মি. 'X' একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রকার পণ্য খুচরা ও পাইকারি বিক্রয়ের প্রেক্ষিতে 'Y' ট্রেডার্স-এর নিকট থেকে ২ লক্ষ ও ৫ লক্ষ টাকার দুটি চেক গ্রহণ করেন। ২ লক্ষ টাকার চেকটি ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করতে পারলেও ৫ লক্ষ টাকার চেকটি তার হিসাবে জমা করে পরবর্তীতে উত্তোলন করতে পারবেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

যে ব‍্যক্তি চেকে স্বাক্ষরের মাধ্যমে কোনো ব্যক্তিকে অথবা নিজেকে অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয় তাকে চেকের আদেষ্টা বা Drawer বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাসি চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে ব্যাংক বাসি চেকের টাকা পরিশোধ করে না।

একটি বৈধ চেকের মেয়াদ ৬ মাস বা ১৮০ দিন। উক্ত সময় অতিবাহিত হওয়ার পর চেকটি বাসি চেকে পরিণত হয়। আর নিয়মানুযায়ী মেয়াদ উত্তীর্ণ চেকের অর্থ ব্যাংক পরিশোধ করে না। তাই বলা যায়, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ব্যাংক বাসি চেকের টাকা পরিশোধ করে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত ২ লক্ষ টাকার চেকটি হলো বাহক চেক।

এ ধরনের চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' লেখা থাকে। এ চেক যেকোনো ব্যক্তি ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করতে পারে। এ চেক অনুমোদনে হস্তান্তরের প্রয়োজন নেই। এ চেক অপেক্ষাকৃত কম নিরাপদ।

উদ্দীপকে মি. 'X' একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রকার পণ্য খুচরা ও পাইকারী বিক্রয় করেন। তিনি পাওনাদার মি. 'Y' ট্রেডার্সের নিকট থেকে ২ লক্ষ ও ৫ লক্ষ টাকার দুটি চেক গ্রহণ করেন। ২ লক্ষ টাকার চেকটি ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করতে পারেন। সাধারণত বাহক চেকের অর্থ ব্যাংক থেকে সরাসরি উত্তোলন করা যায়। এ চেক মি. 'X' এর জন্য নগদ অর্থের সমতুল্য। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত ২ লক্ষ টাকার চেকটি হলো বাহক চেক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের ২ লক্ষ টাকার বাহক চেক থেকে ৫ লক্ষ টাকার দাগকাটা চেক অর্থ সংগ্রহের ক্ষেত্রে অধিক নিরাপদ।

দাগকাটা চেকের বাম কোণায় ওপরে দুটি সমান্তরাল দাগ টেনে দেওয়া থাকে। এ চেক বাহক চেক অপেক্ষা বেশি নিরাপদ। কারণ এ চেকের টাকা শুধু প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়।

উদ্দীপকে মি. 'X' দেনাদারের কাছ থেকে ২ লক্ষ ও ৫ লক্ষ টাকার দুটি চেক পান। তিনি ২ লক্ষ টাকার চেকটি ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করেন। এক্ষেত্রে, তার ব্যাংক হিসাবের দরকার হয়নি। তবে ৫ লক্ষ টাকার চেকটি তার ব্যাংক হিসাবে জমা করে উত্তোলন করতে পারবেন।  বৈশিষ্ট্যগত দিক থেকে ২ লক্ষ টাকার চেকটি হলো বাহক চেক। আর ৫ লক্ষ টাকার চেকটি হলো দাগকাটা চেক। দ্বিতীয় চেকের টাকা শুধু প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করা যায়। ফলে এ চেক হারিয়ে গেলে বা চুরি হলেও এর অর্থ অন্য কেউ উত্তোলন করতে পারে না। অন্যদিকে, বাহক চেকের টাকা যে কেউ উত্তোলন করতে পারে। অর্থাৎ, লেনদেনের ক্ষেত্রে বাহক চেক অপেক্ষা দাগকাটা চেক বেশি নিরাপদ। তাই বলা যায়, উদ্দীপকের ৫ লক্ষ টাকার দাগকাটা চেকটি অর্থ সংগ্রহের ক্ষেত্রে অধিক নিরাপদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
174

Related Question

View All
উত্তরঃ

ভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ভ্রমণকারীদের যে বিশেষ ধরনের চেক ইস্যু করে তাকে ভ্রমণকারীর চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
325
উত্তরঃ

চেকের অনুমোদন দ্বারা চেকের মালিকানা পরিবর্তন নিশ্চিত হওয়ায় চেক হস্তান্তরে চেকের অনুমোদন গুরুত্বপূর্ণ। বাহক চেক শুধু প্রদানের মাধ্যমে অনুমোদন হলেও হুকুম চেকের উল্টো পিঠে অবশ্যই বৈধ অধিকারী দ্বারা অনুমোদিত হতে হয়। চেকের অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
353
উত্তরঃ

উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

বাহক বা হুকুম চেকের ওপরে বাম কোণে দুটি দাগ টেনে দিলে তাকে দাগকাটা চেক বলা হয়। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। এ চেক লেনদেনের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। উদ্দীপকে জনাব মাসুদ তার পাওনাদার জনাব রাসেলকে একটি চেক প্রদান করেন। চেকটি লেনদেনের ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচতি হয়। দূর্ভাগ্যবশত জনাব রাসেল চেকটি হারিয়ে ফেলেন এবং মাসুদ সাহেবকে অবহিত করেন। জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হতে বলেন। সাধারণত, দাগকাটা চেক লেনদেনের ক্ষেত্রে সর্বাপেক্ষা নিরাপদ। এ চেক হারিয়ে গেলেও অন্য কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে না। যার কারণে জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হওয়ার কথা বলে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
250
উত্তরঃ

উদ্দীপকের জনাব মাসুদ কর্তৃক প্রদত্ত প্রথম চেক হলো দাগকাটা চেক এবং দ্বিতীয় চেক হলো হুকুম চেক।

হুকুম চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নামের উল্লেখ থাকে। ব্যাংক চেকের প্রাপককে সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে। অন্যদিকে, বাহক বা হুকুম চেকের বাম কোণে দুটি রেখা অঙ্কন করলে তাকে দাগকাটা চেক বলে।

উদ্দীপকে জনাব মাসুদ একজন ঠিকাদার। তিনি পাওনাদার জনাব রাসেলকে এক লক্ষ টাকার একটি দাগকাটা চেক প্রদান করেন। জনাব রাসেল চেকটি দূর্ভাগ্যবশত হারিয়ে ফেলেন। বিষয়টি জনাব মাসুদকে জানালে তিনি বিচলিত না হওয়ার পরামর্শ দেন। জনাব মাসুদ পরবর্তীতে জনাব রাসেলের নামের শেষে 'আদেশ অনুসারে' কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করেন। জনাব মাসুদ প্রথমে দাগকাটা চেক প্রদান করেন। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে শুধু উত্তোলন করা যায়। ফলে চেকটি হারিয়ে গেলে বা চুরি হলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারবে না। অন্যদিকে, পরবর্তীতে প্রদত্ত চেকটি হলো হুকুম চেক। এ চেকের অর্থ প্রাপক নিজেই শুধু উত্তোলন করতে পারে। তবে প্রাপকের বৈধ অনুমতিক্রমে অন্য কেউও এ চেকের অর্থ উত্তোলন করতে পারে। তবে দাগকাটা চেকের চেয়ে হুকুম চেক অপেক্ষাকৃত কম নিরাপদ। এভাবেই উদ্দীপকের দাগকাটা চেক ও হুকুম চেক ভিন্ন প্রকৃতির বলে বিবেচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
221
উত্তরঃ

আমানতকারি কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
284
উত্তরঃ

বিনিময় বিল হচ্ছে এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয়।

সাধারণত ধারে পণ্য কেনা-বেচার ক্ষেত্রে এ বিল ব্যবহার করা হয়। বিক্রেতা বিনিময় বিলের মাধ্যমে ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ আদায় করে। মেয়াদের আগেই অর্থ সংগ্রহ করতে চাইলে বিলটি ব্যাংকে বাট্টায় ভাঙ্গানো যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
568
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews