মি. রাশেদ 'বিডি ফ্যাশন' নামে একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। উৎপাদিত পণ্যের গুণগত মান ও রুচিসম্মত ফ্যাশনের হওয়ায় অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তবে প্রতিষ্ঠানটি আবাসিক এলাকার পাশে স্থাপিত হওয়ায় মেশিনের শব্দের কারণে এলাকাবাসীর অনেক অসুবিধা হচ্ছে।
CSRP এর পূর্ণরূপ হলো Corporate Social Responsibility Program বা কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মসূচি।
অবশ্য করণীয় কর্তব্যের বাইরে কর্পোরেট বা বড় কোম্পানিসমূহ সমাজ ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি যে সকল দায়িত্ব রয়েছে বলে মনে করে তাকেই কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মসূচি বলে। বড় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠার পিছনে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবদান থাকে। এ সকল প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য বেশি থাকায় তারা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি নানানভাবে দায়িত্ব পালন করতে পারে। যার সবই কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মসূচি পালনের মধ্যে পড়ে।
উদ্দীপকে বর্ণিত জনাব রাশেদ এলাকার প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেই ব্যবসায়িকে তার কার্যাবলি পরিচালনা করতে হয়। কেবল নিজের বা পরিবারের প্রতি দায়িত্ব পালনের মধ্যেই ব্যবসায়িকে সীমাবদ্ধ থাকলে হবে না। সমাজে বিদ্যমান বিভিন্ন পক্ষের উপকার সাধনে ব্যবসায় দায়িত্ব পালন করে। যেকোনো কার্যসম্পাদনে ব্যবসায়কে সামাজিক কল্যাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়।
উদ্দীপকে মি. রাশেদ 'বিডি ফ্যাশন' নামে আবাসিক এলাকায় একটি পোশাক উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। কিন্তু প্রতিষ্ঠানটি আবাসিক এলাকায় হওয়ায় মেশিনের শব্দে এলাকাবাসীর অনেক সমস্যা হচ্ছে। তিনি এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করলেও আবাসিক এলাকার মানুষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এ সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। তাই সমাজে বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা দান, এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করতে হয়।
উদ্দীপকে মি. রাশেদ 'বিডি ফ্যাশন' নামে আবাসিক এলাকায় একটি পোশাক উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন।
সুতরাং বলা যায়, 'বিডি ফ্যাশন' সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার মানুষকে শিক্ষার আলো দেওয়ার জন্য প্রাইমারি বিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন।
সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিতের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য মানুষ সৃষ্টির সেরা জীব । প্রত্যেক মানুষ নিজের জন্য নিজের সন্তান-সন্ততির জন্য ভালো কিছু প্রত্যাশা করে । যা তার অন্যের জন্যও করা বা চাওয়া উচিত । এখানেই সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন । কোনো ব্যবসায়ী যখন জেনে-বুঝে পরিবেশ দূষণ করে, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন সে কতটা অনৈতিক ও অবিবেচকের মত কাজ করছে তা সম্পূর্ণ বুঝে উঠতে পারে না; মুনাফা অর্জনই তার কাছে হয়ে ওঠে মুখ্য । ক'দিন আগে টেলিভিশনে ভারতের পাঞ্জাব রাজ্যের এক অসুস্থ বৃদ্ধা মাকে দেখলাম । যিনি তার তিন যুবক সন্তান হারিয়েছেন একে একে । পরে মৃত্যুর কারণ জানা গেল । তারা ক্ষেতে কীটনাশক বিষ স্প্রের কাজ করতো । কিন্তু নাকে-মুখে কাপড় দিত না । এই বিষ শরীরে ঢুকে প্রত্যেকেরই ক্যান্সারে মৃত্যু ঘটেছে । তাই ঝুঁকিমুক্ত ভাবে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবাইকে আরো সচেতন ও সতর্ক হতে হবে ।সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিতের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য মানুষ সৃষ্টির সেরা জীব । প্রত্যেক মানুষ নিজের জন্য নিজের সন্তান-সন্ততির জন্য ভালো কিছু প্রত্যাশা করে । যা তার অন্যের জন্যও করা বা চাওয়া উচিত । এখানেই সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন । কোনো ব্যবসায়ী যখন জেনে-বুঝে পরিবেশ দূষণ করে, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন সে কতটা অনৈতিক ও অবিবেচকের মত কাজ করছে তা সম্পূর্ণ বুঝে উঠতে পারে না; মুনাফা অর্জনই তার কাছে হয়ে ওঠে মুখ্য । ক'দিন আগে টেলিভিশনে ভারতের পাঞ্জাব রাজ্যের এক অসুস্থ বৃদ্ধা মাকে দেখলাম । যিনি তার তিন যুবক সন্তান হারিয়েছেন একে একে । পরে মৃত্যুর কারণ জানা গেল । তারা ক্ষেতে কীটনাশক বিষ স্প্রের কাজ করতো । কিন্তু নাকে-মুখে কাপড় দিত না । এই বিষ শরীরে ঢুকে প্রত্যেকেরই ক্যান্সারে মৃত্যু ঘটেছে । তাই ঝুঁকিমুক্ত ভাবে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবাইকে আরো সচেতন ও সতর্ক হতে হবে ।
চিত্র: CSR এর অন্যতম নিদর্শন সফল উদ্যোক্তা মরহুম জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ
এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)
১. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে
২. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে
৩. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করতে পারবে
৪. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে
৫. সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে
৬. ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবে
৭. পরিবেশ সংরক্ষণে বণিক সমিতি/ব্যবসায় সংগঠনসমূহের দায়িত্ব বিশ্লেষণ করতে পারবে
৮. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহিত কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে
৯. খাদ্য সংরক্ষণে যে সকল রাসায়নিক ব্যবহার হয় সেগুলোর ক্ষতিকর দিক শনাক্ত করতে পারবে
১০. রাসায়নিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত খাদ্যের ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ করতে পারবে
১১. ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের ক্ষতিকর দিকগুলো শনাক্ত করতে পারবে
১২. খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে সতর্কতা ও করণীয়দিকগুলো চিহ্নিত করতে পারবে