মি. রতন মাসিক বেতন পাওয়ার পর তার খরচের হিসাব করছিলেন। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরল বাবা আমাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। এরপর তার স্ত্রী বেগম রেবা এসে বললেন যে, একটি ফ্রিজ কিনতে হবে। মি. রতন কিনে দিতে অস্বীকৃতি জানালেন। পরে বেগম রেবা তাকে বুঝাতে সক্ষম হলেন যে ফ্রিজটি কিনলে তার সংসারে সঞ্চয় ও সুবিধা বেড়ে যাবে।

Updated: 10 months ago
উত্তরঃ

সময় সম্পদটি কোনো অবস্থাতেই বাড়ানো বা কমানো যায় না।

উত্তরঃ

দৈনন্দিন কাজগুলোকে সময় অনুযায়ী লিখিতভাবে লিপিবদ্ধ করে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে সময় তালিকা বলে। 

উপযুক্ত সময় তালিকার মাধ্যমে সময়মতো সব কাজ সম্পন্ন করার অভ্যাস গড়ে ওঠে এবং সময় অপচয় করার প্রবণতা কমে যায়।

উত্তরঃ

মি. রতন বাজেট প্রণয়ন করছিলেন। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। 

বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে, তার লিখিত বিবরণ থাকে।

উদ্দীপকে মি. রতন বেতন পেয়ে কাগজে কিছু গণনা করছিলেন। তার এই গণনা বাজেটকেই নির্দেশ করছে। বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। এটি সীমিত অর্থে পরিবারের সকলের চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেট পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। বাজেট গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে এবং পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়। এটি সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়। মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে বাজেট তৈরি করা হয়। এ কারণে মি. রতন মাসের বেতন পেয়ে বাজেট গণনা করছিলেন।

উত্তরঃ

ফ্রিজ ব্যবহার সময় ও শক্তি বাঁচায়- বেগম রেবার এ মতের সাথে আমি একমত।

সময় ও শক্তি পরিবারের দুটি অন্যতম মৌলিক সম্পদ। মানবীয় এ সম্পদগুলোর যথাযথ ব্যবহারের ওপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক তৃপ্তি নির্ভর করে। এ কারণে সময় ও শক্তির সদ্ব্যবহারের প্রতি সকলের যত্নবান হওয়া উচিত। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয়। অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায়। তাহলেই আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ করতে পারব। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়। বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতির ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়। যেমন প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি। উদ্দীপকে বেগম রেবা তার স্বামীকে ফ্রিজ কিনে দিতে বলেন। কিন্তু তার স্বামী তাকে ফ্রিজ কিনে দিতে অস্বীকৃতি জানান। তখন বেগম রেবা তাকে বলেন, ফ্রিজ তার সময় ও শক্তি বাঁচাবে। কারণ ফ্রিজে একসাথে অনেকগুলো খাবার রান্না বা অনেক বাজার করে রাখা যায়। এতে করে একই সাথে সময় ও শক্তি দুটোরই অপচয় রোধ করা যায়।

তাই বলা যায়, বেগম রেবার ধারণাটি যথার্থ।

213

Related Question

View All
উত্তরঃ

নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট।

228
উত্তরঃ

পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয়, সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত। বাজেটের খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়।

652
উত্তরঃ

তানজীল সাহেবের পরিবারের মাসিক মোট আয় ১০,০০০ টাকা এবং সদস্য সংখ্যা ৫ জন। তার পরিবারের জন্য একটি সুষম বাজেট তৈরি করা হলো-

443
উত্তরঃ

তানজীল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। 

বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেট অনুযায়ী সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না এবং চাহিদাগুলোও পূরণ হয়ে থাকে।

বাজেট করার ফলে তানজীল সাহেব বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন। তা হলো- 

১. বাজেট করার ফলে তানজীল সাহেব পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা পাবেন। 

২. বাজেট তার পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করবে। 

৩. ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে পারবেন। 

৪. গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হবে। 

৫. বাজেটের ফলে তার পরিবারের সদস্যরা মিতব্যয়ী হতে শিখবে। ফলে অপচয় হ্রাস পাবে। 

৬. বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়। 

৭. বাজেট করে সংসার পরিচালনার ফলে সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। 

সুতরাং বাজেট করার ফলে তানজীল সাহেব উল্লিখিত সুবিধাগুলো পাবেন। তাই তার বাজেট করার প্রয়োজনীয়তা আছে।

314
উত্তরঃ

পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারে জীবনে সে তত বেশি সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথ ব্যবহার করতে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

445
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews