মি. X এবং Y একই প্রতিষ্ঠানে কর্মরত। উভয়ের কর্মকান্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. X প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। অন্যদিকে মি. Y প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। বর্তমানে মি. X এর সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে চলছে।

Updated: 9 months ago
উত্তরঃ

আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন হেনরি ফেয়ল।

উত্তরঃ

নির্ধারিত বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর পেশাজীবী সংগঠন হতে সদস্য সার্টিফিকেট সংগ্রহ করে স্বাধীনভাবে আয় করার কার্যকে পেশা বলে।

পেশার অধিকাংশ বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে বিদ্যমান বলে একে পেশা বলা হয়। উন্নত বিশ্বে ব্যবস্থাপনা পেশা হিসেবে স্বীকৃত। আমাদের দেশে ব্যবস্থাপনা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা হলেও পেশাজীবী সংগঠন হতে সনদ দেওয়া হয় না। তবে অনেকেই পরামর্শদাতা হিসেবে নিয়োজিত থেকে আয় করছে। তাই ব্যবস্থাপনাকে পেশা হিসেবে চিহ্নিত করা হয়।

উত্তরঃ

মি. Y ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত।

মধ্য স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। এ স্তরের উপরে থাকে মধ্য স্তরের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক।

উদ্দীপকে মি. Y একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। নিম্ন স্তরের কর্মচারীরা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয়; বরং তারা শ্রমিক বা কর্মীদের তত্ত্বাবধানের সাথে জড়িত থাকে। সুতরাং মি. Y ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত।

উত্তরঃ

মি. X এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে মন্তব্যটি যথার্থ। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, কার্যাবলি বণ্টন, নির্দেশনা প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াই হলো ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ করে।

উদ্দীপকে মি. X প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। মি. Y কে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত রাখেন। মি. X-এর সঠিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে চলছে। এখানে মি. X কর্তৃক গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে অর্থাৎ মি. Y কে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন।

মি. X প্রতিষ্ঠানের জন্য প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। মি. Y কে শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের দায়িত্বে দিয়ে সঠিকভাবে নেতৃত্ব প্রদান করে প্রতিষ্ঠানকে সফলভাবে এগিয়ে নিয়ে চলেছে। সুতরাং মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে।

258

সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা এক অতি অপরিহার্য বিষয় । কতিপয় ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে যদি কেউ পরিচালক না থাকেন, যদি কেউ নেতৃত্ব না দেন তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই স্বাভাবিক । আর এরূপ বিশৃঙ্খলা মানুষসহ সকল উপকরণের কার্যকর ব্যবহার অসম্ভব করে তোলে । তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেয়ার কার্যকর প্রয়াস বা শক্তিই হলো ব্যবস্থাপনা । আর যে বা যারা এ প্রয়াস চালান তাদেরকে ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা হয় । এরূপ প্রয়াস শুধু ব্যবসায়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তাই এরূপ প্রয়াস- প্রচেষ্টা সম্পর্কে সবারই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন ।

চিত্র : ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সভা অনুষ্ঠানের একটা ছবি

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা । করতে পারবে ।

৩. ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৪. ব্যবস্থাপনার কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৫. ব্যবস্থাপনার আওতা সনাক্ত করতে পারবে ।

৬. ব্যবস্থাপনা চক্র বর্ণনা করতে পারবে ।

৭. ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে পারবে । 

৮. পেশা হিসেবে ব্যবস্থাপনার অবস্থান বিশ্লেষণ করতে পারবে।

৯. ব্যবস্থাপনার সর্বজনীনতা বিশ্লেষণ করতে পারবে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews