মেট্রোরেল

(অনুচ্ছেদ রচনা)

Updated: 10 months ago
উত্তরঃ

মেট্রোরেল

মেট্রোরেল হলো মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ। কোনো মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে স্পর্শ করে গণপরিবহণের জন্য প্রতিষ্ঠিত রেল ব্যবস্থাকেই মেট্রোরেল বলা হয়। ঢাকা মেট্রোরেল প্রকল্পটির নাম 'ম্যাস র‍্যাপিড ট্রানজিট' যাকে সংক্ষেপে এমআরটি বলা হয়। ঢাকা মেট্রোরেল বা এমআরটি দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প। বাংলাদেশ সরকার কর্তৃক পৃষীত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা মেট্রোরেল প্রকল্প। বিশ্বের জনবহুল মেগাসিটিগুলোর মধ্যে রাজধানী ঢাকা অন্যতম। বর্তমানে ঢাকার জনসংখ্যা এক কোটির বেশি। এই জনবহুল ঘনবসতিপূর্ণ শহর ঢাকার ভয়াবহ যানজট ও ট্রাফিক সমস্যা দূর করার জন্য মেট্রোরেল প্রকল্প একটি সময়োচিত ও যুগান্তকারী পদক্ষেপ। ঢাকার যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে মেট্রোরেল ইতিবাচক ভূমিকা রাখছে। মেট্রোরেল অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ব্যাপক ভূমিকা রাখতে শুরু করেছে। সরকার এ প্রকল্প থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারছে এবং জিডিপি বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনীতি পরিবর্তনে জাদুকরী ভূমিকা রাখতে শুরু করেছে। তাছাড়া মেট্রোরেলের স্বস্তিদায়ক সেবার মাধ্যমে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাফেরা করতে পারছে। বিশেষ করে বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও নারীরা দুর্বিষহ কষ্টদায়ক চলাচল থেকে মুক্তি পেয়েছে। উল্লেখ্য যে, যাত্রীরা নির্ধারিত স্থান থেকে ওঠানামা করার ফলে গড়ে উঠছে পরিচ্ছন্ন ও সুন্দর মহানগরী। মেট্রোরেলের সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা নগরী হয়ে উঠবে পরিচ্ছন্ন, সুন্দর, যানজটবিহীন নিরাপদ ও আরামদায়ক এক নগরী। পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরী হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে রাজধানী ঢাকা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
76
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews