শভিনিস্টিক অর্থ আত্মগৌরব মতবাদী।
পয়লা বৈশাখের মধ্যে যে কৃত্রিমতা, বিলাসিতা ও ফ্যাশনের অপসংস্কৃতি ঢুকে পড়েছে, সেই অবস্থা থেকে একে উদ্ধার করা প্রয়োজন।
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের আবেগ-উচ্ছ্বাসমণ্ডিত। এক সময় নানা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এই নববর্ষ পালিত হতো। ব্যবসায়ীদের হালখাতা, মিষ্টি বিতরণ ছাড়াও মেলা ও নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিন্তু আজ এখানে প্রবেশ করেছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বুর্জোয়া বিলাস যা পয়লা বৈশাখের স্বাভাবিকতাকে ক্ষুণ্ণ করেছে। তাই এটিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে।
উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের পুরনোকে বিদায় দিয়ে নতুন দিনে নতুন করে জীবন শুরু করার আহ্বানের দিকটির ইঙ্গিত আছে।
পয়লা বৈশাখ মানুষের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। নতুনকে বরণ করার জন্য সারা দেশ নতুন করে সেজে ওঠে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব যোগ দেয়।
উদ্দীপকের কবিতাংশে কবি প্রত্যাশা করেছেন হৃদয় থেকে সব কষ্টের দাগ, পুরনো ব্যথা, পুরনো স্মৃতি মুছে যাক। নতুন গানে নতুন কথায় অন্তর পূর্ণ করে কর্মক্ষেত্রে অগ্রসর হতে হবে। হৃদয়ের সব সংকীর্ণতা পরিহার করে বিশ্বপ্রেমে অন্তর পরিপূর্ণ করতে হবে। 'পয়লা বৈশাখ' প্রবন্ধেও লেখক এই প্রত্যাশা করেছেন। তিনি পয়লা বৈশাখের বিভিন্ন বিষয় তুলে ধরলেও তিনি ভ্রাতৃত্ব ও সাম্যবাদী চেতনার বিকাশ প্রত্যাশা করেন। তিনি আরও বলেছেন পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করার কথা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনে প্রবেশ করার আনন্দ অনুভূতির কথাও আলোচ্য প্রবন্ধে ব্যক্ত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের পুরনোকে বিদায় দিয়ে নতুন দিনে নতুন করে জীবন শুরু করার আহ্বানের দিকটির ইঙ্গিত আছে।
উদ্দীপকটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সমগ্রতা প্রকাশে সক্ষম নয়।
বাংলা নববর্ষ বাঙালির অন্যতম জাতীয় উৎসব। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সারা দেশের মানুষ নব নব সাজে প্রস্তুত হয়। নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পয়লা বৈশাখে মানুষ নতুন বছরটি বরণ করে নেয়।
'পয়লা বৈশাখ' প্রবন্ধে লেখক পয়লা বৈশাখের ঐতিহ্য ও চেতনার কথা তুলে ধরেছেন। বলেছেন পয়লা বৈশাখের মৌলিক ঐক্যের কথা। তিনি এখানে পয়লা বৈশাখ উদ্যাপনের রীতি ও পদ্ধতি এবং ইতিহাসের কথা তুলে ধরেছেন। প্রবন্ধটিতে প্রকাশ পেয়েছে নববর্ষের সুপ্রাচীন ও গৌরবমন্ডিত ঐতিহ্যের কথা এবং বর্তমান দুরবস্থার বিষয়। অন্যদিকে উদ্দীপকে পয়লা বৈশাখের মৌলিক ঐক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। তা হলো পুনরুজ্জীবনের ধারণা ও পুরনোকে বিদায় দিয়ে নতুনের জয়গান গাওয়া।
'পয়লা বৈশাখ' প্রবন্ধে বাংলা নববর্ষ পালনের সুপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণনা তুলে ধরা হয়েছে যা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল একটি বিষয় প্রকাশ পেয়েছে তা হলো নতুনের জয়গান। তাই বলা যায় যে, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সমগ্রতা প্রকাশে সক্ষম নয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!