ই-মেইল (Electronic mail) বলতে এক কম্পিউটার হতে ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো কম্পিউটারে কোনো তথ্য আদান- প্রদানকে বোঝায়।
এক দেশ হতে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে।
বৈদেশিক বাণিজ্যের একটি অন্যতম ধরন হলো পুনঃরপ্তানি। উৎপাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক না থাকলে এ ধরনের ব্যবসায় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। এক্ষেত্রে একটি দেশ অন্য দেশ থেকে পণ্য এনে তা প্রক্রিয়াজাত করে অথবা সরাসরি অন্য আরেকটি দেশে বিক্রি করে। যেমন- বাংলাদেশ থেকে চা কিনে ব্রিটেনের ব্যবসায়ীরা তা প্যাকিং করে তাদের লেভেল লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দীর্ঘকাল ধরে পুনঃরপ্তানি করে আসছে।
উদ্দীপকে মি, বুলবুল ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমটি ব্যবহার করেছেন।
উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উৎপাদকরা তাদের পণ্যের সরবরাহকারীর সাথে দ্রুত, সহজে ও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ ব্যবসায়ের সফলতার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ইন্টারনেট ও ফেসবুকে তার প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের বিজ্ঞাপন দেন। যেহেতু তিনি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করতে পদক্ষেপ নিয়েছেন। আর ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ভোক্তাদের আকৃষ্টকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে মি. বুলবুল ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমটি ব্যবহার করেছেন।
উদ্দীপকের মি. বুলবুলের ব্যবসায়ের অবস্থার পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো ক্রেতাদের আধুনিক প্রযুক্তির জ্ঞানের অভাব।
বিজ্ঞানের মাধ্যমে নতুন নতুন তত্ত্ব ও জ্ঞানের আবিষ্কার ঘটে, আর প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম খরচে উন্নতমানের নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন এবং সরবরাহ সম্ভব হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যাপক প্রয়োগের ফলে ব্যবসায়ের পরিধিরও অনেক প্রসার ঘটছে।
উদ্দীপকের মি. বুলবুল একজন ইউনিয়ন পর্যায়ের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। তিনি টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন ইত্যাদি বিক্রি করেন। কিছুদিন যাবত তিনি লক্ষ করলেন যে, তারা শো-রুমের বিক্রয় দিন দিন হ্রাস পাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুব হতাশ। তিনি ঐ অঞ্চলের ক্রেতাদের আধুনিক প্রযুক্তির জ্ঞান সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই না করে ইন্টারনেটে ও ফেসবুকে তার প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের বিজ্ঞাপন দেন। কিন্তু তারপরেও তার প্রতিষ্ঠানের বিক্রি বৃদ্ধি পায়নি। মূলত ক্রেতাদের প্রযুক্তিগত জ্ঞানের অভাবে মি. বুলবুলের প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়নি। কেননা ইউনিয়ন পর্যায়ের জনগণ সাধারণত ইলেক্ট্রনিক্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগে অভ্যন্ত নয়। এজন্যে উচিত ছিল স্থানীয় জনগণের প্রযুক্তিগত জ্ঞান, অভ্যাস, রুচি, পছন্দ, জীবনযাত্রার মান প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ রেখে ব্যবসায়ের স্থান, পণ্য ও বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করা।
সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. বুলবুলের ব্যবসায়ের অবস্থার পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো ক্রেতাদের প্রযুক্তিগত জ্ঞানের অভাব।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!