মীর আলি '১৯৭১' উপন্যাসে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে অসহায় একজন প্রবীণ ব্যক্তি। বয়সের ভারে ন্যুজ প্রবীণ ব্যক্তিরা তাদের প্রাত্যহিক জীবনে পরিবারের সদস্যদের কাছে কতটা নির্ভরশীল ও অসহায় হয়ে পড়েন তার প্রকৃষ্ট উদাহরণ মীর আলি। মীর আলি দৃষ্টিহীন অসহায় এক বৃদ্ধ। দুবছর আগে চোখে সামান্য দেখতে পেলেও এখন একদমই দেখতে পান না তিনি। তার সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতি হলো রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। শারীরিক সীমাবদ্ধতার কারণে একা বাইরে যাওয়ার ক্ষেত্রে তাকে পুত্র বদিউজ্জামান ও তার পুত্রবধূর সাহায্য নিতে হয়। অন্ধ মীর আলি পুত্রবধূকে চাঁদনি রাত কি না জিজ্ঞেস করলে সে বিরক্তি বোধ করে। অসহায় বৃদ্ধ রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুমাতে পারে না। তবুও সে অনুফার কথায় বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করে।
রাতে দ্বিতীয়বার প্রকৃতির ডাক অর্থাৎ প্রস্রাবের চাপ দিলে সে আবার বদিকে ডাকতে শুরু করে এবং অস্থিরতা প্রকাশ করে। বদি পিতার ডাকে সাড়া দিতে আসার আগেই সে বিছানায় প্রস্রাব করে ফেলে। নিজের এই চরম অসহায়ত্ব সে তার পুত্রের কাছে লুকাতে পারে না। বিছানা নষ্ট করার কারণে বদি তার পিতার জন্য পাতিলের বন্দোবস্ত করে। রাতে যাতে প্রস্রাব না করে সেজন্য পানি কম খেতে বলে। সন্তান ও পরিবারের সদস্যরা বৃদ্ধ পিতার খেদমত করলেও মনে মনে চরম বিরক্তি বোধ করে। মীর আলি পুত্র বদির কাছে গোসলের পানি চাইলেও সে. বিরক্তি দেখায়। বয়সের কারণে বৃদ্ধ মানুষের শারীরিক ও মানসিক-বিভিন্ন পরিবর্তন আসে। মীর আলির নিঃসঙ্গ জীবন, নিদ্রাহীনতা, প্রাত্যহিক কাজে অপরের উপর নির্ভরশীলতা, দৃষ্টিহীনতা প্রভৃতি তাকে চরম অসহায় অবস্থায় উপনীত করেছে। এ অবস্থায় সে পুত্র ও পুত্রবধূর কাছ থেকে সহযোগিতা পেলেও তাদের মনে বিরক্তি তৈরি করেছে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, "মীর আলি অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ”- উক্তিটি যথার্থ।
Related Question
View All'১৯৭১' উপন্যাসের এক বৃদ্ধ চরিত্র হলো মীর আলি। মীর আলি চরিত্রের মধ্য দিয়ে লেখক আসলে শাশ্বত গ্রামীণ পিতার রূপ অঙ্কন করেছেন। বৃদ্ধ মীর আলি গত দুই বছর থেকে চোখে কিছু দেখেন না। প্রায় সত্তর বছরের মীর আলি চোখ নষ্ট হলেও কানের অবস্থা বেশ ভালো। তার ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবার তিনি বিরক্তি প্রকাশ করেন। বয়স বেড়ে যাওয়ায় মীর আলি শব্দ সহ্য করতে পারে না। কারণ শব্দের কারণে মাথার মাঝখানে তার ঝনঝন শব্দ হয়। বৃদ্ধ হয়ে গেলে মানুষের শরীর ও মনে অনেক পরিবর্তন আসে। শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে বৃদ্ধ মীর আলি আজকাল শব্দ সহ্য করতে পারেন না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!