মি. মোত্তালিব মোল্লা 'নাটোর বেকারির' একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন যে, যে সকল কর্মী সর্বোচ্চ পরিমাণ উন্নতমানের কেক ও বিস্কুট উৎপাদন করতে পারবে, তাদেরকে প্রতি মাসে অতিরিক্ত ৩,০০০ টাকা বোনাস দেওয়া হবে। ফলে প্রথম মাসে টার্গেট পরিমাণ পণ্য উৎপাদন করতে অনেকেই সমর্থ হলো।

Updated: 1 year ago
উত্তরঃ

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা।

উত্তরঃ

সেবা হলো কোনো কাজ বা সুবিধা যা স্পর্শ করা যায় না কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটায়।
পণ্য ক্রয়-বিক্রয়ের ফলে বিক্রেতার নিকট থেকে মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় কিন্তু সেবা গ্রহণের বা সেবা প্রদানের ফলে সেবাদাতার নিকট হতে এর মালিকানা সেবাগ্রহীতার নিকট হস্তান্তরিত হয় না। কারণ সেবার কোনো নির্দিষ্ট আকার-আকৃতি নেই। ফলে সেবা দৃশ্যমান নয়। আর অদৃশ্যমান কোনো জিনিসের মালিকানা হস্তান্তর করা যায় না।

উত্তরঃ

উদ্দীপকে মি. মোত্তালিবের বোনাস্ব প্রদানের ঘোষণাটি উৎপাদনশীলতার যে গুরুত্বটি নির্দেশ করে তা হলো কার্যসন্তুষ্টি বৃদ্ধি। একটা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে যখন উৎপাদনশীলতা বাড়তে থাকে তখন মুনাফা বাড়ায় একদিকে যেমন মালিক সন্তুষ্ট থাকে অন্যদিকে তেমনি ব্যবস্থাপনা কাজে দক্ষতার পরিচয় মেলায় ব্যবস্থাপকরাও সন্তুষ্টিবোধ করে। এতে যারা এ ধরনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে সেই শ্রমিক-কর্মীদের বেতন-বোনাসসহ অন্যান্য সুবিধা। বৃদ্ধিতে কর্তৃপক্ষ উৎসাহিত হয়। ফলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কার্যসস্কৃষ্টির মাত্রা বৃদ্ধি পায়।
উদ্দীপকে মি. মোত্তালিব মোল্লা 'নাটোর বেকারীর' একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন যে, যে সকল কর্মী সর্বোচ্চ পরিমাণ উন্নতমানের কেক ও বিস্কুট উৎপাদন করতে পারবে, তাদেরকে প্রতি মাসে অতিরিক্ত ৩,০০০ টাকা বোনাস দেওয়া হবে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ শ্রমিক-কর্মীদের বোনাসের সুবিধা প্রদানে উৎসাহিত হয়। মি. মোত্তালিব এর এ ঘোষণা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কার্যসন্তুষ্টির মাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে যা উৎপাদনশীলতার অন্যতম একটি গুরুত্ব বলে বিবেচিত।

উত্তরঃ

কর্মী বাহিনীর 'বোনাস প্রদান' ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধির সহায়ক"- উক্তিটি যথার্থ।
কোনো প্রতিষ্ঠানের কর্মীরা যদি স্বতঃস্ফূর্তভাবে নিজের কাজ নিজেই সম্পাদন করে তাহলে প্রতিষ্ঠানের অপচয় হ্রাস পায় ও উৎপাদন বৃদ্ধি পায়। এ কারণে উৎপাদন বৃদ্ধি করার জন্য কর্মীদের প্রেষিত করা অর্থাৎ উৎসাহ দেওয়া হয়ে থাকে। উপযুক্ত বেতন, বোনাস, বিভিন্ন ভাতা, কাজের স্বীকৃতি, পুরস্কার ইত্যাদি প্রদানের মাধ্যমে কর্মীদের উৎসাহ দেওয়া হয়।
উদ্দীপকে 'নাটোর বেকারীর' উৎপাদন ব্যবস্থাপক মি. মোত্তালিব মোল্লা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের বোনাস প্রদানের ঘোষণা দেন। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন যে সকল কর্মী সর্বোচ্চ পরিমাণ উন্নতমানের কেক ও বিস্কুট উৎপাদন করবে, তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা অতিরিক্ত বোনাস হিসেবে দেওয়া হবে। ফলে প্রথম মাসে টার্পেট পরিমাণ পণ্য উৎপাদন করতে অনেকেই সমর্থ হয়। তিনি বোনাস প্রদানের ঘোষণা করায় কর্মীরা অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে বেশি কাজ করতে উৎসাহী হয়। যার ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।
সুতরাং বলা যায়, "কর্মী বাহিনীর বোনাস প্রদান ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধির সহায়ক- উক্তিটির তাৎপর্য রয়েছে বলে আমি মনে করি

234

Related Question

View All
উত্তরঃ

মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে অথচ দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে সেবা বলে।

345
উত্তরঃ

খচূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্রেতাকেন্দ্রিক। আর তাই ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।

541
উত্তরঃ

উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না।

উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী ■ এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো - খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। হোটেল পদ্মার এসব কার্যক্রম সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।

386
উত্তরঃ

শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এ বক্তব্যের সাথে আমি একমত।

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এই বক্তব্যের সাথে আমি একমত।

274
উত্তরঃ

চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।

362
উত্তরঃ

মানুষের অভাব পূরণে সক্ষম ঐসকল বস্তুগত পণ্যসামগ্রী যেগুলো দেখা যায় ও স্পর্শ করা যায় সেগুলোকে পণ্য বলে।
পণ্য স্পর্শযোগ্য এবং এর আকার-আকৃতি, ওজন এবং স্বাদ ও গন্ধ আছে। এটি মানুষের প্রয়োজন মেটায় ও অভাব পূরণ করে। পণ্যকে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা যায় এবং একে ধরা যায়।
যেমন- গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। যার বস্তুগত কোনো অবয়ব নেই অথবা ওজন, আকার-আকৃতি নেই তাকে পণ্য বলা যাবে না।

640
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews