মেঘনা ব্যাংক লি. তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য অগ্রাধিকার শেয়ার ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক ব্যাংকটি ১২০০ টাকা অভিহিত মূল্যের ১৩% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে যার মেয়াদ ১২ বছর এবং বাজারমূল্য ৭০০ টাকা ও উত্তরণ ব্যয় ২.৫%। তাদের বন্ড সম্পর্কিত তথ্যাবলি নিচে দেওয়া হলো-

বন্ড 

অভিহিত মূল্য (টাকা) 

নিট বিক্রয় মূল্য (টাকা)

কুপন সুদের পরিমাণ (টাকা) 

মেয়াদ (বছর) 

A 

১,২০০ 

১,০৫০ 

১০০ 

-

B 

৫,০০০ 

৪,২৫০ 

৭০০ 

১২ 

Updated: 1 year ago
উত্তরঃ

বন্ডের লিখিত মূল্যের ওপর বন্ড ইস্যুকারী কোম্পানি কর্তৃক নির্দিষ্ট হারে যে সুদ প্রদান করা হয় তাকে কুপন সুদের হার বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বলতে একটি কোম্পানির বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে বোঝায়।

মূলত দীর্ঘমেয়াদে ফার্মের সার্বিক মূলধন ব্যয় হলো গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয়। এর মাধ্যমে মূলধন কাঠামোর খরচ নির্ণয় করে কাম্য মূলধন কাঠামো নির্ধারণ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মেঘনা ব্যাংক লি. এর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় :

এখানে,
অভিহিত মূল্য (FV) = ১,২০০ টাকা
মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,২০০ টাকা
লভ্যাংশ (Dp) = ১,২০০ × ১৩% = ১৫৬ টাকা
মেয়াদকাল (n) = ১২ বছর
বাজারমূল্য (SV) = ৭০০ টাকা
∴ নিট মূল্য (NSV) = SV - FC

                                 = ৭০০ – (৭০০ × ২.৫%)

                                 = ৭০০ - ১৭.৫০

                                = ৬৮২.৫০ টাকা

আমরা জানি,

অগ্রাধিকার শেয়ারের ব্যয়,

Kp =Dp+MV-NSVnMV + NSV2× 100

=১৫৬+১২০০-৬৮২.৫০১২১২০০+৬৮২.৫০২× ১০০

= ১৯৯.১৩৯৪১.২৫×১০০

= ২১.১৬ %

সুতরাং অগ্রাধিকার শেয়ারের ব্যয় ২১.১৬%।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মেঘনা ব্যাংক লি. এর জন্য A ও B বন্ডের মধ্যে কোনটি গ্রহণযোগ্য তা জানার জন্য উভয় বন্ডের ব্যয় নির্ণয় করা হলো:

A বন্ডের ব্যয় নির্ণয় :

এখানে

সুদের পরিমাণ (1) = ১০০ টাকা
নিট বিক্রয়মূল্য (NSV) = ১,০৫০ টাকা
আমরা জানি,

বন্ডের ব্যয়, Kd=INSV×100

= ১০০১০৫০×১০০

= ৯.৫২%

B বন্ডের ব্যয় নির্ণয় :

বন্ডের ব্যয় Kd=I+MV-NSVnMV+NSV2×100

=৭০০+৫০০০-৪২৫০১২৫০০০+৪২৫০২×১০০

=৭০০+৬২.৫০৪৬২৫×১০০

= ১৬.৪৯%

লক্ষণীয় যে, এ বন্ডের ব্যয় ৯.৫২% এবং B বন্ডের ব্যয় ১৬.৪৯%। অর্থাৎ B বন্ড অপেক্ষা A বন্ডের ব্যয় কম। এমতাবস্থায় মেঘনা ব্যাংক লি. এর জন্য A বন্ড গ্রহণযোগ্য হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
152

Related Question

View All
উত্তরঃ

ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামো বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
222
উত্তরঃ

যৌথমূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সাধারণ শেয়ার বলে।

সাধারণ শেয়ার মূলধনের ব্যয় বলতে সাধারণত লভ্যাংশ ও শেয়ারমূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বোঝায়। অন্যভাবে, সাধারণ শেয়ারের ব্যয় বলতে বিনিয়োগকারীদের সাধারণ শেয়ারে বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের হারকে বোঝায়। এছাড়া সাধারণ শেয়ারের সাথে শেয়ার ইস্যু ও বিক্রয়জনিত খরচ জড়িত। তাই বলা যায়, 'সাধারণ শেয়ার মূলধনের ব্যয় আছে'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
338
উত্তরঃ

নুসরাত লি.-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় :

এখানে
সাধারণ শেয়ারের বাজারমূল্য ( P০ )= ২০০ টাকা
প্রত্যাশিত লভ্যাংশ (D1) = ১৫ টাকা
লভ্যাংশ বৃদ্ধির হার (g) = ৪ % বা, ০.০৪

আমরা জানি,

সাধারণ শেয়ার মূলধন ব্যয়,

Ke=D1Po-FC+g× 100

= ১৫২০০-০+ ০.০৪× ১০০

=০.০৭৫+০.০৪×১০০

=০.১১৫×১০০

= ১১.৫০%

সুতরাং নুসরাত লি.-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় ১১.৫০%।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
298
উত্তরঃ

নুসরাত লি.-এর ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় :

এখানে,

সাধারণ শেয়ারের ব্যয় (K) = ১১.৫০% ['গ' নং থেকে প্রাপ্ত]

অগ্রাধিকার শেয়ারের ব্যয় (Kp) = ৮%

করপূর্ববর্তী ঋণের ব্যয় (K) = ১০%

কর হার (T) = ৪০% বা, ০.৪০

করপরবর্তী ঋণ মূলধন ব্যয়  (Kd)=Kb(1-T) = ১০ % ×(১-০.০৪) = ৬%

আবার,

সাধারণ শেয়ারের ভার  (We)=৫,০০,০০০১০,০০,০০০=০.৫০

অগ্রাধিকার শেয়ারের ভার (Wp) = ২,০০,০০০১০,০০,০০০= ০.২০

ঋণ মূলধন (বন্ড) এর ভার (Wd) = ৩,০০,০০০১০,০০,০০০=০.৩০

আমরা জানি,

ভারযুক্ত গড় মূলধন ব্যয়,

WACC = WeKe + WpKp + WdKd

=০.৫০×১১.৫০%+০.২০×৮%+০.৩০×৬%

=৫.৭৫ %+১.৬০ %+১.৮০ %

= ৯.১৫ %

সুতরাং নুসরাত লি.-এর ভারযুক্ত গড় মূলধন ব্যয় ৯.১৫%।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
229
উত্তরঃ

নিট আয়ের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
210
উত্তরঃ

ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামো বলে। কারবারে সঠিক মূলধন কাঠামো নির্বাচন করার ক্ষেত্রে মূলধন ব্যয় তাৎপর্য বহন করে। কারণ ইক্যুইটি ও ঋণ মূলধনের মিশ্রণের অনুপাতের ওপর মূলধন কাঠামোর খরচ নির্ভর করে। বিকল্প অনুপাতে মূলধন ব্যয় কম হলে সে মূলধন কাঠামো গ্রহণের সিদ্ধান্ত নিতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
446
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews