মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল। অপর ক্রেতা মি. হাসেম-এর নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 'S' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে।

Updated: 9 months ago
উত্তরঃ

চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য আমানতকারীর নমুনা স্বাক্ষর ব্যাংক যে কার্ডে সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

নিরাপত্তার স্বার্থে ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন' হয়।

ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে নিরাপত্তা বা গোপনীয়তার বিষয়টি প্রত্যেক গ্রাহকই বিবেচনা করে থাকেন। কারণ, প্রত্যেক আমানতকারীই চান তার হিসাবের গোপনীয়তা বজায় থাকুক। আমানতকারী ব্যাংককে গোপনীয়তা রক্ষার উৎস হিসেবে বিবেচনা করে থাকেন। এজন্য ব্যাংক কর্তৃপক্ষও গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয় বলেই ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে মি. 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি একটি হুকুম চেক।

এ চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নাম উল্লেখ থাকে। ব্যাংক এ চেকের অর্থ প্রাপককে অথবা তার আদেশানুসারে অন্য কাউকে পরিশোধ করে। এ ক্ষেত্রে ব্যাংক প্রাপকের বা অনুমোদন বলে প্রাপকের সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে।

উদ্দীপকে মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রিত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের কাছ থেকে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. 'S' এর পাশাপাশি 'অথবা আদেশানুসারে' শব্দদ্বয় উল্লেখ ছিল। এক্ষেত্রে আদেষ্টা মি. আরিফ, মি. 'S' কে অর্থ পরিশোধের জন্য ব্যাংককে আদেশ দেন। সাধারণত হুকুম চেকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ পরিশোধের জন্য আদেশ দেওয়া হয়। অর্থাৎ, মি. 'S' এর প্রাপ্ত চেকটি হুকুম চেকের বৈশিষ্ট্যপূর্ণ। তাই বৈশিষ্ট্যগত দিক থেকে বলা যায়, মি 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি একটি হুকুম চেক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে মি. 'S'-এর প্রাপ্ত ২য় চেকটি দাগকাটা চেক হওয়ায় তা অধিক নিরাপদ বলে আমি মনে করি।

বাহক বা হুকুম চেকের ওপরে বাম কোণ দুটি দাগ টেনে দিলে তাকে দাগকাটা চেক বলা হয়। চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়।

উদ্দীপকে মি. 'S' একজন ব্যবসায়ী। তিনি প্রায় সময় বাকিতে পণ্য বিক্রির বিপরীতে চেক গ্রহণ করেন। তিনি মি. আরিফের কাছ থেকে একটি হুকুম চেক পান। অন্যদিকে, ক্রেতা মি. হাসেমের কাছ থেকে আরেকটি চেক পান। চেকটির বাম কোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 'S' উক্ত চেকের টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি তার হিসাবে জমা দিতে বলে। মি. 'S' এর প্রাপ্ত দ্বিতীয় চেকটি একটি দাগকাটা চেক। এ চেকের টাকা মি. 'S' কেবল তার ব্যাংক হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে পারবেন। ফলে চেকটি হারিয়ে গেলে বা চুরি হলেও এর অর্থ অন্য কেউ উত্তোলন করতে পারবে না। অর্থাৎ, দাগকাটা চেক প্রাপকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। তাই বলা যায়, মি. 'S'-এর প্রাপ্ত ২য় চেকটি দাগকাটা চেক হওয়ায় তা অধিক নিরাপদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
80
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

ভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ভ্রমণকারীদের যে বিশেষ ধরনের চেক ইস্যু করে তাকে ভ্রমণকারীর চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
232
উত্তরঃ

চেকের অনুমোদন দ্বারা চেকের মালিকানা পরিবর্তন নিশ্চিত হওয়ায় চেক হস্তান্তরে চেকের অনুমোদন গুরুত্বপূর্ণ। বাহক চেক শুধু প্রদানের মাধ্যমে অনুমোদন হলেও হুকুম চেকের উল্টো পিঠে অবশ্যই বৈধ অধিকারী দ্বারা অনুমোদিত হতে হয়। চেকের অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
189
উত্তরঃ

উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

বাহক বা হুকুম চেকের ওপরে বাম কোণে দুটি দাগ টেনে দিলে তাকে দাগকাটা চেক বলা হয়। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। এ চেক লেনদেনের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। উদ্দীপকে জনাব মাসুদ তার পাওনাদার জনাব রাসেলকে একটি চেক প্রদান করেন। চেকটি লেনদেনের ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচতি হয়। দূর্ভাগ্যবশত জনাব রাসেল চেকটি হারিয়ে ফেলেন এবং মাসুদ সাহেবকে অবহিত করেন। জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হতে বলেন। সাধারণত, দাগকাটা চেক লেনদেনের ক্ষেত্রে সর্বাপেক্ষা নিরাপদ। এ চেক হারিয়ে গেলেও অন্য কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে না। যার কারণে জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হওয়ার কথা বলে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
173
উত্তরঃ

উদ্দীপকের জনাব মাসুদ কর্তৃক প্রদত্ত প্রথম চেক হলো দাগকাটা চেক এবং দ্বিতীয় চেক হলো হুকুম চেক।

হুকুম চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নামের উল্লেখ থাকে। ব্যাংক চেকের প্রাপককে সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে। অন্যদিকে, বাহক বা হুকুম চেকের বাম কোণে দুটি রেখা অঙ্কন করলে তাকে দাগকাটা চেক বলে।

উদ্দীপকে জনাব মাসুদ একজন ঠিকাদার। তিনি পাওনাদার জনাব রাসেলকে এক লক্ষ টাকার একটি দাগকাটা চেক প্রদান করেন। জনাব রাসেল চেকটি দূর্ভাগ্যবশত হারিয়ে ফেলেন। বিষয়টি জনাব মাসুদকে জানালে তিনি বিচলিত না হওয়ার পরামর্শ দেন। জনাব মাসুদ পরবর্তীতে জনাব রাসেলের নামের শেষে 'আদেশ অনুসারে' কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করেন। জনাব মাসুদ প্রথমে দাগকাটা চেক প্রদান করেন। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে শুধু উত্তোলন করা যায়। ফলে চেকটি হারিয়ে গেলে বা চুরি হলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারবে না। অন্যদিকে, পরবর্তীতে প্রদত্ত চেকটি হলো হুকুম চেক। এ চেকের অর্থ প্রাপক নিজেই শুধু উত্তোলন করতে পারে। তবে প্রাপকের বৈধ অনুমতিক্রমে অন্য কেউও এ চেকের অর্থ উত্তোলন করতে পারে। তবে দাগকাটা চেকের চেয়ে হুকুম চেক অপেক্ষাকৃত কম নিরাপদ। এভাবেই উদ্দীপকের দাগকাটা চেক ও হুকুম চেক ভিন্ন প্রকৃতির বলে বিবেচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
141
উত্তরঃ

আমানতকারি কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
190
উত্তরঃ

বিনিময় বিল হচ্ছে এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয়।

সাধারণত ধারে পণ্য কেনা-বেচার ক্ষেত্রে এ বিল ব্যবহার করা হয়। বিক্রেতা বিনিময় বিলের মাধ্যমে ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ আদায় করে। মেয়াদের আগেই অর্থ সংগ্রহ করতে চাইলে বিলটি ব্যাংকে বাট্টায় ভাঙ্গানো যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
384
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews