উদ্দীপকে মুনজিরকে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে কাশেম সাহেবের পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা রাখবে। মুনজিরের বাবা কাশেম সাহেব তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে কতকগুলো পদক্ষেপ নেয়। কাশেম সাহেব প্রথমত নিজে সচেতন হন। ফলে তিনি কিশোর অপরাধ প্রবণতা, কারণ ও প্রতিকার সম্পর্কে জেনেছেন। এ কারণে তিনি সহজেই সন্তানকে অপরাধের পথ থেকে দূরে সরিয়ে আনতে পারবেন। সন্তানদের জন্য সুস্থ উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবেন। সন্তানদের চলাফেরা, মেলামেশা ইত্যাদি ব্যাপারে নজর রাখবেন। কাশেম সাহেব দ্বিতীয়ত তাকে স্কুলে পাঠান। ফলে মুনজির একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাকে অপরাধ থেকে দূরে রাখবে। কাশেম সাহেব তৃতীয়ত বিনোদনের জন্য মুনজিরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এটা তাকে খারাপ কাজ থেকে সুস্থ আনন্দের দিকে চালিত করবে। এর মাধ্যমে মুনজিরের মানসিক বিকাশ ঘটাব।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে মুনজিরের বাবা কাশেম সাহেবের পদক্ষেপগুলো যথার্থ।
Related Question
View Allসামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে।
বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড়ো সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কজকে অপরাধ বলে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী।
বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে কিশোর অপরাধের বয়স নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে, পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স ৭ থেকে ১৮ বছর। আর জাপানে এ বয়সীমা ১৪ থেকে ২০ বছর।
আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র্য। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়।
বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতাপিতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর-যত্নের অভাব, মাতাপিতার অকালমৃত্যু বা বিবাহবিচ্ছেদ এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!