মি. রহমান একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারক করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো “সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।”

Updated: 9 months ago
উত্তরঃ

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাজীবিগণ কর্তৃক প্রত্যক্ষভাবে গ্রাহকদের প্রয়োজনপূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে।

উত্তরঃ

প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।

দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় প্রভাববিস্তার করে। বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। সর্বোপরি পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্যের ভারসাম্যহীনতা দেখা যায়। তাই মানুষকে সুস্থ ও ভালো থাকতে হলে সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ অত্যাবশ্যক।

উত্তরঃ

মি. রহমানের ব্যবসায়টির ধরন হলো পাইকারি ব্যবসায়।

উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য বা সেবা ক্রয়ের পর খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের যাবতীয় কার্যক্রমকে পাইকারি ব্যবসায় বলে।

উদ্দীপকের মি. রহমান একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। যেহেতু মি. রহমান উৎপাদনকারীর নিকট থেকে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদন করেন। তাই বলা যায়, মি. রহমানের ব্যবসায়টির ধরন হলো পাইকারি ব্যবসায়।

উত্তরঃ

উদ্দীপকের মি. রহমানের ব্যবসায়ের মতো সৎ ব্যবসায়ীদের - প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন টিকে থাকা সম্ভব বলে আমি মনে করি।

ব্যবসায় পরিচালনায় কথাবার্তা, আচার-আচরণ, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার সকল পর্যায়ে নৈতিক মানদণ্ড মেনে চলাকে ব্যবসায় নৈতিকতা বলে।

মি. রহমান একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো "সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।" জনাব রহমান ব্যবসায়ের নৈতিকতা বজায় রেখে গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী পণ্য সরবরাহ করে যা ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে। তার এ কাজের ফলে প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ক্রেতারাও স্থায়ী গ্রাহকে পরিণত হচ্ছে। ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিযোগিতা মোকাবিলার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হবে এবং দীর্ঘদিন টিকে থাকবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. রহমানের ব্যবসায়ের মতো সৎ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন টিকে থাকা সম্ভব বলে আমি মনে করি।

169

একবিংশ শতকের শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন ও অভিনবত্বের জন্ম নিয়েছে এবং যার প্রভাবে সারা বিশ্ব আজ বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে তার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন হবে মানুষ ভাবতে পারেনি। কিন্তু তা-ই ঘটেছে। ভবিষ্যতে এ পরিবর্তন যে আরও দ্রুতশীল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ প্রযুক্তির উচ্ছাসে ভাসছে এখন সমগ্র বিশ্বের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। E-Business, E-Commerce, E-Marketing, E-Retailing এ ভাবে নতুন নতুন পরিভাষায় সিক্ত হচ্ছে ব্যবসায় জগত। হাতের ছোট মোবাইল সেটটিই হয়তোবা ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র । তাই এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে। আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্যই ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় এতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।

চিত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বার

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে

৩. অনলাইন ব্যবসায় ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

8. ই-কমার্স এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে 

৫. ই-বিজনেস এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৬. ই-মার্কেটিং এর ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. ই-রিটেইলিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৮. ই-ব্যাংকিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৯. ডেবিট ও ক্রেডিট কার্ড এর ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

১০. মোবাইল ব্যাংকিং এর ধারণা ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
উত্তরঃ

তথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।

সহজভাবে বলতে গেলে—

যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।

উদাহরণ:

কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার

ইমেইল পাঠানো

মোবাইল অ্যাপ ব্যবহার

ইন্টারনেট ব্রাউজ করা

অনলাইন ব্যাংকিং

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া

 

আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Md Lakum
Md Lakum
6 months ago
460
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews