মি. নয়ন জাহাজ কোম্পানির মালিক। তিনি তার জাহাজের নিরাপত্তার জন্য ধাক্কাজনিত কারণ উল্লেখ করে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করেন। এজন্য তিনি বিমা কোম্পানিকে একত্রে আট লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে মি. নয়নের জাহাজ সমুদ্রে চলাচলরত অবস্থায় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে চড়ায় আটকে যায় এবং চড়া থেকে জাহাজ নামাতে বিলম্ব হওয়ায় তাতে বাহিত কাঁচামাল পঁচে নষ্ট হয়ে যায়। মিঃ নয়ন ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি দাবি পরিশোঅেস্বীকৃতি জানায়। 

Updated: 1 year ago
উত্তরঃ

আর্থিকভাবে নিরূপণযোগ্য ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমা চুক্তি সম্পন্ন হয় না।

বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তা না হলে বিমাগ্রহীতা বিমাচুক্তির যোগ্যতা হারাবে। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমাচুক্তি বাজিচুক্তিতে পরিণত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মি. নয়নের দেওয়া অর্থকে বিমার ক্ষেত্রে প্রিমিয়াম বলা হয়।

বিমাকারীর ক্ষতিপূরণের প্রতিশ্রুতির বিপরীতে যে আর্থিক মূল্য পরিশোধ করা হয় তাই হলো প্রিমিয়াম। এটি হলো ঝুঁকি বহনের প্রতিদান। প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ক্ষতিপূরণ করে থাকে।

উদ্দীপকে মি. নয়ন জাহাজ কোম্পানির মালিক। তিনি তার জাহাজের নিরাপত্তার জন্য বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করেন। এজন্য বিমা কোম্পানিকে তিনি একত্রে আট লক্ষ টাকা পরিশোধ করেন। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানি এই অর্থের বিনিময়ে মি. নয়নের জাহাজের সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক নিরাপত্তা দিবে। এই বিনিময় মূল্যটি বাৎসরিক, মাসিক বা এক কালীন পরিশোধ করা যায়। সুতরাং, 'মি. নয়ন এক কালীন মূল্য পরিশোধ করেছেন। এই বিনিময় মূল্যটি হলো প্রিমিয়াম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রত্যক্ষ কারণ নীতি অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক।

এ নীতি অনুসারে বিমা চুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি। হলেই শুধু বিমা দাবি পরিশোধ করা হয়। অন্য কোনো কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ পরিশোধে বিমাকারী বাধ্য থাকে না।

উদ্দীপকে মি. নয়ন জাহাজ কোম্পানির মালিক। তিনি তার জাহাজের জন্য ধাক্কাজনিত ক্ষতির বিপরীতে বিমা করেছেন। প্রিমিয়াম হিসেবে তিনি আট লক্ষ টাকা পরিশোধ করেছেন। জাহাজ সমুদ্রে চলাচলের সময় অন্য জাহাজের সাথে ধাক্কা লেগে চড়ায় আটকে যায়। চড়া থেকে জাহাজ নামাতে দেরি হয়। ফলে কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়। মি. নয়ন ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়।

মি. নয়নের বিমাপত্রে উল্লিখিত প্রত্যক্ষ কারণ হচ্ছে ধাক্কা। বিমা কোম্পানি শুধু ধাক্কাজনিত ক্ষতির বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ দিবে। জাহাজটি ধাক্কা লেগে চড়ায় আটকে যায়। তবে ধাক্কা লাগার কারণে কাঁচামাল নষ্ট হয়নি। চড়া থেকে নামাতে দেরি হওয়ায় হয়েছে। এটি প্রত্যক্ষ কারণ নয়। তাই বিমা কোম্পানির ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানো যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
127

Related Question

View All
উত্তরঃ

জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
541
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
312
উত্তরঃ

উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।

উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
191
উত্তরঃ

উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।

জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।

জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
195
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
311
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
243
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews