'১৯৭১' উপন্যাসে মেজর এজাজ পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের মানুষের ওপর নির্যাতনকারীদের প্রতিনিধিত্ব 'করেন। তার নিষ্ঠুরতা, নির্মমতা আমরা উপন্যাসে বর্ণিত তার প্রতিটি কাজে দেখতে পাই। এমনই একটি উদাহরণ হলো ইমাম সাহেবের ওপর করা নির্যাতনের দৃশ্য। আজিজ মাস্টারের বর্ণনায় আমরা এর খানিকটা বুঝতে পারি।
আজিজ মাস্টারের বর্ণনা অনুযায়ী, সে যখন মেজর এজাজের নির্দেশে স্কুলঘরের টিচার্স রুমে যায়, সেখানে সে দেখতে পায় একটি চেয়ারে ইমাম সাহেব জড়সড়ো হয়ে বসে আছেন। ইমাম সাহেবের নাক-মুখ ফুলে গেছে। নিচের ঠোঁটটি কেটে গেছে। তার সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ। কাটা ঠোঁট দিয়ে হলুদ রঙের রস পড়ছে। শুধু মনে ভয় ধরানোর জন্য ইমাম ও আজিজ মাস্টারের সামনে মনা কৈবর্ত ও তার ছোট ভাইকে হত্যা করেন মেজর এজাজ।
মনা কৈবর্তের হত্যার দৃশ্য দেখিয়ে আনার পর আবার ইমাম সাহেবকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তাকে জিজ্ঞেস করা হয় মুক্তিবাহিনী সম্পর্কে। তাদের সংখ্যা কত? ইমাম সাহেব কখনো 'পাকিস্তানের জন্য দোয়া করেছেন কি না, বাংলাদেশের জন্য দোয়া করেছেন কি না এই প্রশ্নের জবাবে ইমাম সাহেব চুপ থাকায় হঠাৎ মেজর এজাজ তাকে প্রচন্ড জোরে একটা চড় বসিয়ে দেন। ইমাম সাহেব ব্যথা লাগেনি বলায় আবার 'প্রচন্ড জোরে তাকে চড় মারেন। এতে ইমাম সাহেব গড়িয়ে নিচে পড়ে যান। রফিক তাকে তুলতে গেলে এজাজ তাকে মানা করে বলেন যে তিনি নিজে নিজেই উঠবেন।
ইমাম সাহেব উঠে বসার পর আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে তৃতীয়বারের মতো ইমাম সাহেবকে চড় মারেন মেজর এজাজ। এভাবেই '১৯৭১' উপন্যাসে মেজর এজাজ যুদ্ধের নামে ইমাম সাহবের মতো অনেক নিরীহ মানুষের ওপর চালিয়েছেন অমানুষিক নির্যাতন।
Related Question
View All"তুমি দেখি দারুণ প্রেমিক মানুষ।"- এ কথাটি বলেছেন মেজর এজাজ। আজিজ মাস্টারের কবিতা 'শুনে তিনি তাকে এ কথা বলেছেন। আজিজ মাস্টার যত কবিতা লিখেছে তার প্রায় সবই প্রেমের কবিতা এবং একজন নারীকে নিয়েই লেখা। আর সেই নারী হলো জয়নাল মিয়ার মেয়ে মালা। আজিজ মাস্টার মালাকে পছন্দ করত। যেহেতু আজিজ মাস্টার মালাকে নিয়েই তার সব প্রেমের কবিতা লেখে তাই এজাজ তাকে দারুণ প্রেমিক মানুষ, বলেছেন। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই আজিজ মাস্টার একজন কবি মানুষ। গ্রামের সবাই' তার কবিতা সম্পর্কে জানে এবং তাকে সম্মান করে। প্রতিটি কবিতা একজন নারীকে কেন্দ্র করে লেখা। তাকে বিভিন্ন নামে ডেকেছে আজিজ মাস্টার তার কবিতায়। কখনো বলেছে স্বপ্নের রানী, কখনো কেশবতী, আবার কখনো অচিন পাখি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!