মি. সুমন হাবীব বিদেশ থেকে ফিরে ব্যবসায় করবে ভাবল। প্রথমে ভাবল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ওপর কিছু একটা করবে। কিন্তু দক্ষ জনশক্তি, বাজার, মূলধন ইত্যাদি বিষয়ে অনিশ্চয়তা ভেবে পরবর্তীতে দেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের। সাথে মিলিয়ে কোনো একটা ব্যবসায় দাঁড় করানোর চিন্তা করল। সে একটা ফ্যাশন হাউজ গড়ে তুলল। যেখানে পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্যনতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসল। সবাই তার এ কাজের সমাদর করছে। বর্তমানে সে। সফল ব্যবসায়ী হতে চলছে।

Updated: 10 months ago
উত্তরঃ

যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ জীবনধারণ করে তাকেই পরিবেশ বলে।

উত্তরঃ

আমাদের চারপাশ ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, পাহাড়-পর্বত ইত্যাদি বিভিন্ন উপাদান দ্বারা বেষ্টিত, একে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যত ভালো সে অঞ্চলে পরিবেশকে কেন্দ্র করে আধুনিক ব্যবসায় বাণিজ্যে উন্নতিসাধন করে। প্রাকৃতিক উপাদানসমূহকে কাজে লাগিয়ে মানুষ ব্যবসায় পরিচালন করে। এজন্য ব্যবসায় বাণিজ্যে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকে মি. সুমন হাবীব অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছেন।

জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যেদেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে মি. সুমন হাবীব বিদেশ থেকে ফিরে ব্যবসায় করবে ভাবল। প্রথমে ভাবল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ওপর কিছু একটা করবে। কিন্তু দক্ষ জনশক্তি, বাজার, মূলধন ইত্যাদি বিষয়ে অনিশ্চয়তা ভেবে পরবর্তীতে তার ভাবনা থেকে পিছিয়ে এসেছে। বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান ব্যবসায় উন্নয়নের সহায়ক হলেও অনেক উপাদানই এক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে আছে। তবে জনগণের মাথাপিছু আয় কম হওয়ায় সঞ্চয় ও মূলধন গঠনের হার কম। ফলে বিনিয়োগও আশাব্যঞ্জক নয় এবং অর্থ ও ঋণ ব্যবস্থা দুর্বল। অতিরিক্ত সুদের হারও ব্যবসায়ীদের জন্য সমস্যা এবং দক্ষ জনশক্তি না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল। ফলে মূলধনের অভাবে দেশে ব্যবসায়-বাণিজ্যে সম্প্রসারণ ঘটছে না। তাই মি. সুমন তার প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছেন।

উত্তরঃ

উন্নত সামাজিক পরিবেশের কারণেই উদ্দীপকের সুমন আজ ফ্যাশন শিল্পে প্রতিষ্ঠিত- বক্তব্যটি যথার্থ।

পরিবেশ একটা দেশের মানুষের জীবনযাত্রা, ব্যবসায়-বাণিজ্যে ও সামগ্রিক কর্মকান্ডে ব্যাপক প্রভাব রাখে। পাশাপাশি ব্যবসায় পরিবেশ এমনসব দক্ষ জনশক্তি ও পারিপার্শ্বিক উপাদানসমূহের সমন্বয়ে গঠিত অবস্থা যা ব্যবসায়িক কার্যকলাপকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।

সমাজে বসবাসরত মানুষের সভ্যতা ও জীবনধারাকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ গড়ে ওঠে সমাজে বসবাসকারী মানুষের অভ্যাস, আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, আবেগ-অনুভূতি, নৈতিকতা, মূল্যবোধ, বুচি-ফ্যাশন, শিক্ষা, নগরায়ণ প্রভৃতি উপাদানের সমন্বয়ে। অনুকূল সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য সহায়ক ভূমিকা পালন করে।

উদ্দীপকে মি. সুমন একটা ফ্যাশন হাউস গড়ে তুলেছে। সেখানে পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্যনতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসে। তার এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের অভ্যাস, আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, আবেগ-অনুভূতি, রুচি-ফ্যাশন ইত্যাদির সমন্বয়ে সমাজের মানুষকে সেবা প্রদান করা হয়ে থাকে। যা সামাজিক পরিবেশের আওতাভুক্ত। অর্থাৎ তার সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সবাই তার এ কাজের সমাদর করছে। উন্নত সামাজিক পরিবেশের কারণেই সুমন ফ্যাশন শিল্পে সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। তাই মি. সুমনের পরবর্তী চিন্তায় সামাজিক পরিবেশ যে প্রভাব রেখেছে তা যথার্থ।

115

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews