মেট্রোরেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।

Updated: 3 weeks ago
উত্তরঃ

বাংলাদেশের রাজধানী ঢাকাতে নির্মিতব্য মেট্রো রেল ব্যবস্থাই হলো ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট সংক্ষেপে এমআরটি (MRT) হিসেবেও উল্লেখ করা হয় । বলা হচ্ছে এটি পুরো শহরের ট্রাফিক সমস্যা অনেকটা কমিয়ে আনবে।

মেট্রোরেল প্রকল্প বর্ণনাঃ ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকারের অন্যতম অগ্রাধিকার মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায়। ২০.১০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ব্যয় হবে ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা । এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জাইকা দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা ।

যাতায়াত বর্ণনা: মেট্রো রেল ব্যবস্থায় প্রথম ধাপে ট্রেন চলাচল করবে ২৪টি। থাকবে ১৬টি স্টেশন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ট্রেনগুলো । প্রতি ট্রেনে থাকবে ছয়টি বগি। একটি ট্রেনে এক হাজার ৬৯৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এর মধ্যে বসে যেতে পারবেন ৯৪২ জন, অন্যরা দাঁড়িয়ে যেতে পারবেন। একটি স্টেশনে ট্রেন অবস্থান করবে ৪০ সেকেন্ড । যাত্রীরা ফুটপাত থেকে সিঁড়ি, এসকেলেটর কিংবা লিফটে উঠতে পারবেন ট্রেনে ।

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দীর্ঘ রেলপথটির প্রথম ধাপ চালু হবে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত । এই ১১ কিলোমিটার রেলপথ চালুর পরিকল্পনা ছিল ২০২০ সালের মধ্যে।
  • দ্বিতীয় ধাপে সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪.৪০ কিলোমিটার পথ চালুর পরিকল্পনা রয়েছে ২০২০ সালে। 
  • তৃতীয় পর্যায়ে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত ৪.৭ কিলোমিটার চালুর পরিকল্পনা করা হয়েছে ২০২২ সালে।
  • ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে সিস্টেমের স্মার্ট কার্ড ব্যবহার করার পরিকল্পনা প্রদর্শন প্রদর্শিত হবে।
  • প্রতিটি ট্রেনের ধারণক্ষমতা ১৮০০ যাত্রী। ৫৬টি ট্রেন সেবা শুরু করার সঙ্গে, ঢাকা মেট্রো প্রায় চার মিনিট অপেক্ষা করিয়ে প্রতি ঘণ্টায় ৬০০০০-এরও বেশি যাত্রী সেবা করতে সক্ষম হবে।
  • আন্তর্জাতিক মান অনুসারে, আদর্শ নগরীতে মোট আয়তনের ২৫ শতাংশ সড়ক থাকতে হবে। সেখানে ঢাকায় আছে মাত্র ৯ শতাংশ। 
  • বিভিন্ন সমীক্ষা বলছে, ঢাকায় ৭২টি ইন্টারসেকশনে দিনে যাত্রীদের নষ্ট হয় ৮২ লাখ কর্মঘণ্টা।
  • তিন মিনিট ৩০ সেকেন্ড পরপর আসবে ট্রেন। গতি হবে ঘণ্টায় ৩২ কিলোমিটার। এ গতিতে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে লাগবে ৩৭ মিনিট।
  • প্রথম ধাপে দিন-রাত মিলিয়ে নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করবে ২৪টি ট্রেন। মূল রাস্তা থেকে ১৩ মিটার উচ্চতায় পিলারের ওপর পাতা রেললাইনের ওপর দিয়ে চলবে হালকা গড়নের ট্রেনগুলো ।

 

ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) ২০২৪ সালের মধ্যে তিনটি পথে মেট্রো রেল চালুর সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, উত্তরা-মহাখালী-তেজগাঁও-মগবাজার-খিলগাঁও হয়ে কমলাপুর পর্যন্ত, গুলশান-মিরপুর-মোহাম্মদপুর- ধানমণ্ডি-তেজগাঁও-রামপুরা-বাড্ডা-বারিধারা হয়ে গুলশান পর্যন্ত এবং উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী হয়ে রোকেয়া সরণি- খামারবাড়ী-ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত। এর মধ্যে শেষের পথটিতে মেট্রো রেল স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ২০২০ সাল নাগাদ এ পথেই চলাচল করবে স্বপ্নের সেই ট্রেন। বাকি দুই পথে এখনো সম্ভাব্যতা যাচাই হয়নি।

1.6k
  • বাংলাদেশ সড়ক পরিবহনে নিয়োজিত সরকারি সংস্থা- BRTC
  • BRTC-Bangladesh Road Transport Corporation.
  • BRTC প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  • বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি. মি.
  • ২য় বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি. মি. কর্ণফুলি নদীর উপর নির্মিত সেতুর নাম শাহ আমানত সেতু।
  • আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় ১৯৮৬ সালে ।
  • উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে।
  • বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম কলকারখানা নাম প্রগতি ইন্ডাস্ট্রিজ।

Related Question

View All
উত্তরঃ

মেট্রোরেল কবে উদ্বোধন করা ২৮ ডিসেম্বর, ২০২২ সালে

Riya
Riya
2 years ago
293
উত্তরঃ

বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার আলী আহসান নিশান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে পাস করেছেন আলী আহসান। নিজের বানানো লোগো সম্পর্কে আলী আহসান বলেন, এই লোগোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।

Sana Ullah
Sana Ullah
2 years ago
1.5k
উত্তরঃ

বঙ্গবন্ধু টানেল অবস্থিত - আনোয়ারা, চট্টগ্রাম। 

Tamanna
Tamanna
2 years ago
405
উত্তরঃ

BRTA এর পূর্ণরূপ Bangladesh Road Transport Authority বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
289
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews