বাংলাদেশ শিল্পনীতি- ২০১০ অনুসারে যে শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা তা-ই ক্ষুদ্র শিল্প।
চামড়া শিল্পে অনুন্নতির কারণ হলো এ শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যা। যেমন : চামড়া শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা প্রয়োজনমতো ঋণের অভাবে মৌসুমের সময় পর্যাপ্ত চামড়া ক্রয় করতে পারে না। ফলে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সম্ভব হয় না। এছাড়া বিশ্ববাজারে মন্দার কারণে চামড়ার দরপতনের ফলে সম্প্রতি চামড়ার উৎপাদন ও গুরুত্ব হ্রাস পায়, যা চামড়া শিল্পে অনুন্নতির প্রধান অন্তরায়।
মি. রফিকের শিল্পপ্রতিষ্ঠানটির ধরন ব্যাখ্যা করা হলো-
মি. রফিকের শিল্পপ্রতিষ্ঠানটি হলো রপ্তানিমুখী শিল্প। যেসব শিল্পপ্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপন্ন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। অর্থাৎ যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্পায়ন বলা হয়। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার, বাণিজ্য থেকে লাভ ও বৈদেশিক মুদ্রা অর্জন। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দেশি-বিদেশি যৌথ উদ্যোগ বা সম্পূর্ণভাবে বিদেশি বিনিয়োগ দ্বারা ব্যক্তিগত খাত বা সরকারিখাতে স্থাপিত হতে পারে। উদ্দীপকে মি. রফিক ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা পরিচালনা করেন,
সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান; অর্থাৎ রপ্তানিমুখী শিল্পের একটি প্রতিষ্ঠান।
অতএব বলা যায়, মি. রফিকের শিল্পপ্রতিষ্ঠানটি রপ্তানিমুখী শিল্প।
উদ্দীপকে বর্ণিত শিল্পটি তৈরি পোশাকশিল্প। এ শিল্প বাংলাদেশের অধিক সম্ভাবনাময় শিল্প। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
⇨ পোশাকশিল্প একটি শ্রমঘন শিল্প হওয়ায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, যা বাংলাদেশে সহজেই পাওয়া যায়। এসব শ্রমিককে নিয়োগ করে সহজেই পোশাকশিল্প গড়ে তোলা সম্ভব।
⇨ বাংলাদেশের শ্রমিকের যোগান প্রচুর হওয়ায় স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগের ফলে কম খরচে দ্রব্যসামগ্রী উৎপাদন করা যায়।
⇒ বাংলাদেশের পোশাকশিল্পে নিয়োজিত মোট শ্রমিকের শতকরা প্রায় ৮০ ভাগই নারী। তাদের কম মজুরিতে পোশাকশিল্পে নিয়োগ দেওয়ায় উৎপাদন ব্যয় কম হয়।
⇨ পোশাকশিল্পে তুলনামূলক কম মূলধনের প্রয়োজন হয় বিধায় শিল্পোদ্যোক্তা পোশাকশিল্পে বিনিয়োগে উৎসাহিত হয়।
⇨ পোশাকশিল্পের বিকাশের একটি বড় কারণ হলো দ্রুত শিল্পঋণ প্রাপ্যতা। বিনিয়োগ ও উৎপাদন ব্যবধান কম থাকায় এবং দ্রুত উৎপাদন ব্যয় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো সহজ শর্তে এসব শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে।
⇨ পোশাকশিল্পে ব্যবহৃত কাঁচামালসমূহ যেমন: তুলা, সুতা, রং প্রভৃতি দেশেই উৎপাদন করে ব্যবহার করতে হবে। এর ফলে উৎপাদন খরচ কম হবে এবং কম মূল্যে বিদেশে তৈরি পোশাক রপ্তানি করা সম্ভব হবে।
উল্লিখিত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশে পোশাকশিল্প বিকাশের পরিবেশগত সুবিধা রয়েছে। বিদ্যমান সমস্যা দূর
Related Question
View Allঅল্প শিক্ষিত ও প্রশিক্ষণবিহীন সদস্যরা জীবনধারণের তাগিদে পরিবারের স্বল্প মূলধন ও সহজলভ্য যন্ত্রপাতি ব্যবহার করে ঘরে বসে বিভিন্ন দ্রব্য উৎপাদন করে তা-ই কুটির শিল্প।
কোনো একটি দেশ যে সব দ্রব্য আমদানি করে থাকে, তা যদি আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদন করা হয় তাকে আমদানি বিকল্পন শিল্প বলে। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি কারণে আমদানি বিকল্পন শিল্প স্থাপন করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ সাধারণত গাড়ি আমদানি করে থাকে। কিন্তু বাংলাদেশ যদি আমদানি না করে দেশের অভ্যন্তরেই গাড়ি তৈরির কলাকৌশল ব্যবহার করে গাড়ি তৈরি করতে পারে তাহলে তা আমদানি বিকল্পন শিল্প বলে গণ্য হবে।
উদ্দীপকে উল্লেখিত শিল্পটি হলো চা শিল্প। নিচে চা শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করা হলো-
বাংলাদেশের চা শিল্প প্রকৃতির উপর নির্ভরশীল। কোনো বছর বৃষ্টি কম হলে চা উৎপাদন কম হয়, কারণ চা উৎপাদনের জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। পাহাড়ি অঞ্চলে চা বাগান হওয়ায় মূল ভূখণ্ডের সাথে চা বাগানে যাওয়ার ভালো সড়ক নেই, এমনকি টেলিফোন লাইন, মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎ ব্যবস্থাও অনেক স্থানে অপ্রতুল। চা শিল্পে দক্ষ শ্রমিকের খুব অভাব, যেখানে ঐতিহাসিক কিছু অবাঙালি পরিবার চা উৎপাদনে নিয়োজিত। তারা শুধু দেখে দেখে কাজ শিখেছে। চায়ের বিকল্প হিসেবে কফির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের চায়ের চাহিদা বহুলাংশে হ্রাস পেয়েছে।
পুরাতন পদ্ধতিতে চা চাষের ফলে বিশ্বমানের চা উৎপাদনে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। চা বাগানগুলোতে প্রায়ই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, যার ফলে নিরাপত্তার অভাবে অনেক দক্ষ কর্মকর্তা-কর্মচারী বাগান এলাকায় বসবাস করতে চান না। ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন এদের চা অপেক্ষাকৃত উন্নত হওয়ায় রপ্তানি বাজারে বাংলাদেশ এদের তুলনায় পিছিয়ে পড়ে। চা বাগান তৈরি, পাতা প্রক্রিয়াকরণ ও বিপণনে বড় মূলধন প্রয়োজন, যা সহজে ফেরত আসে না।
তাই এ ক্ষেত্রে নতুন উদ্যোক্তা, নতুন মূলধন দেখা যায় না। উল্লিখিত এসব সমস্যা বাংলাদেশের চা শিল্পে বিদ্যমান।
চা শিল্পের সমস্যা সমাধানে বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া যেতে পারে। নিচে উক্ত সমস্যার সমাধান সম্পর্কে আমার মতামত উপস্থাপন করা হলো-
চা উৎপাদনে আধুনিক উৎপাদন পদ্ধতি প্রয়োগ করা একান্ত প্রয়োজন। পুরনো পদ্ধতির পরিবর্তে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির প্রয়োগ করে একরপ্রতি উৎপাদন বাড়াতে হবে। অনাবৃষ্টি ও খরার সময় চা বাগানে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে। অদক্ষ, অশিক্ষিত শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করলে বাগানের পরিচর্যা ও পাতা সংগ্রহে দক্ষতা বৃদ্ধি পাবে, উৎপাদন বাড়বে। চা বাগান এলাকার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। চা বাগানের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। বিভিন্ন নেটওয়ার্ক স্থাপন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়মিত করতে হবে। বিদেশে চা রপ্তানি বাড়ানোর জন্য নতুন নতুন বাজার সৃষ্টির উদ্যোগ নিতে হবে। ব্যাপক প্রচারণা, পণ্যের গুণগত মান বৃদ্ধি, প্রদর্শনী মেলায় অংশগ্রহণ রপ্তানি বাজার বৃদ্ধির সহায়ক। চা বাগানগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঋণ সুবিধাসহ সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই চায়ের গুণগত মান বাড়াতে হবে। চা শিল্পের উন্নয়নে নিবিড় গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা একান্ত প্রয়োজন। গুণগত মান বজায় রাখার জন্য চায়ের উত্তম গুদামজাতকরণ, রক্ষণাবেক্ষণ ও প্যাকেটিং প্রয়োজন। চা বাগান, প্রক্রিয়াজাতকরণ কারখানা, চা রপ্তানির সাথে জড়িত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে চা শিল্পের সমস্যাগুলো দূর করা সম্ভম্ব বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ৫ লাখ থেকে ৫০ লাখ টাকা, তা-ই অতি ক্ষুদ্র শিল্প।'
বাংলাদেশে বৃহৎ ও মাঝারি শিল্প এবং কুটির শিল্প এই দুই চরম বিপরীতধর্মী প্রতিষ্ঠানের মাঝখানে রয়েছে ক্ষুদ্র শিল্প।
ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানাভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে।
ক্ষুদ্র শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাবান শিল্প, দিয়াশলাই শিল্প, কাঠশিল্প, হোসিয়ারি শিল্প, লবণ শিল্প ইত্যাদি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!