মি. শ্যামল সম্প্রতি চাকরি থেকে অবসর নেন এবং তার অবসরের ২৫,০০,০০০ টাকা 'ক' ব্যাংকে ১০ বছরের জন্য স্থায়ী হিসাবে রাখার সিদ্ধান্ত নেন। ব্যাংক তাকে ১২% হারে সুদ দিবে বলে জানায়। অপরদিকে 'খ' ব্যাংক তাকে ১৫% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে বলে প্রস্তাব দেয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়।

উত্তরঃ

বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল-৭২ ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে তা জানা যায়। এছাড়া নির্দিষ্ট সময়ে কত সুদের হারে আসল দ্বিগুণ হবে তা জানা যায়। সুদের হার বের করতে ৭২-কে সময় দিয়ে ভাগ করতে হয়। আবার, সময় বের করতে ৭২-কে সুদের হার দিয়ে ভাগ করতে হয়।

উত্তরঃ

'ক' ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ নির্ণয় :
দেওয়া আছে

বর্তমান মূল্য, PV = ২৫,০০,০০০ টাকা
বার্ষিক সুদের হার, i = ১২% বা ০.১২
মেয়াদ, n = ১০ বছর
আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য, FV = PV (১ + i)

= ২৫,০০,০০০ (১+০.১২)১০

= ২৫,০০,০০০ × ৩.১০৫৮৪৮

= ৭৭,৬৪,৬২০ টাকা

মি. শ্যামল 'ক' ব্যাংক থেকে ১০ বছর পর ৭৭,৬৪,৬২০ টাকা পাবেন।
উত্তর: ৭৭,৬৪,৬২০ টাকা।

উত্তরঃ

মি. শ্যামলের জন্য কোন ব্যাংকে টাকা রাখা বেশি লাভজনক তা নির্ধারণের জন্য উভয় ব্যাংকের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে।

'খ' ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ নির্ণয়:

দেওয়া আছে,

বর্তমান মূল্য, PV = ২৫,০০,০০০ টাকা

সুদের হার, i = ১৫% বা ০.১৫

মেয়াদ, n = ১০ বছর

চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ বার [ মাসিক চক্রবৃদ্ধি

আমরা জানি

উদ্দীপকে মি. শ্যামল 'ক' ব্যাংকে টাকা জমা রাখলে ১০ বছর পর ৭৭,৬৪,৬২০ টাকা পাবেন। অন্যদিকে 'খ' ব্যাংকে জমা রাখলে উক্ত সময়ে ১,১১,০০,৫৩৩ টাকা পাবেন। অর্থাৎ 'খ' ব্যাংক থেকে 'ক' ব্যাংকের তুলনায় (১,১১,০০,৫৩৩ ৭৭,৬৪,৬২০) = ৩৩,৩৫,৯১৩ টাকা বেশি পাবেন। সুতরাং, মি. শ্যামলের জন্য 'খ' ব্যাংকে টাকা রাখা বেশি লাভজনক।

81

অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময়মূল্যের ধারণাটি জড়িত। এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সময়মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেয়া হয়, তখন সে কী হারে সুদ হিসাব করে, এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয়, তা কীভাবে নির্ধারণ করা হয় এই সংক্রান্ত অংক আমরা এই অধ্যায়ে শিখব। এই অধ্যায়ের অংক করতে আমাদের প্রত্যেকের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে।


এই অধ্যায় পাঠ শেষে আমরা -

  • অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারব ।
  • অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব।
  • প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতির অনুশীলন
  • করতে পারব। ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারব।
  • সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারব

Related Question

View All
উত্তরঃ

বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।

Md Rahat Mia
Md Rahat Mia
2 years ago
4.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews