মি. সাব্বির 'এবিসি' ব্যাংকের প্রধান নির্বাহী। তিনি তার ব্যাংকে সকল লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম প্রবর্তন করেন। গ্রাহকের হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য চিঠিপত্রের মাধ্যমে লেনদেনের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করেন। উন্নত গ্রাহক সেবার কারণে তার ব্যাংকের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

E-mail শব্দটি ইংরেজি Electronic mail শব্দের সংক্ষিপ্ত রূপ। এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে ই-মেইল বলে।

উত্তরঃ

পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলি ও বিবরণপত্রে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন, ক্রয়কৃত সম্পত্তির মূল্য পরিশোধ, ঋণকৃত অর্থ পরিশোধ, অবলেখকের কমিশন প্রদান ও অন্যান্য প্রাথমিক ব্যয় বা খরচের উদ্দেশ্যে যে নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে, তাকে ন্যূনতম চাঁদা বলে।

পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলির পূর্বে ন্যূনতম চাঁদা সংগ্রহের কাজ করে। এর অন্যতম কারণ হলো কোম্পানির প্রাথমিক ব্যয় ও গঠন সংক্রান্ত ব্যয় নির্বাহ করা। ন্যূনতম চাঁদা সংগ্রহ ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পায় না।

উত্তরঃ

উদ্দীপকের মি. সাব্বির 'এবিসি' ব্যাংকে ই-ব্যাংকিং পদ্ধতি চালু করেছে।

ই-ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পাদন করা হয়। উদ্দীপকের ব্যাংক প্রায় সব ধরনের ব্যাংকিং কার্যাবলি সম্পাদনে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে থাকে। এবিসি ব্যাংক সকল লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাব বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম প্রবর্তন করে। তথ্য আদান-প্রদানে চিঠির পরিবর্তে ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে। মূলত ব্যাংকের মূল কার্যাবলি গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন সম্পাদন করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে, যা ই-ব্যাংকিং ব্যবসায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।

তাই বলা যায়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের প্রধান নির্বাহী মি. সাব্বির ই-ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন।

উত্তরঃ

উদ্দীপকে গৃহীত ই-ব্যাংকিং পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে সক্ষম হবে বলে আমি মনে করি।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয় তাকে ই-ব্যাংকিং বলা হয়। কম্পিউটার ও যোগাযোগের বিভিন্ন প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান-প্রদান ও পুনরুদ্ধারের যে প্রক্রিয়া তাই তথ্য ও প্রযুক্তি নামে পরিচিত। তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যক্তির শ্রম, সময়, অর্থ লাঘব করে। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন হয়েছে অনেক সহজ, সরল ও স্বাচ্ছন্দ্যময়। বর্তমানে ব্যাংকে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যাংকিং লেনদেনকে সহজ করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়েব সাইটের সাহায্যে দূরে অবস্থিত গ্রাহকের সাথে আর্থিক প্রতিষ্ঠানসমূহে লেনদেন সম্পন্ন করতে পারে। ফলে মানুষের উপস্থিতি ছাড়াই আর্থিক লেনদেন সম্পাদন করা সম্ভব হচ্ছে। মানুষের শ্রম ও ব্যয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং কার্যক্রম সহজ হচ্ছে।

উদ্দীপকে দেখা যায়, এবিসি ব্যাংকটি হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে। ফলে পূর্বের তুলনায় সময় ও শ্রম কম লাগে। তাছাড়া তথ্য আদান- প্রদানে উক্ত ব্যাংক চিঠির পরিবর্তে মোবাইল ফোন, ই-মেইল ইত্যাদি। ব্যবহার করে ফলে খুব দ্রুত কার্যসম্পাদন সম্ভব হয়। তাছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকগণ ব্যাংকে না গিয়ে যেকোনো বুথ থেকে ২৪ ঘণ্টা টাকা তুলতে পারে।

সুতরাং বলা যায়, তথ্য প্রযুক্তিনির্ভর ই-ব্যাংকিং লেনদেনকে সহজ করে দিয়েছে বিধায় বলা যায়। উদ্দীপকে গৃহীত পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।

132

একবিংশ শতকের শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন ও অভিনবত্বের জন্ম নিয়েছে এবং যার প্রভাবে সারা বিশ্ব আজ বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে তার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন হবে মানুষ ভাবতে পারেনি। কিন্তু তা-ই ঘটেছে। ভবিষ্যতে এ পরিবর্তন যে আরও দ্রুতশীল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ প্রযুক্তির উচ্ছাসে ভাসছে এখন সমগ্র বিশ্বের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। E-Business, E-Commerce, E-Marketing, E-Retailing এ ভাবে নতুন নতুন পরিভাষায় সিক্ত হচ্ছে ব্যবসায় জগত। হাতের ছোট মোবাইল সেটটিই হয়তোবা ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র । তাই এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে। আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্যই ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় এতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।

চিত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বার

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে

৩. অনলাইন ব্যবসায় ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

8. ই-কমার্স এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে 

৫. ই-বিজনেস এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৬. ই-মার্কেটিং এর ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. ই-রিটেইলিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৮. ই-ব্যাংকিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৯. ডেবিট ও ক্রেডিট কার্ড এর ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

১০. মোবাইল ব্যাংকিং এর ধারণা ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
উত্তরঃ

তথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।

সহজভাবে বলতে গেলে—

যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।

উদাহরণ:

কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার

ইমেইল পাঠানো

মোবাইল অ্যাপ ব্যবহার

ইন্টারনেট ব্রাউজ করা

অনলাইন ব্যাংকিং

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া

 

আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Md Lakum
Md Lakum
6 months ago
461
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews