মি. শুভর ব্যাংক হিসাবের তথ্যাদি নিম্নরূপ: 

ব্যাংকের নাম 

জমা টাকা 

মুনাফা 

উত্তোলন 

মিরপুর 

২,০০,০০০

৮,০০০ 

২০,০০০ 

মতিঝিল 

৩,০০,০০০

 

৪,০০,০০০

উত্তরা 

২,০০,০০০

১৫,০০০ 

 

Updated: 9 months ago
উত্তরঃ

যে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলে।

উত্তরঃ

ঋণ সুবিধাবিশিষ্ট এক ধরনের ইলেকট্রনিক কার্ডের নামই ক্রেডিট কার্ড।
ঋণকৃত অর্থ উত্তোলনে, কেনাকাটা করতে অথবা দেনা পরিশোধে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বিশেষ সুবিধা সম্বলিত কার্ড হলো ক্রেডিট কার্ড। এর মাধ্যমে বাকিতে মালামাল কেনার সুযোগ থাকে। এটি এক ধরনের ব্যক্তিগত ঋণ, যা গ্রাহককে নিদিষ্ট সময়ান্তে সুদসহ পরিশোধে করতে হয়। এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই।

উত্তরঃ

মি. শুভ মিরপুর শাখায় সঞ্চয়ী হিসাব খুলেছেন।
সঞ্চয়ী হিসাবে ইচ্ছামত টাকা জমা করা যায়। সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না। এ হিসাবের বিপরীতে কম হারে সুদ দেওয়া হয়।
উদ্দীপকে মি. শুভর তিনটি হিসাবের বিবরণ দেওয়া হয়েছে। মিরপুর শাখা হিসাবটিতে তিনি ২ লক্ষ টাকা জমা দিয়েছেন। এর থেকে তিনি উত্তোলনও করেছেন। এ হিসাব থেকে তিনি ৮,০০০ টাকা মুনাফা পেয়েছেন। একই সাথে জমা, উত্তোলন ও মুনাফার বৈশিষ্ট্য সম্বলিত হিসাব হলো সঞ্চয়ী হিসাব। মি. শুভর মিরপুর শাখার হিসাবটিতে একই সাথে তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তাই বলা যায়, তার মিরপুর শাখায় সঞ্চয়ী হিসাব রয়েছে।

উত্তরঃ

জমি. শুভ মতিঝিল শাখা থেকে জমাতিরিক্ত ঋণ সংগ্রহ করেছেন।
চলতি হিসাবে গ্রাহক দিনে যতবার খুশি ততবার টাকা জমা ও উত্তোলন করতে পারেন। এ হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। তবে জমাতিরিক্ত উত্তোলন করার সুযোগ রয়েছে।
উদ্দীপকে মি. শুভ মতিঝিল শাখায় তার হিসাবে ৩,০০,০০০ টাকা জমা করেছেন। কিন্তু হিসাব থেকে অর্থ উত্তোলন করেছেন ৪,০০,০০০ টাকা। এক্ষেত্রে তিনি জমার অতিরিক্ত ১,০০,০০০ টাকা উত্তোলন

করেছেন। এই হিসাবের বিপরীতে তিনি কোনো মুনাফা পান নি। চলতি হিসাবে সুদ বা মুনাফা পাওয়া যায় না। তবে এই হিসাবে ঋণ সুবিধা পাওয়া যায়। উদ্দীপকে মি. শুভ তার হিসাব থেকে ১,০০,০০০ টাকার ঋণ সুবিধা পান। সুতরাং, মি. শুভ মতিঝিল শাখা থেকে জমাতিরিক্ত ঋণ নেন।

53

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews