মি. সুমন শেরপুর জেলার জনগণের ভোটে সন্ন্যাসীর চর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার কর্মতৎপরতায় জনকল্যাণ, জনস্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজ সম্পাদিত হয়। ঐ অঞ্চলের সাধারণ মানুষ তাকে খুব ভালোবাসে।

Updated: 10 months ago
উত্তরঃ

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ঐশী মতবাদ বিপদজনক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সন্তান লালন-পালন করা পরিবারের জৈবিক কাজ।
আমাদের মা-বাবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত-পালিত হচ্ছি। তাই সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মি. সুমনের ক্ষেত্রে নাগরিকতার স্থানীয় রূপ প্রতিফলিত হয়েছে।
নাগরিকের স্থানীয় দিক সম্পর্কে পৌরনীতি ও নাগরিকতা আলোচনা করে। আমরা যেখানে বাস করি, সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। যেমন- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি ও বিকাশ সম্পর্কে ধারণা প্রদান করে পৌরনীতি ও নাগরিকতা যা নাগরিকের স্থানীয় দিক হিসেবে বিবেচিত।
উদ্দীপকে দেখা যায়, সন্ন্যাসীর চর ইউনিয়নের চেয়ারম্যান মি. সুমন জনকল্যাণ, জনস্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজ সম্পাদন করেন। অর্থাৎ উদ্দীপকে ইউনিয়ন পরিষদের কাজ বর্ণিত হয়েছে, যা নাগরিকের স্থানীয় দিকের সাথে সম্পৃক্ত। কারণ একজন নাগরিক তার পরিবার, গ্রাম, ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল কর্পোরেশনসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে যেসব কাজ সম্পাদন করে তা নাগরিকের স্থানীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে মি. সুমনের ক্ষেত্রে নাগরিকতার স্থানীয় রূপ প্রকাশিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সাথে নগররাষ্ট্রের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো-
আমরা যেখানে বাস করি, সেখানে আমাদেরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। ইউনিয়ন পরিষদ এমনই একটি স্থানীয় প্রতিষ্ঠান। অন্যদিকে, প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগররাষ্ট্র গড়ে উঠেছিল। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো এবং তাদের ভোটাধিকারও ছিল। দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। কিন্তু ইউনিয়ন পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হয় এবং প্রাপ্তবয়স্ক সব নাগরিকের ভোটাধিকার রয়েছে।
নগররাষ্ট্রগুলোর ক্ষেত্রে দেখা যায়, প্রতিটি নগররাষ্ট্রের একটা স্বকীয় বৈশিষ্ট্য ছিল। ঐতিহাসিক বিবর্তনের মধ্যদিয়ে প্রতিটি নগররাষ্ট্র নিজস্ব চরিত্র ও নিয়মকানুন সৃষ্টি করেছিল। জনমত দ্বারা সৃষ্ট এসব নিয়ম-কানুন জনমত দ্বারাই বলবৎ করা হতো। অন্যদিকে, প্রতিটি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে একই বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তবে ইউনিয়ন পরিষদগুলোতেও জনমতের প্রতিফলন দেখা যায়। প্রতিটি নগররাষ্ট্র স্বায়ত্তশাসিত ছিল। ইউনিয়ন পরিষদও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
ইউনিয়ন পরিষদের সাথে নগররাষ্ট্রের তুলনামূলক আলোচনা শেষে বলা যায়, ইউনিয়ন পরিষদের সাথে নগররাষ্ট্রের সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্যই বেশি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
178

রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠে। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় । তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ। এ অধ্যায়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব ।

এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা-
♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারব

♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারব

♦ নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব

♦  নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করতে পারব ।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশে বর্তমানে ১৩টি সিটি কর্পোরেশন রয়েছে। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, নারায়নগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও বগুড়া। দেশের সর্বশেষ ১৩তম সিটি কর্পোরেশন বগুড়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
911
উত্তরঃ

পাঠাগার স্থাপন পৌরসভার উন্নয়নমূলক কাজ।
পৌরসভা নানারকম উন্নয়নমূলক কাজ করে থাকে। পাঠাগার স্থাপন তার মধ্যে অন্যতম। এটি পৌরসভার শিক্ষাসংক্রান্ত কাজের অন্তর্গত। পৌর এলাকায় শিক্ষা বিস্তারের জন্য পৌরসভা পাঠাগার স্থাপন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2.7k
উত্তরঃ

জনাব রমিজ আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য হলো তার এলাকার জনগণের স্বাস্থ্য রক্ষা করা।
পৌরসভার মেয়র হিসেবে জনাব রমিজ আলী মনে করেন, মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন স্থাপন করলে এলাকার লোকজন তাতে ময়লা-আবর্জনা ফেলবে। এতে পরিবেশ দূষণমুক্ত থাকবে এবং জনগণ বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা পাবে। নর্দমা ও পুকুর পরিষ্কার করে মশার ওষুধ ছিটালে মশার বংশ ধ্বংস হবে। এতে এলাকাবাসী ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ থেকে রক্ষা পাবে। এছাড়া মাতৃসদনে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েরা সেবা লাভ করলে তারা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। অকালে কোনো শিশু মারা যাবে না। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মায়ের মৃত্যু হবে না। মা ও শিশুর জীবন নিরাপদ ও সুন্দর হবে।
উদ্দীপকে জনাব রমিজ আলী পৌরসভার একজন মেয়র। কেননা উপজেলা শহরের স্থানীয় সরকার হলো পৌরসভা। আর পৌরসভার প্রধান হলেন মেয়র। একজন মেয়র হিসেবে জনাব রমিজ আলী তার এলাকার জনগণের স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যেই অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো সম্পাদন করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
উত্তরঃ

অনুচ্ছেদে উল্লেখিত পৌরসভার প্রধান জনাব রমিজ আলীর কাজগুলো তার এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট নয়।
পৌরসভা প্রধান জনাব রমিজ আলীর সম্পাদিত কাজগুলো হলো মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন নির্মাণ, নর্দমা ও পুকুর পরিষ্কার করে মশার ওষুধ ছিটানো, মাতৃসদন স্থাপন করে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েদের সেবা প্রদান প্রভৃতি। রমিজ আলীর এলাকার উন্নয়নের জন্য উক্ত কাজগুলো ছাড়াও আরও কাজের প্রয়োজন।
জনাব রমিজ আলীর পৌর এলাকার উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রয়োজন। তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন প্রভৃতি কাজ রমজান আলীর সম্পাদন করতে হবে। পৌর এলাকার পরিবেশ উন্নয়ন ও জনগণের বিনোদনের জন্য উদ্যান নির্মাণ, মিলনায়তন স্থাপন করতে হবে। আবার পৌর এলাকার জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নৈশপ্রহরী নিয়োগ করতে হবে। এছাড়া সুপরিকল্পিত শহর গড়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভায় মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। পরিকল্পিত শহর গড়ার জন্য বাড়িঘর নির্মাণের অনুমতি প্রদানসহ অননুমোদিত ও বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে। এছাড়া পৌরসভায় প্রধান জনাব রমজান আলীকে পৌর এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সন্ত্রাস দমনসহ শান্তি-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে বলা যায়, আধুনিক শহর গড়ার ক্ষেত্রে পৌরসভার উল্লিখিত কাজগুলোর বাস্তবায়ন জরুরি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
উত্তরঃ

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নারীর ক্ষমতায়ন।
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা প্রতিষ্ঠাই নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে। যেমন- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেত্রী হলেন নারী। এছাড়াও নারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করে সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews