মি. রহমান লেখাপড়া করার সময় থেকেই ভাবতো নতুন কিছু করার। লেখাপড়া শেষ করে চাকরি না খুঁজে সে একটি চানাচুর ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিল। তিনি তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী চানাচুর ফ্যাক্টরি প্রতিষ্ঠা করল এবং আত্মবিশ্বাস, সাহস ও অধ্যবসায় তাকে সাফল্য এনে দিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে ২০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

Updated: 10 months ago
উত্তরঃ

যে ব্যক্তি ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে।

উত্তরঃ

ব্যবসায় উদ্যোগ ব্যতীত কোনো দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। 

উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমেই দেশে শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্পকারখানা প্রতিষ্ঠিত হলে দেশে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। ব্যবসায় উদ্যোগ দেশের জনশক্তিকে কর্মক্ষম করে তুলতে সাহায্য করে। যার ফলে একদিকে জনশক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হয় অপরদিকে দেশের শিল্পায়নের গতি দ্রুত বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, 'উদ্যোক্তাগণ দেশে প্রাপ্ত সম্পদ ও জনশক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে' উক্তিটি যথার্থ।

উত্তরঃ

মি. রহমানের চানাচুর ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে ঝুঁকিসহ ব্যবসায় উদ্যোগের অধিকাংশ বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

সাধারণত উদ্যোগ বলতে যেকোন কাজের কর্ম প্রচেষ্টাকে বোঝায়। কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ।

উদ্দীপকে মি. রহমান এর চানাচুর ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে 'ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ' বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে যা ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। ব্যবসায় উদ্যোগের আরেকটি বৈশিষ্ট্য হলো ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা যা উক্ত ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে ফুটে ওঠেছে। কেননা মি. রহমান লোকসানের ঝুঁকি থাকাসত্ত্বেও চানাচুর ফ্যাক্টরির কার্যক্রম চালু করেন। তাছাড়া ব্যবসায় উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি পণ্য যা উক্ত ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে 'চানাচুর' পণ্যটি দৃশ্যমান হয়েছে। তাছাড়াও নিজের জন্য ও অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয় খা চানাচুর ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে মি. রহমানের নিজের কর্মসংস্থানও আরো ২০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, মি. রহমানের চানাচুর ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে ব্যবসায় উদ্যোগের অধিকাংশ বৈশিষ্ট্যই ফুটে ওঠেছে।

উত্তরঃ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমানের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। 

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বল্পায়তনের এ দেশটির জনসংখ্যা বিপুল। বিপুল এ জনসংখ্যার জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্র এখানে অপ্রতুল। এজন্য প্রয়োজন যথেষ্টসংখ্যক দক্ষ ও সাহসী উদ্যোক্তা যারা কোনো ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে এবং দেশের সার্বিক অর্থনীতিতে রাখতে পারবে গুরুত্বপূর্ণ অবদান।

মি. রহমান একজন সফল উদ্যোক্তার নাম। যিনি চানাচুর ফ্যাক্টরি প্রতিষ্ঠার মাধ্যমে নিজের অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা দূর করতে সক্ষম হয়েছেন, পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর এভাবেই দেশের উদ্যোক্তাগণ তাদের নিজ নিজ অবস্থার উন্নতি করে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করতে পারে।

সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে চানাচুর ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে দেশের বেকারত্ব হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে মি. রহমানের অবদান অনস্বীকার্য।

146

মহৎ যে কোনো সৃষ্টির পিছনে তাকালে দেখা যাবে সেখানে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উদ্যোগের সাথে উদ্যম ও সৃজনশীলতা জড়িত। কোনো সমাজে যদি মানুষ উদ্যোগী না হয়, উদ্যম হারায় তবে সেখানে সৃজনশীলতা উৎসাহিত হয় না । ফলে ঐ সমাজ পশ্চাৎপদ সমাজে পরিণত হয়।

তাই ভালো উদ্যোগ যেন সর্বত্র এগিয়ে যেতে পারে, মানুষ যেন উদ্যোগী হতে উৎসাহী হয় সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ব্যবসায় যে কোনো দেশে মানুষের রোজগারের প্রধান খাত, আয় কর্মসংস্থানের মুখ্য উপায় এবং উন্নয়নের অন্যতম অবলম্বন । তাই ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আবশ্যক । আগামী দিনে যারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে সেই শিক্ষার্থীদের অবশ্যই ব্যবসায় উদ্যোগ বিষয়টি ভালো করে জানতে হবে । তাদের হৃদয়পটে যেন ভালো উদ্যোক্তা হওয়ার বাসনা জন্মে, উদ্যোক্তাদের যেন তারা . সম্মান করতে শেখে এজন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তাদের ধারণা দেয়া উচিত ।

চিত্র: ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত জয়িতা মিনি মার্ট

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৩. সফল উদ্যোক্তার গুণাবলি বর্ণনা করতে পারবে

৪. আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে

৫. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বিশ্লেষণ করতে পারবে

৬. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

৭. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান বিশ্লেষণ করতে পারবে

৮. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে

৯. বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনী পাঠের মাধ্যমে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হবে

১০. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বর্ণনা করতে পারবে

১১. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কিছু সুপারিশ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews