608
উত্তরঃ

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews