সংবিধানের ৪(ক) বিধানমতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোয় সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যবাধকতা রয়েছে। মহান জাতীয় সংসদের অধিবেশন হল স্পিকার এবং সংসদ সদস্যদের আইন প্রণয়ন অফিস। রাষ্ট্র ও সরকারের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। মহান জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব ।
উল্লেখ্য, জাতীয় সংসদ স্পিকারের কার্যালয় এবং একটি সরকারি অফিস, তাই সংসদে অধিবেশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ নিজ জাতির পিতা কিংবা জাতীয় বীরদের প্রতিকৃতি অথবা ভাস্কর্য আইনসভায় রয়েছে।
Related Question
View All১৭ নং অনুচ্ছেদ। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ।
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) অধ্যায়ের ৩৯(১) নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হয়েছে।
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের দ্বিতীয় ভাগঃ ৮নং অনুচ্ছেদে আছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে প্রবর্তিত হয় এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। আর সমগ্র সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!